NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

Geographical One Word Substitution Part-I

Geographical One Word Substitution Part-I

আসন্ন SLST পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষা, যেখানেই ভূগোল রয়েছে সেখানেই ভৌগোলিক কথায় প্রকাশ একটি অন্যতম মাত্রা । গুরুত্বপূর্ণ ভৌগোলিক শব্দ মনে রাখার মতো তার সংক্ষিপ্ত সংজ্ঞাই ভৌগোলিক কথায় প্রকাশ, এটি অনেকটাই বাংলা এক কথায় প্রকাশের অনুরূপ । এখানে এরূপ 100টি Geographical One Word Substitution দেওয়া হলঃ


Geographical One Word Substitution Part-I

Geographical One Word Substitution Part-I
Geographical One Word Substitution Part-I

⟽ Previous Post : ভূগোলের গুরুত্বপূর্ণ গ্রন্থ, প্রকাশ কাল ও লেখক

1. ব্যাথোলিথের ছাদ থেকে বেরিয়ে থাকা গম্বুজাকৃতির শিলাদেহ : কিউপোলা (Cupola)

2. নদীর মোহনায় নদী স্রোত সোজাসুজি সমুদ্রের মধ্যে আনেকটা অগ্রসর হলে স্রোতের দুপাশে পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের সৃষ্টি হয় : কাসপেট বদ্বীপ (Cuspate delta)

3. শিলাগাত্রে যেসব বৃত্তচাপ আকৃতির খাঁজ থেকে শিলাগাত্রের জল চুইয়ে পড়ে : কুলুঙ্গি (Alcove)

4. হৈম হ্রদের তটরেখা নির্দেশক সোপান : কেম সোপান (Kame terrace)

5. সাগর পৃষ্ঠে প্রায় আয়তক্ষেত্র আকৃতির অঞ্চলে উৎপন্ন জোয়ারের প্রবাহ : কেলভিন তরঙ্গ (Kelvin Wave)

6. আঞ্চলিক শিলা দ্বারা আবদ্ধ খনিজ পাতের আকৃতিবিশিষ্ট দেহ : খনিজশিরা (Vein)

7. ভূমিরূপের উপর ক্রিয়াশীল ভিন্ন ভিন্ন শক্তির মধ্যে সাম্যের ধারণা : গতীয় সাম্য (Dynamic Equilibrium)

8. চ্যুতিতল বরাবর প্রবল ঘর্ষণের ফলে উৎপন্ন কাদার মতো সুক্ষ শিলাচূর্ণ : গুজ (Gouge)

9. হিমবাহ অপসারিত অঞ্চলে সৃষ্ট তৃণভূমির মোটা দানার বালু ও নুড়িময় জমি : গিস্ট (Geest)

10. সাধারণভাবে যেকোন মোটা দানার বেলেপাথর : গ্রিট (Grit)

➣ SLST Geography : XI-XII MOCK TEST SET

Geographical One Word Substitution Part-I

11. গ্রানাইটের আংশিক রাসায়নিক বিয়োজনের ফলে উৎপন্ন বস্তু : গ্রাস (Grus)

12. নির্দিষ্ট উষ্ণতায় কোন বস্তুর ভর ও সমপরিমান জলের ভরের অনুপাত : ঘনত্ব (Density)

13. প্রতিলোম চ্যুতির চ্যুতি তল : ঘাততল (Thrust Plane)

14. সাগর পৃষ্ঠের সুনির্দিষ্ট অঞ্চলে অনেকসময় জোয়ার ও কোরিওলিস বলের যুগ্ম প্রভাবে সৃষ্ট ঘূর্ণি : ঘূর্ণনধারা (Amphidromic System)

15. নদী সাগরে পতিত হওয়ার আগে নদী প্রবাহ কর্তিত মাটির খাড়া পাড়ে সরু খাত : চাইন (Chine)

16. স্বচ্ছ লাল রঙের কোরাণ্ডাম খনিজ (Al2O3) তথা মূল্যবান রত্ন খনিজ : চুনি (Ruby)

17. একটি পাড়া বা হ্যামলেট কালক্রমে পূর্ণাঙ্গ গ্রামরুপে পরিবর্তিত হওয়ার আগের রূপ : ছোট গ্রাম (Small Village)

18. সৌর জগৎ যে ছায়াপথের অন্তর্ভুক্ত : আকাশ গঙ্গা/সুরগঙ্গা/স্বর্গগঙ্গা (Milky Way)

19. যে শাস্ত্রে কোন একটি জনসংখ্যার আকার, গঠন, বিন্যাস, ঘনত্ব, বৃদ্ধি, জনমিতি, আর্থ-সামাজিক বৈশিষ্ট্য, শুমারি এবং এই সমস্ত নিয়ামক সমূহের পরিবর্তনের ফলাফলের বিজ্ঞানসম্মত চর্চা করা হয় : জনমিতি (Demography)

20. একটি নির্দিষ্ট সময়ে এবং স্থানে সহজপ্রাপ্য অর্থনৈতিক সম্পদ ও সামাজিক সুবিধাসমূহের উপর জনসংখ্যার আকার ও কাঠামোগত বৈশিষ্ট্যের প্রভাব : জনসংখ্যা চাপ (Population Pressure)

Geographical One Word Substitution Part-I

21. যে প্রক্রিয়ায় মাটি এবং মাটির মধ্যে বর্তমান কলয়ডীয় যৌগ জমে গুটি উৎপন্ন করে : জমাটন (Flocculation)

22. রেখা, কোণ ইত্যাদির সুক্ষ পরিমাপ এবং তার ফলাফল নথিভুক্ত করে কোন অঞ্চলের সঠিক মানচিত্র অঙ্কনের উপযুক্ত তথ্য সংগ্রহের পদ্ধতি : জরিপ (Surveying)

23. মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে উদ্ভুত উঁচু স্তম্ভের মতো ভূমিরূপ : জেউগেন (Zeugen)

24. কয়লা স্তরের ঠিক নিচে অবস্থিত পৃষ্ঠমৃত্তিকারুপী কাদার স্তর : জ্বলনি কর্দম (Fire Clay)

25. ভূমধ্যসাগরীয় সৈকত ও উষ্ণ বলয়ে যেসব সংকীর্ণ জৈব প্রাচীর জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় স্থলভাগরূপে প্রকাশিত হয় : ট্রট্টয়ের (Trottoir)

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

26. ঝড় বা তুফানের সময় বৃহদাকৃতির যে তরঙ্গের সৃষ্টি হয় : ঝটিকা তরঙ্গ (Storm Wave)

27. উচ্চ পর্বতের ঢালে কোনো তাকের মতো বেরিয়ে থাকা ছোট হিমবাহ : ঝুলন্ত হিমবাহ (Hanging Glacier)

28. নির্দিষ্ট আকার বিহীন মাটি বা শিলায় তৈরি ছোট পাহাড় : টিলা (Hillok)

29. উষ্ণ প্রস্রবণে মুখে অধঃক্ষিপ্ত ক্যালসিয়াম কার্বনেটের কঠিন ত্বক : ট্র্যাভার্টাইন (Travertine)

30. যে এককে প্রবেশ্যতর মাত্রা প্রকাশ করা হয় : ডারসি (Darcy)

Geographical One Word Substitution Part-I

31. তির্যকভাঁজে উৎপন্ন দুটি প্রজন্মের নিম্নভাঁজের সংযোগস্থলে যে গাঠনিক বৈচিত্রের উদ্ভব হয় : ডিপ্রেশন (Depression)

32. মরুভূমির বৃহদাকার বালুর তরঙ্গ : ড্রা (Draa)

33. কতিপয় তথ্য বা প্রপঞ্চের যুক্তিসিদ্ধ, নীতিগ্রাহ্য সুশৃঙ্খল ব্যখ্যা : তত্ব (Theory)

34. কতগুলো অশূন্য সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টামান : তরঙ্গ গড় (Harmonic Mean)

35. প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর ইত্যাদি পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্যদিয়ে হিমবাহের তলদেশে সঞ্চিত হয়ে যে সঞ্চয়রেখা গঠন করে : তলদেশ গ্রাবরেখা (Sub-glacial Moraine)

36. তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলে শিলাস্তরে সৃষ্ট ফাটল : তাপবিভঙ্গ (Thermal Fracture)

37. যেকোন অক্ষাংশে সাগর পৃষ্ঠে গড় তাপমাত্রা এবং বিভিন্ন অঞ্চলের গড় তাপমাত্রার মধ্যবর্তী তারতম্য : তাপমাত্রা বৈষম্য (Temperature Anomaly)

38. মেরু বা পার্বত্যাঞ্চলে বিস্তৃত হিম রেখার ওপরে অবস্থিত চির তুষার বা বরফের আবরণ : তুষার মুকুট (Ice-Cap)

39. সামুদ্রিক অঞ্চলে উপরের উষ্ণ জলস্তর এবং তার নিচে অবস্থিত শীতল জল স্তরের মধ্যবর্তী অংশে দ্রুত উষ্ণতা পরিবর্তনকারী স্তর : থার্মোক্লাইন (Thermocline)

➣ SLST GEOGRAPHY MODEL SET

40. ধ্রুপদী যুগের ভূগোলে মানব-প্রকৃতির সম্পর্ক বা পারস্পরিক প্রভাব ব্যখ্যা করার ঈশ্বরকেন্দ্রিক মতাদর্শ : থিওক্র্যাটিক (Theocratic)

Geographical One Word Substitution Part-I

41. কোন তথ্যসারিকে উচ্চক্রমানুসারে বিন্যস্ত করার পর যে মান সমূহ রাশিটিকে সমান দশ ভাগে বিভক্ত করে : দশমক (Decile)

42. কোন তথ্যরাশির বা নিবেশনের রাশিগুলির বর্গের গাণিতিক গড়ের বর্গমূল : দ্বিঘাত গড় (Quadratic Mean)

43. বৃত্তচাপের আকারে সজ্জিত দ্বীপপুঞ্জের সমাহার : দ্বীপবলয় (Arc)

44. 24 ঘণ্টায় কোন স্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার অন্তরফল : দৈনিক তাপ সীমা (Diurnal Range)

45. বিভিন্ন মরু অঞ্চলে ধূলিকণা দ্বারা সৃষ্ট স্বল্পস্থায়ী ঘূর্ণায়মান ধূলিস্তম্ভ : ধূলিঘূর্ণি (Dust Devil)

46. বিভিন্ন দ্রাঘিমা রেখার একটি নির্দিষ্ট কোণে ছেদকারী দিক নির্দেশক কাল্পনিক রেখা : ধ্রুব দিকরেখা (Rhumbline/loxodrome)

47. অভ্যন্তরীণ শক্তি উৎস থেকে প্রাপ্ত বিকিরণের সাহায্যে স্বদীপ্ত, জন্ম-বিবর্তন ও মৃত্যু সমন্বিত মহাজাগতিক উপাদান : নক্ষত্র (Star)

48. নগরের ভিতর থেকে সুদূর গ্রামীণ এলাকা সংযোগকারী সড়ক ও জনপদ সমূহের উভয় পার্শ্বে গড়ে ওঠা না-শহর, না-গ্রামরূপী বসতি : নগর ফিতা (Urban Ribbon)

49. নদীর বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ কেন্দ্রিক আলোচনা শাস্ত্র : নদীবিদ্যা (Potamology)

50. দুই বা ততোধিক নদীর মিলন ক্ষেত্র : নদী সঙ্গম (Confluence)

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

51. ইউরোপ, আটলান্টিক ও ভারতমহাসাগরের বাণিজ্য পথগুলির মানচিত্র অঙ্কনের জন্য J. Bartholomew কর্তৃক উদ্ভুত অভিক্ষেপ : নর্ডীয় অভিক্ষেপ (Nordic Projection)

52. খাড়া পাড় বিশিষ্ট সাগরতট থেকে সাগর অভিমুখে প্রলম্বিত শিলাদেহ : নাসা (Nose)

53. নিরক্ষরেখার ওপরে বা কাছাকাছি অবস্থিত অগভীর নিম্নচাপ অঞ্চল : নিরক্ষীয় খাত (Equatorial Trough)

54. উন্মুক্ত সমুদ্রের যেসমস্ত প্রাণী সক্রিয়ভাবে সাঁতার কাটতে সক্ষম : নেকটন (Nekton)

55. শিলায় পাতা কিম্বা কার্ডের গোছার আকৃতির গঠন : পত্রায়ন (Foliation)

56. যে নদীর প্রবাহ বা উপত্যকা শিলার আয়ামকে সমকোণে কেটে নির্গত হয় : পরা-আয়ামিক (Diaclinal)

57. পর্বতের ছোট-বড় খাঁজ জলে ভরে গিয়ে উৎপন্ন হ্রদ : টার্ন (Tarn)

58. আন্দিজ পর্বতশ্রেণিতে বৃক্ষ রেখা ও চির তুষাররেখার মধ্যবর্তী সুউচ্চ জনহীন মালভূমি : পারামো (Paramo)

59. দুটি সন্নিহিত উপত্যকার সংযোগস্থল বরাবর অবস্থিত খাড়া শৈলশিরা : পালিশিরা (Paliridge)

60. সমুদ্র জলের যে অঞ্চলে গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের ঘনত্ব হটাৎ করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় : পিকনোক্লাইন (Pycnocline)

➣ SLST GEO IX-X MODEL PRACTICE SET

61. জলে নিমজ্জিত অবস্থায় আংশিকভাবে পচে যাওয়া গাছপালার অবশেষ : পিট (Peat)

62. অধিহিমবাহ অঞ্চলের মাটিতে সূচ, কিলক ইত্যাদি আকৃতির ভূমিতুষার : পিপক্রেক (Pipkrake)

63. সাগরপৃষ্ঠে সদ্য ঘনীভূত বৃত্তাকার বরফের খণ্ডসমূহ : প্যানকেক বরফ (Pancake Ice)

64. একটি চলকের মধ্যে পরিবর্তন সাধিত হওয়ার ফলে অন্য চলকের মধ্যে যে পরিবর্তন সাধিত হয় : প্রতিসম সম্পর্ক (Symmetrical Relationship)

65. নদীর যেসমস্ত অংশে জল অগভীর থাকায় হেঁটে পার হওয়া যায় : ফোর্ড (Ford)

66. কোন নদীতে আকস্মিক জলস্তর বৃদ্ধির ঘটনা : ফ্লাশ (Flush)

67. ভাসমান বরফের আস্তরণ : ফ্লো (Floe)

68. আল্পস পর্বতশ্রেণীর কিনারা বরাবর দৃশ্যমান মোটা দানার বেলেপাথর, ক্যালসীয় শেল, কনগ্লোমারেট, চুনাকর্দম ইত্যাদির স্তরক্রম : ফ্লিশ (Flysch)

69. বিদ্যুৎ ঝলকের মাধ্যমে মেঘ ও ভূপৃষ্ঠে সঞ্চিত স্থিতিবিদ্যুৎ আধারের প্রশমন : বজ্র (Thunder)

70. ভূপৃষ্ঠে বৃত্তাকার আগ্নেয়শিলার ছোট অননুক্রমি উদবেধ : বস (Boss)

71. প্রায় অভিশীর্ষপ্রাচীর বেষ্টিত পার্বত্য খাত : ব্রঙ্কা (Brranca)

72. ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য নিয়ে গঠিত কোন সংখ্যা : বাস্তব সংখ্যা (Real Number)

73. যে সমস্ত সুক্ষ জীব অনায়াসে বায়ুমণ্ডলে ভেসে থাকে : বায়ুতাড়িত জীব (Aeroplankton)

74. পূর্বে কেলাসিত খনিজের সাথে অনুস্থিত ম্যাগমার বিক্রিয়ার ফলে প্রথমটির চারদিকে অন্য খনিজের যে বেষ্টনী উৎপন্ন হয় : বিক্রিয়া বেষ্টনী (Reaction Rim, Corona)

75. উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টির ফলে ব্যাসল্ট শিলার রাসায়নিক বিকারে উৎপন্ন উষ্ণমন্ডলীয় মৃত্তিকা : বেসিসল (Basisol)

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

76. চুনাপাথর অঞ্চলের দীর্ঘ খাতের মতো সংকীর্ণ বিবর : বোগাজ (Bogaz)

77. ভূপৃষ্ঠের কোন বিন্দুতে বাস্তব অভিকর্ষজনিত ত্বরণ এবং অভিকর্ষ সূত্র অনুযায়ী হিসেব করে প্রাপ্ত ত্বরণের মধ্যে যে পার্থক্য : ব্যুগের বৈষম্য (Bougure Anomaly)

78. শিলামণ্ডলের ফাটল, চ্যুতিতল ইত্যাদি যে সমস্ত ফাঁকের মধ্য দিয়ে ম্যাগমা সঞ্চারিত হয়ে ব্যথোলিথ বা অন্যান্য উদ্বেধ তৈরি করে : ভরক (Feeder)

79. ভাঁটার সময় উজানের দিকে প্রবাহিত জোয়ারের জল যে পথ ধরে সাগরের দিকে ফিরে আসে : ভাঁটা খাত (Ebb Channel)

80. কোন সঞ্চারনশীল বায়ু প্রাচীরের কৃষ্ণবর্ণ নিম্নতল বরাবর যে মেঘের রেখা দেখা যায় : ভির্গা (Virga)

81. কোন ভূকম্পন বলয়ে অবস্থিত বহু দশক ধরে ভূকম্প না ঘটে থাকা অঞ্চল : ভূকম্পছেদ (Seismic Gap)

82. গভীর সমুদ্র তলের বিভিন্ন স্থানে দুটি অভিসারী প্লেটের সংযোগস্থলে প্রবল পার্শ্বচাপের ফলে উৎপন্ন সুগভীর খাত : ভূখাত (Trench)

83. পৃথিবীর ইতিহাস, বিবর্তন, ভৌত ও রাসায়নিক সংযুক্তি, গঠন, অভ্যন্তরীণ ও বহিঃপৃষ্ঠের প্রক্রিয়াগুলো বিজ্ঞানের যে শাখায় পর্যবেক্ষণ ও অনুশীলন করা হয় : ভূতত্ব (Geology)

84. ভূপৃষ্ঠের গহ্বর, নীচু স্থান ইত্যাদি ক্ষেত্রে সাদা বিকিরণ কুয়াশা : ভূতলীয় কুয়াশা (Ground Fog)

85. মহাদেশীয় ভূভাগ এবং তার চারপাশের মহীসোপানকে নিয়ে মহীঢাল পর্যন্ত বিস্তৃত অঞ্চল : ভূভাগীয় সৈকত (Continental Platform)

86. ভূগঠনের ভূপৃষ্ঠে প্রতিফলনস্বরূপ বড় মাপের রেখাকৃতি ভূবৈচিত্র্য : ভূরেখা (lineament)

87. পর্বতের শিলাপৃষ্ঠে স্বচ্ছ, শক্ত ও মসৃণ বরফের পাতলা স্তর : ভেরগ্লাস (Verglas)

88. ভূমিরূপ মানচিত্রে ঘনসন্নিবদ্ধ যে রেখাগুলো দ্বারা বন্ধুরতা বোঝানো হয় : ভ্রুলেখ (Hachure)

89. নিরক্ষীয় আর্দ্র অঞ্চলে অবস্থিত পূর্ব অন্দিজ পর্বতমালার ঘন বনে আবৃত ঢাল : মনটানা (Montana)

90. আর্জেন্টিনায় অন্দিজ পর্বতমালার পাদদেশে ছোট মরু উদ্ভিদে আবৃত অঞ্চল : মঁতে (Monte)

91. যে ধরনের কৃষিতে কেবলমাত্র একটি শষ্যের চাষ করা হয় : মনোকালচার (Monoculture)

92. পাশাপশি দুটি উপত্যকা হিমবাহ মিলিত হলে তাদের মাঝ বরাবর উৎপন্ন গ্রাবরেখা : মধ্য গ্রাবরেখা (Median Moraine)

93. সূর্য ও চন্দ্রের পৃথিবীর সাথে সমকোণে অবস্থানকালে সংঘটিত জোয়ার : মরা কটাল (Neap Tide)

94. মহাদেশ সংলগ্ন অগভীর সামুদ্রিক অঞ্চল ও গভীর সামুদ্রিক অঞ্চলের পৃথককারী অঞ্চল : মহীপ্রান্ত (Continental Margin)

95. মহীঢাল থেকে গভীর সমুদ্রের দিকে স্বল্প ঢাল বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল : মহীস্ফীতি (Continental Rise)

96. অগ্ন্যুৎপাত কালে সংলগ্ন ভূমিভাগে সৃষ্ট অগ্ন্যুৎপাত হীন ছোট ছোট বৃত্তাকার গহ্বরে জল জমে উদ্ভুত ভূমিরূপ : মার (Marr)

97. যে যন্ত্রের সাহায্যে মেঘের গতিবেগ ও সঞ্চারের দিক নিরুপন করা হয় : নেফোস্কোপ (Nephoscope)

98. ক্ষয়ের ফলে উৎপন্ন পলি গঠিত সমভূমিতে খাড়া ঢালযুক্ত চুনাপাথরের পাহাড় : মোগোতে (Mogote)

99. দুটি বৃহৎ ভূখণ্ড যে সরু ভূখণ্ড দ্বারা যুক্ত থাকে : যোজক (Isthmus)

100. রাইন নদীর জলা ও বদ্ধজলাপূর্ণ প্লাবনভূমির স্থানীয় নাম : রিড (Ried)  

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now


পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । এবং আগামিতে কি ধরনের পোস্ট চান তা জানাতে ভুলবেন না 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “Geographical One Word Substitution Part-I”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading