Competitive Geography MCQ-3
Competitive Geography MCQ-3
সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি তৃতীয় অংশ ।
Competitive Geography MCQ-3
21. 2011 সালের জনগননা অনুযায়ী মহিলাদের মধ্যে স্বাক্ষরতার হার কত?
[A] 82.8% [B] 65.46%
[C] 74.04% [D] 39.3%
What is the literacy rate among women as per 2011 census?
[A] 82.8% [B] 65.46%
[C] 74.04% [D] 39.3%
[SSC (GD) Constable (Shift-111)-29.02.2024]
Ans. [B] 65.46%
সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে সামগ্রিক সাক্ষরতার হার ছিল 74.04%, যেখানে পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14% এবং মহিলা সাক্ষরতার হার ছিল 65.46%।
22. ভারতে কবে নাগাদ সবুজবিপ্লব শুরু হয়?
[A] 1978 [B] 1955
[C] 1966 [D] 1948
When did the Green Revolution start in India?
[A] 1978 [B] 1955
[C] 1966 [D] 1948
[SSC (GD) Constable (Shift-III)-29.02.2024]
Ans. [C] 1966
সমর্থন তথ্য : 1965 সালে, প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়কালে ভারত সরকারের সহায়তায়, মূলতঃ তৎকালীন খাদ্য ও কৃষি মন্ত্রী চিদম্বরম সুব্রমনিয়মের অনুকুল্যে ভারতীয় কৃষিবিজ্ঞানী স্বামীনাথানের হাত ধরে উচ্চ ফলনশীল জাতের গম, সেচ ব্যবস্থা এবং সার প্রবর্তনের মাধ্যমে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়। আরো নিখুঁতভাবে বললে বলা যায় 1964-65 সালের শীত ঋতুতে ভারতের নির্বাচিত কিছু ক্ষেত্রে তাইওয়ানে উদ্ভূত T(N)1 (Taichung Native 1) ধান বপনের মধ্য দিয়ে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয় । 1965 সালে ভারতে সবুজ বিপ্লবের সূচনার পর পরবর্তী সাত বছর ভারতে সবুজ বিপ্লবের প্রথম বিস্ফোরণ ঘটে । [যেহেতু বিকল্পতে 1965 নেই তাই 1966 কে উত্তর করতে হবে]
23. ভারতে সবুজ বিপ্লব সম্বন্ধে নিচের বাক্যগুলি পড়ো-
A. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে অনাহার সমস্যা মেটাতে সবুজ বিপ্লবের সূচনা হয়।
B. এর সুদূর প্রসারী উদ্দেশ্যগুলি হল কৃষির সার্বিক আধুনিকিকরণ, গ্রামীণ উন্নয়ন, শিল্পের প্রসার, পরিকাঠামো, কাঁচামাল, ইত্যাদি ।
সঠিক বিবৃতিটি হলঃ
[A] শুধুমাত্র B. [C] শুধুমাত্র A.
[B] A. অথবা B. কোনোটিই নয় [D] A. ও B. উভয়েই
Read the following sentences about Green Revolution in India-
A. Green Revolution was started to solve the problem of hunger in India during the Second Five Year Plan.
B. Its far-reaching objectives are overall modernization of agriculture, rural development, expansion of industry, infrastructure, raw materials, etc.
The correct statement is:
[A] Only B. [C] Only A.
[B] A. or B. Neither [D] Both A. and B.
[SSC (GD) Constable (Shift-II)-27.02.2024]
Ans. [D] A. ও B. উভয়েই
সমর্থন তথ্য : ভারতে 1960 সালের খাদ্য ঘাটতি এবং 1962 সালের তীব্র খরা ও দুর্ভিক্ষ মোকাবিলা করার জন্য সবুজ বিপ্লব তরান্বিত হয় । Indian Council of Agricultural Research (ICAR) 2017 সালে সবুজ বিপ্লব ধারণাকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলে “সবুজ বিপ্লব হল কৃষিক্ষেত্রের একটি বিনোদনমূলক বিপ্লব, যার বৈশিষ্ট্য হল উচ্চ-ফলনশীল ফসলের জাত, সেচ, সার ও কীটনাশক প্রবর্তন, যার লক্ষ্য ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা উন্নত করা।” এর মাধ্যমে গ্রামীণ স্তরে অর্থনৈতিক উন্নয়ন ঘটে তেমনি কৃষি ভিত্তিক শিল্পের বিকাশও ঘটে ।
24. ভারতে দারিদ্রসীমা কিভাবে চিহ্নিত হয়?
[A] খরচ ও উপার্জন দেখে [B] শিক্ষার মান যাচাই করে
[C] ধর্মীয় পরিচিতি অনুযায়ী [D] স্বাস্থ্য সংক্রান্ত সুবিধাগুলি দেখে
How is the poverty line identified in India?
[A] By looking at expenditure and income [B] By checking the quality of education
[C] By religious affiliation [D] By looking at health facilities
[SSC (GD) Constable (Shift-11)-27.02.2024]
Ans [A] খরচ ও উপার্জন দেখে
সমর্থন তথ্য : ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস (NSSO) এর ডেটার উপর ভিত্তি করে দারিদ্র্য সীমা হল ন্যূনতম মাসিক খরচের একটি থ্রেশহোল্ড। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেল ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় বিভিন্ন দারিদ্র্যসীমা প্রস্তাব করেছেন, যেমনঃ টেন্ডুলকার কমিটি (2011) গ্রামীণ এলাকায় প্রতি মাসে প্রায় ₹816 এবং শহরাঞ্চলে ₹1,000 দারিদ্র্য সীমা নির্ধারণ করেছিল, যেখানে রঙ্গরাজন কমিটি বর্তমান খরচের উপর ভিত্তি করে গ্রামীণ এলাকায় প্রায় ₹972 এবং শহরাঞ্চলে ₹1,407 দারিদ্র্য সীমা নির্ধারণের পরামর্শ দিয়েছিল।
25. 2011 সালের জনগননা অনুযায়ী বিহারে মোট স্বাক্ষরতার হার কত?
[A] 65.8% [B] 61.8%
[C] 66.8% [D] 63.8%
What is the total literacy rate in Bihar as per the 2011 census?
[A] 65.8% [B] 61.8%
[C] 66.8% [D] 63.8%
[SSC (GD) Constable (Shift-11)-27.02.2024]
Ans. [B] 61.8%
সমর্থন তথ্য : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে বিহারে সাক্ষরতার হার 61.8%, যা দেশের মধ্যে সর্বনিম্ন । 2011 সালে বিহারে পুরুষ সাক্ষরতার হার ছিল 71.2% এবং নারী সাক্ষরতার হার ছিল 51.5% । প্রসঙ্গতঃ 2001 সালে বিহারের গড় স্বাক্ষরতার হার ছিল 47% ।
26. 2011 সালের জনগননা অনুযায়ী ভারতের 79.80% হিন্দুর মোট জনসংখ্যা কত?
[A] 110 কোটির বেশি [B] 100 কোটির বেশি
[C] 80 কোটির কম [D] 90 কোটির বেশি
As per the 2011 census, what is the total population of India, 79.80% Hindus?
[A] More than 110 crores [B] More than 100 crores
[C] Less than 80 crores [D] More than 90 crores
[SSC (GD) Constable (Shift-IV)-27.02.2024]
Ans. [D] 90 কোটির বেশি
সমর্থন তথ্য : 2011 সালের ভারতের আদমশুমারির ধর্মীয় তথ্য ভারত সরকার 2015 সালের 25শে আগস্ট দাপ্তরিকভাবে প্রকাশ করে। এই তথ্য অনুযায়ী ভারতীয় জনসংখ্যার 79.8% (966.3 মিলিয়ন বা প্রায় 96 কোটির বেশি) হিন্দু । ভারতে মুসলিম জনসংখ্যা 14.23% (172.2 মিলিয়ন) । অনুক্রমে শিখ জনসংখ্যা রয়েছে 20.4 মিলিয়ন, যা মোট জনসংখ্যার 1.72%, খ্রিস্টান জনসংখ্যা রয়েছে 28.7 মিলিয়ন যা মোট জনসংখ্যার 2.30% এবং 57,264 জন পার্সি জনসংখ্যাও রয়েছে। 2011 সালের আদমশুমারিতে প্রথমবারের মতো “ধর্ম হীন” (No religion) বিভাগও যুক্ত করা হয়েছিল, পরিসংখ্যান অনুযায়ী ভারতে 2.87 মিলিয়ন জনসংখ্যা নিজেদের “ধর্ম হীন” হিসেবে শ্রেণীবদ্ধ করে যা মোট জনসংখ্যার 0.24%।
➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : XI-XII
27. কোন্ সময় 14 তম জনগননা সংঘটিত হয়েছিল-
[A] 1991 [B] 2011
[C] 2021 [D] 2001
When was the 14th Census conducted-
[A] 1991 [B] 2011
[C] 2021 [D] 2001
[SSC (GD) Constable (Shift-11)-28.02.2024]
Ans. [D] 2001
সমর্থন তথ্য : 2001 সালের চতুর্দশ তম জনগণনা অনুসারে বিশ্বের 21.5% জনসংখ্যা ছিল ভারতে, যার পরিমাণ প্রায় 102 কোটি 87 লক্ষ এর অধিক । এই জনগণনা অনুযায়ী জনসংখ্যাধিক্য রাজ্য ছিল উত্তর প্রদেশ এবং স্বল্প জনসংখ্যাযুক্ত রাজ্য ছিল সিকিম ।
28. 2011 সালের জনগননা অনুযায়ী ভারতে প্রাক শৈশব (0-6 বছর) লিঙ্গ অনুপাত কত (1000 পুরুষ প্রতি মহিলা) ছিল ?
[A] 928 [B] 919
[C] 938 [D] 908
What was the pre-childhood (0-6 years) sex ratio (females per 1000 males) in India as per the 2011 Census?
[A] 928 [B] 919
[C] 938 [D] 908
[SSC (GD) Constable (Shift-11)-28.02.2024]
Ans. [B] 919
সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুসারে, শিশু লিঙ্গ অনুপাত (0-6 বছর) 2001 সালে প্রতি হাজার পুরুষে 927 জন মহিলা থেকে কমে 2011 সালে প্রতি হাজার পুরুষে 919 জন মহিলা হয়েছে। শিশু লিঙ্গ অনুপাতে সেই সময় প্রথম স্থানাধিকারী রাজ্য ছিল অরুণাচল প্রদেশ, রাজ্যটির শিশু লিঙ্গ অনুপাত ছিল 972 । এই নিরিখে 968 অনুপাত নিয়ে প্রথম স্থানাধিকারী কেন্দ্র শাসিত অঞ্চল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
29. 1965 সালে সবুজ বিপ্লব শুরু হয় এবং 1961-66 সাল পর্যন্ত ভারতে __________ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সক্রিয় ছিল।
[A] তৃতীয় [C] প্রথম
[B] চতুর্থ [D] দ্বিতীয়
The Green Revolution started in 1965 and the __________ Five Year Plan was active in India from 1961-66.
[A] Third [C] First
[B] Fourth [D] Second
[SSC (GD) Constable (Shift-11)-28.02.2024]
Ans. [A] তৃতীয়
সমর্থন তথ্য : ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয় 1951 সালে । 1961-66 সাল ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, যা গাডগিল যোজনা (Gadgil Yojna) নামেও পরিচিত । বর্তমান সময় পর্যন্ত ভারতে 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয় । 2015 সালে নীতি আয়োগ (NITI Aayog : National Institution for Transforming India) দ্বারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিস্থাপন করা হয় ।
সংশ্লিষ্ট জ্ঞান : ভারতে 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এক নাগাড়ে সম্পাদিত হয়নি । দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে বেশ কয়েকবার বিরতি নেওয়া হয়েছে । যেমনঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর 1966 থেকে 1969 পর্যন্ত সময়কাল ছিল প্ল্যান হলিডে; পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর 1978-80 পর্যন্ত সময়কাল ছিল পরিকল্পনা আবর্তন (Rolling Plan) কাল এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর 1990-92 এর মধ্যে দুটি বার্ষিক পরিকল্পনা কার্যকর করা হয় ।
30. সবুজ বিপ্লব সম্বন্ধে নিচের কোনটি সঠিক?
I. সবুজ বিপ্লব খাদ্যশষ্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তুলেছিল।
II. সবুজ বিপ্লবের পর রাসায়নিক সারের ব্যবহার কমে গিয়েছিল?
[A] শুধুমাত্র I [B] I বা II কোনোটাই নয়
[C] I এবং II উভয়েই [D] শুধুমাত্র I
Which of the following is correct about the Green Revolution?
I. The Green Revolution made India self-reliant in foodgrain production.
II. Did the use of chemical fertilizers decrease after the Green Revolution?
[A] I only [B] Neither I nor II
[C] Both I and II [D] I only
[SSC (GD) Constable (Shift-II)-28.02.2024]
Ans. [D] শুধুমাত্র I
সমর্থন তথ্য : সবুজ বিপ্লবের তিনটি পর্যায়ে পর্যাক্রমে খাদ্য শষ্য উৎপাদন বৃদ্ধি পায় । সবুজ বিপ্লবের প্রারম্ভে 1966-67 সালে ভারতের শষ্য উৎপাদন ছিল 74 মিলিয়ন টন সেখানে 1989-90 সালে সালে বৃদ্ধি পেয়ে পৌঁছায় 176.3 মিলিয়ন টনে । এর ফলে ভারতের খাদ্য শষ্য আমদানির উপর নির্ভরতা হ্রাস পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় । তৃতীয় পর্যায়কালেও খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত থাকে । 1979-89 সালে যেখানে উৎপাদন ছিল 129.6 মিলিয়ন টন তা 1989-90 সালে সালে বৃদ্ধি পেয়ে পৌঁছায় 176.3 মিলিয়ন টনে । এই সময়কালে বার্ষিক 3.4% হারে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায় । অর্থাৎ ভারত খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা লাভ করে । অন্যদিকে ফসল উৎপাদন করতে গিয়ে রাসায়নিক সারের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায় ।➣ Next Part
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
