Type of Development P-2
Type of Development
শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) যেমন শিক্ষকতার মতো মহান পেশায় কর্মসংস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তেমনি TET পরীক্ষায় অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে শিশু মনোবিজ্ঞান এবং বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি B.Ed. এবং D.El.Ed এর মতো শিক্ষক প্রশিক্ষণেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক প্রশিক্ষণ এবং TET-এর শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ প্রচেষ্টা, যেখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন আলোচনার বিষয় হল CDP-এর গুরুত্বপূর্ণ বিষয় Type of Development.
Type of Development [Part-2]
26. ভাষা ও বাচনিক বিকাশ (Language and Speach Development) বলতে কি বোঝায় ?
উঃ আবেগ প্রকাশের জন্য ভাষা গুরুত্বপূর্ণ মাধ্যম । যে পর্যাক্রমিক অবস্থার মধ্যদিয়ে শিশু তার মনের ভাব বা চাহিদা প্রকাশের জন্য কথার ব্যবহার করে এবং ধীরে ধীরে সুসংগঠিত বচন ক্ষমতার বিকাশ ঘটায় সেই অবস্থাকে ভাষা ও বাচনিক বিকাশ বলে ।
27. শৈশব (0-2 বছর) কালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ শৈশবকালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশে যে অবস্থাগুলি পরিলক্ষিত হয় সেগুলির কয়েকটি হলঃ i) নবজাতকের ভাষা কান্নার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সমস্ত শ্রুতিগোচর শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায় না । ii) তিন মাস বয়সে শিশুর সাথে কেও কথা বললে তার উত্তর দেয় (প্রতিক্রিয়া করে) । iii) ছয় মাস বয়সে আধো আধো উচ্চারণ করতে পারে । iv) এক বছর বয়সে সাধারণ কথা বুঝতে পারে, কারো দৃষ্টি আকর্ষণের জন্য বারংবার শব্দ করে । v) 18 মাস বয়সে 10-25 টি শব্দ শেখে, 24 মাস বয়সে 50 এর অধিক শব্দ বলতে সক্ষম হয় ।
28. প্রথম বাল্য (2-6 বছর) কালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ প্রথম বাল্যকালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি হলঃ i) 2/3 মাস বয়স থেকে আধো আধো ভাবে (Bubbling) শিশু বিড়বিড় করে । ii) 10-14 মাস বয়সে প্রথম শব্দ উচ্চারণ করে । iii) 15 মাস বয়সে 10 বা তার অধিক শব্দ বলতে পারে, 16-24 মাস বয়সে 50-400 শব্দ আয়ত্ব হয় । দুটি শব্দ সময়কাল সাধারণত 20-30 মাস বয়স থেকে শুরু হয়। iii) তিন-শব্দের সময়কাল বয়সে শুরু হয় 28-42 মাস বয়সে । iv) চার শব্দের সময়কাল আরম্ভ হয় 34-48 মাস বয়সে । v) 6 বছর বয়স পর্যন্ত প্রায় 14,000 শব্দ আয়ত্ব করতে সক্ষম হয় এবং এই সময় প্রতি দুই ঘণ্টায় একটি শব্দ শেখে ।
29. উত্তর বাল্য কাল (6-11 বছর) শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ উত্তর বাল্যকালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি হলঃ i) 7 বছর বয়সে শিশুর সম্ভাব্য শব্দভান্ডার 21,200, 8 বছর বয়সে 26,300 এবং 10 বছর বয়সে 38,300 টি । ii) এই সময়ে বিদ্যালয়ে পঠনপাঠন আরম্ভ হয় এবং ব্যকরণ সমন্ধে শিশুর বোধ গড়তে উঠতে থাকে । iii) 6-7 বছর বয়সে শিশু সংখ্যার ধারণাটি বোঝে, দিনের এবং রাতের সময় জানতে পারে, সময় বলতে পারে, 3 টি পৃথক নির্দেশাবলী রয়েছে এমন কমান্ডগুলি বোঝে, বস্তু এবং তাদের ব্যবহার ব্যাখ্যা করতে পারে, বোঝানো বিষয়ের পুনরাবৃত্তি করতে পারে, বয়স-উপযুক্ত বই পড়তে পারে । iv) 8 বছর বয়সে, বেশিরভাগ শিশুরা “learning to read” থেকে “reading to learn” দিকে অগ্রসর হয় । v) 8-9 বছর বয়সে উল্টোদিকে গুনতে পারে, তারিখ বলতে পারে, আগ্রহ সহকারে পড়ে এবং পড়া উপভোগ করে, ভগ্নাংশ বোঝে, স্থানের ধারণাটি বোঝে, ক্রমানুসারে সপ্তাহ-মাস এবং দিনগুলির নাম বলতে পারে ।
30. বয়সসন্ধি কাল (11-20 বছর) : শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ বয়সসন্ধি কালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি হলঃ i) বেশিরভাগ বাচ্চারা বিতর্ক করতে শুরু করবে, বিমূর্তভাবে চিন্তা করতে সক্ষম হয় এবং যুক্তি প্রয়োগ করতে পারে । ii) 12 বছর বয়সের পরে, মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রগুলি বন্ধ হয়ে যায়, যা ভাষা শেখার জন্য সমালোচনামূলক সময়ের সমাপ্তিকে চিহ্নিত করে । iii) উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক স্তরের শিক্ষার্থী 80,000 বা তার অধিক শব্দ আয়ত্ব করতে পারে ।
31. প্রজ্ঞামূলক বিকাশ (Cognitive Development) বলতে কি বোঝায় ?
উঃ মানুষের শৈশবকাল থেকে যৌবনের মধ্য দিয়ে স্মরণ করা, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ সহ চিন্তা প্রক্রিয়াগুলির নির্মাণকে প্রজ্ঞামূলক বিকাশ বলে । অন্যভাবে বলা যায় প্রজ্ঞামূলক বিকাশ বলতে বোঝায়, যে কোনও ব্যক্তির জেনেটিক এবং শিখনের কারণগুলির সাথে মিথস্ক্রিয়া করার মাধ্যমে কোনও ব্যক্তি কীভাবে তার জগতকে উপলব্ধি করে, চিন্তা করে এবং বুঝতে পারে। জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে তথ্য প্রক্রিয়াকরণ, বুদ্ধি, যুক্তি, ভাষার বিকাশ এবং স্মৃতি।
32. প্রজ্ঞামূলক বিকাশ ধারণার প্রবক্তা কে ?
উঃ সুইজারল্যান্ডের অধিবাসী জ্যাঁ পিঁয়াজে 1896 সালে প্রজ্ঞামূলক বিকাশ এর ধারণা প্রদান করেন। তিঁনি নিজেকে Generic Epitomelogist মনে করতেন।
33. প্রজ্ঞামূলক বিকাশ কয়টি স্তরে বিভক্ত ?
উঃ জ্যাঁ পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশকে চারটি স্তরে ভাগ করেছেন, যথা – i) সংবেদন-সঞ্চালন মূলক স্তর (Sensory Motor Stage, 0-24 Month), ii) প্রাক সক্রিয়তার স্তর (Pre-Operational Stage, 2-7 Year), iii) মূর্ত সক্রিয়তার স্তর (Concrete Operational Stage, 7-11 Year) এবং iv) যৌক্তিক সক্রিয়তার স্তর (Formal Operational Stage, 11-18 Year)
34. সংবেদন-সঞ্চালন মূলক স্তর (Sensory Motor Stag) এর মুল বৈশিষ্টগুলি কিকি ?
উঃ সংবেদন-সঞ্চালন মূলক স্তরের বৈশিষ্ট হল – বস্তুর স্থায়ীত্ব (Object Permanence) এবং আত্ম কেন্দ্রীকতা (Egocentrism) ।
35. সংবেদন-সঞ্চালন মূলক স্তরের শিক্ষাগত তাৎপর্য কি ?
উঃ সংবেদন-সঞ্চালন মূলক স্তরের শিক্ষাগত তাৎপর্য হলঃ এই স্তরে নানা জাতীয় বস্তুর মাধ্যমে শিশুরা আকার, রং, আকৃতি বুঝতে পারে। বস্তুর ব্যবহারের মাধ্যমে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের সুযোগ মেলে এবং প্রতিক্রিয়ার মাধ্যমে প্রজ্ঞামূলক আচরণের বিকাশ ঘটে।
36. প্রাক সক্রিয়তার স্তর (Pre-Operational Stag) এর মুল বৈশিষ্টগুলি কিকি ?
উঃ প্রাক সক্রিয়তার স্তরে বিভিন্ন দ্রব্যের উপযুক্ত ব্যবহারের মধ্যদিয়ে ছাত্রছাত্রীর প্রত্যক্ষ অভিজ্ঞতার অর্জন হয়। এই স্তরের বৈশিষ্ট হল – কৃত্রিমতা (Artificiality), বাস্তববাদ (Realism), সর্বপ্রান বাদ (Animism), অবযুক্তিপূর্ণ বিচার (Transductive Reasoning) ইত্যাদি ।
37. মূর্ত সক্রিয়তার স্তর (Concrete Operational Stag) এর মুল বৈশিষ্টগুলি কিকি ?
উঃ মূর্ত সক্রিয়তার স্তরে শিশুর মূর্ত পরিবেশের সাথে প্রতিক্রিয়ার মাধ্যমে আত্তীকরণ ও সহজোযনের দ্বারা প্রজ্ঞা বিকশিত হয়। এই স্তরের বৈশিষ্ট গুলি হল :- ক্রম পর্যায় (Seriation), সংখ্যার ধারণা (Numerical Concept), শ্রেণীকরণ (Classification) ও সংরক্ষণ(Conservation) :- a. সমতার যুক্তি, b. পূরণের যুক্তি ও c. বিপরীতমুখীতার যুক্তি।
38. মূর্ত সক্রিয়তার স্তরে যেসব দক্ষতা বিকশিত হয় সেগুলো কিকি ?
উঃ মূর্ত সক্রিয়তার স্তরে শিশু যেসকল বিষয় পছন্দ করে বা স্বাভাবিক বৈশিষ্টগুলি দ্বারা যেসকল দক্ষতা বৃদ্ধিতে অংশ নেয় সেগুলি হল – রূপক অভিনয়, মানসিক প্রতিকল্প, বিলম্বিত অনুকরণ, ভাষার আত্তীকরণ, অঙ্কন ইত্যাদি ।
39. প্রজ্ঞামূলক বিকাশ ক্ষেত্রের সাথে যুক্ত কয়েকজন মনোবিজ্ঞানীর নাম উল্লেখ করুন ।
উঃ প্রজ্ঞামূলক বিকাশ ক্ষেত্রের সাথে যুক্ত কয়েকজন মনোবিজ্ঞানী হলেনঃ i) “Emile” গ্রন্থের লেখক তথা জেনেভার মনোবিদ Jean-Jacques Rousseau (1712–1778), ii) “Studies of Childhood” গ্রন্থের লেখক তথা ইংরেজ মনোবিদ James Sully (1842 – 1923), iii) “zone of proximal development” (ZPD) ধারণার প্রবক্তা তথা রাশিয়ান মনোবিদ Lev Vygotsky (1896 – 1934), iv) “Discovery of the Child” গ্রন্থের লেখক তথা “মন্তেসরী পদ্ধতি”র প্রবক্তা ইতালিয়ান মনোবিদ Maria Tecla Artemisia Montessori (1870 – 1952), v) “Cognitive Development” এর প্রবর্তক তথা সুইস মনোবিদ Jean Piaget (1896 – 1980) এবং v) “Essays on Moral Development” এর লেখক তথা আমেরিকান মনোবিদ Lawrence Kohlberg (1927 – 1987) ইত্যাদি ।
40. যৌক্তিক সক্রিয়তার স্তর (Formal Operational Stag) এর মুল বৈশিষ্টগুলি কিকি ?
উঃ যৌক্তিক সক্রিয়তার স্তর শিখন ও শিক্ষনের অতি গুরুত্বপূর্ণ পর্যায়। এই স্তরে শিক্ষার্থীরা চ্যালেঞ্জিং ও এডভেঞ্চারাস কাজে আগ্রহ দেখায়। এই স্তরের বৈশিষ্ট হল – সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ ও সাংগঠনিক চিন্তা প্রক্রিয়ার ব্যবহার।
41. পিঁয়াজের প্রজ্ঞামূলক তত্বের মতে কোন সময় কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন ?
উঃ পিঁয়াজের প্রজ্ঞামূলক তত্বের মতে : i) শৈশবে : ভাষা ও ধারণার উপরে যথেষ্ট প্রয়োজনীয় গুরুত্ব আরোপ করতে হবে। ii) বাল্যকালে : মূর্ত বিষয় সমূহ ও এর বাচনিক ও সাংকেতিক রূপান্তরের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। iii) কৈশোরে : যুক্তিনির্ভর চিন্তার উপরে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।
42. মনো-সামাজিক বিকাশ (Psycho-Social Development) এর প্রবক্তা কে ?
উঃ জার্মান-আমেরিকান বিকাশ মনোবিদ Erik Homburger Erikson মনো-সামাজিক বিকাশ ধারণার প্রবর্তন করেন ।
43. এরিকসনের মতে বিকাশের উপাদান কয়টি ?
উঃ এরিকসনের মতে বিকাশের উপাদান তিনটি, যথা – শরীর, অহং ও সমাজ ।
44. এরিকসন শিশুর জীবন বিকাশকে কয়টি ভাগে বিভক্ত করেছেন ?
উঃ এরিকসন শিশুর জীবন বিকাশকে প্রধান চারটি এবং গৌণ আট ভাগে ভাগ করেছেন, যথা – A) প্রারম্ভিক কাল /Early Years (0-5 বছর) : এরিকসনের মতে শিশুর মনোসামাজিক বিকাশের বিকাশের প্রথম স্তর প্রারম্ভিক কাল। যার বিস্তার জন্ম থেকে 5 বছর পর্যন্ত। একে তিঁনি তিনভাগে ভাগ করেছেন যথা – i) প্রথম স্তর (0-1 বছর) : এই স্তরে শিশু অসহায় অবস্থায় থাকে। শিশুর অঙ্গ সঞ্চালনের প্রবণতা দেখা যায়, সে অঙ্গের প্রতি আস্থাশীল হয় ও নিরাপত্তার মানসিকতা তৈরি হয়। ii) দ্বিতীয় স্তর (1-3বছর) : এই স্তরে অভিভাবকেরা শিশুকে প্রাতঃকৃত্য সম্পাদনের প্রশিক্ষণ দেন। শিশু সাবলম্বী হওয়ার চেষ্টা করে। শিশুর মধ্যে কর্ম প্রবণতার সৃষ্টি হয়। প্রাপ্তবয়স্কদের দ্বারা অনুপ্রাণিত হয়। iii) তৃতীয় স্তর (4-5বছর) : এই স্তরে শিশুদের মধ্যে চলাফেরার স্বাধীনতা দেখাযায়। ভাষা প্রয়োগের প্রবণতা বাড়ে ও কল্পনার প্রসার ঘটে। এই স্তরে পড়তে শেখে পোশাক পরিধানে দক্ষ হয়, বিদ্যালয়ের সঙ্গে অভিযোজিত হয়। ক্রীড়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ।
B) মধ্যবর্তী কাল /The Middle Age (6-11 বছর) : মধ্যবর্তী কালকে এরিকসন চতুর্থ স্তর নামে অভিহিত করেন। iv) চতুর্থ স্তর 6-11বছর) : এরিকসনের মতে এই স্তর বালকের উদ্যম ও হীনমন্যতার দ্বন্দ্ব কাল। এই স্তরে অভিজ্ঞতার পরিধি বৃদ্ধি পায়। বয়স্কদের থেকে স্বীকৃতি পেতে চায়।
C) বয়সসন্ধি বা কৈশোর কাল /Adolescence Years (12-18 বছর) : ইহা পঞ্চম স্তরে অবস্থিত । v) পঞ্চম স্তর (12-18বছর) : এরিকসনের মতে কৈশোর কাল হল আত্মপরিচয় ও পরিচয় বিভ্রান্তির দ্বন্দ্ব কাল। এই সময় কিশোর নিজেকে প্রকাশ করতে চায়। এই পর্যায়ে শিশু বিপথে চালিত হয় সহজেই।
D) পরবর্তী কাল /Later Years (18-আমৃত্যু) : এরিকসন পরবর্তীকালকে তিনভাগে বিভক্ত করেছেন, যথা – vi) ষষ্ঠ স্তর (18-35 বছর) : অন্তরঙ্গতা ও একাকীত্বের দ্বন্দ্ব কাল। vii) সপ্তম স্তর (35-65বছর) : উৎপা বনাম স্থবিরতার দ্বন্দ্ব কাল। viii) অষ্টম স্তর (65- আমৃত্য) : সততা ও হতাশার দ্বন্দ্ব কাল l
45. এরিকসনের আটটি পর্যায়ের আটটি দ্বন্দ্ব কিকি ?
এরিকসনের আটটি পর্যায়ের আটটি দ্বন্দ্ব হলঃ Stage 1 : Trust vs. Mistrust,
Stage 2 : Autonomy vs. Shame and Doubt
Stage 3 : Initiative vs. Guilt
Stage 4 : Industry vs. Inferiority
Stage 5 : Identity vs. Confusion
Stage 6 : Intimacy vs. Isolation
Stage 7 : Generativity vs. Stagnation
Stage 8 : Integrity vs. Despair
46. কোহল বার্গ নৈতিক বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন ?
উঃ কোহল বার্গ নৈতিক বিকাশকে তিনটি স্তরে ভাগ করে তাদেরকে আবার দুটি করে উপস্তরে প্রকাশ করেছেন, ভাগগুলি হলঃ i) প্রাক প্রথাগত স্তর /Pre-Conventional Stage (4-10 বছর) : এই স্তর দুইভাগে বিভক্ত যথা – a) প্রথম স্তর : শাস্তি থেকে রেহাই পেতে শিশুরা অন্যের বাধ্য হয়ে বিভিন্ন নিয়ম অনুসরণ করে। b) দ্বিতীয় স্তর : শিশুরা স্বার্থ রক্ষার জন্য নিয়ম মেনে চলে।
ii) প্রথাগত স্তর /Conventional Stage (10-13 বছর) : এই স্তরের বিভাগ দুটি হল – a) তৃতীয় স্তর : অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত হয়। b) চতুর্থ স্তর : সমাজের সমস্ত রীতিনীতি ও আইন মেনে চলে।
iii) পরবর্তী প্রথাগত স্তর /Conventional Stage (13 থেকে অধিকতর ) : এই স্তরের বিভাগ দুটি হলঃ a) পঞ্চম স্তর : ব্যক্তি যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। b) ষষ্ঠ স্তর : নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তি নিজের বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়।
47. নৈতিক বিকাশ (Moral Development) তত্বের প্রবক্তা কে ?
নৈতিক বিকাশ তত্বের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিদ Lawrence Kohlberg । 1958 সালে প্রকাশিত তার “The Development of Modes of Thinking and Choices in Years 10 to 16” নামক গ্রন্থে তিনি নৈতিক বিকাশ সম্পর্কে আলোচনা করেন ।
48. কোহল বার্গের মতে বিকাশের প্রধান কয়টি উপাদান রয়েছে ?
উঃ কোহল বার্গের মতে বিকাশের প্রধান তিনটি উপাদান রয়েছে, এগুলো হল – জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক বিকাশ ও ভূমিকা গ্রহণ ক্ষমতা । তাঁর মতে জ্ঞান মূলক দ্বন্দ্ব হল নৈতিক বিকাশের সহায়ক।
49. কোহল বার্গ নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তি কে কয় ভাগে বিভক্ত করেন ?
উঃ কোহল বার্গ এর মতে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তির দুটি ভাগ পরিলক্ষিত হয় যথা – i) “A” Type :- ব্যক্তির নৈতিকতা তাদের কর্তৃত্ব ও নিয়ম নিয়ন্ত্রিত। এঁদের নীতিবোধের উপর আবেগের প্রভাব বেশী। এবং ii) “B” Type :- ব্যক্তির নৈতিকতা তাদের আদর্শ ও উন্নত বিবেক নিয়ন্ত্রিত। এঁদের নীতিবোধের উপর জ্ঞান ও প্রজ্ঞার প্রভাব বেশী।
50. পিঁয়াজের নৈতিক বিকাশ কে কয় ভাগে ভাগ করেছেন ?
উঃ পিঁয়াজে তাঁর নৈতিক বিকাশ তত্বকে চার ভাগে ভাগ করেছেন, যথা – i) Anomy (0-5 year) : শিশুর আনন্দ ও ব্যাথা দ্বারা নৈতিক মান নিয়ন্ত্রিত হয়। ii) Heteronomy Authority (5-9 year) : প্রাপ্তবয়স্কদের শ্বাসন ও পুরস্কার দ্বারা নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয়। iii) Heteronomy Reciprocity (9-13 year) : নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বন্ধুবান্ধবদের মতের দ্বারা। iv) Autonomy (13-18 year) : নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বিবেক, যুক্তি, ন্যায়বিচার ও পরস্পরের সহযোগিতায়
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.