Competitive Geography

Competitive Geography MCQ-4

Competitive Geography MCQ-4

সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি চতুর্থ অংশ

⟽ Previous Part


Join : Our Telegram Channel


Competitive Geography MCQ-4

31. 2011 সালের জনগণনা অনুযায়ী হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল –
[A] 19.8% [B] 16.8%
[C] 22.8% [D] 11.8%
According to the 2011 census, the growth rate of the population of Hindus was –
[A] 19.8% [B] 16.8%
[C] 22.8% [D] 11.8%
[SSC (GD) Constable (Shift-11)-05.03.2024]

Ans. [B] 16.8%

সমর্থন তথ্য : PIB এর 2015 সালের বিবৃতি অনুযায়ী 2001-2011 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.7%। একই সময়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল হিন্দু: 16.8%; মুসলিম: 24.6%; খ্রিস্টান: 15.5%; শিখ: 8.4%; বৌদ্ধ: 6.1% এবং জৈন: 5.4%।

➣ Mystery of Green Tortoise

32. ____________ পুরুষ পিছু মহিলার সংখ্যার অনুপাত হিসেব করে লিঙ্গ অনুপাত নির্ণয় করা হয়।
[A] 200 [C] 100
[B] 1000 [D] 500
The sex ratio is calculated by calculating the ratio of the number of females per ____________ male.
[A] 200 [C] 100
[B] 1000 [D] 500
[SSC (GD) Constable (Shift-II)-05.03.2024]

Ans. [B] 1000

সমর্থন তথ্য : 2011 সালের জনগণনায় ভারতে লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 পুরুষের মধ্যে 943 জন মহিলা, যা পুরুষের তুলনায় নারীর সংখ্যার বৈষম্য নির্দেশ করে। এই লিঙ্গ অনুপাত দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেই সময় কেরালা ছিল সর্বাধিক (1084 মহিলা প্রতি 1,000 পুরুষ) লিঙ্গ অনুপাত যুক্ত রাজ্য এবং হরিয়ানা ছিল সর্বনিন্ম (879 মহিলা প্রতি 1,000 পুরুষ) লিঙ্গ অনুপাত যুক্ত রাজ্য ।

33. ভারতে সবুজ বিপ্লবের পুরোধা ব্যক্তি ছিলেন –
[A] এম. এস. স্বামীনাথন [B] এম. ডি. স্বামী
[C] জন নরম্যান [D] রাধা কৃষ্ণাণ
The pioneer of Green Revolution in India was –
[A] M. S. Swaminathan [B] M. D. Swami
[C] John Norman [D] Radha Krishnan
[SSC (GD) Constable (Shift-IV)-29.02.2024]

Ans. [A] এম. এস. স্বামীনাথন

সমর্থন তথ্য : ভারতীয় জিনতত্ত্ববিদ মানকম্বু সাম্বাসিবন স্বামীনাথন ছিলেন ভারতে সবুজ বিপ্লবের জনক । 1965 সালে, প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়কালে ভারত সরকারের সহায়তায়, মূলতঃ তৎকালীন খাদ্য ও কৃষি মন্ত্রী চিদম্বরম সুব্রমনিয়মের অনুকুল্যে ভারতীয় কৃষিবিজ্ঞানী স্বামীনাথানের হাত ধরে উচ্চ ফলনশীল জাতের গম, সেচ ব্যবস্থা এবং সার প্রবর্তনের মাধ্যমে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়। তিনি 1963 সালে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (Indian Agricultural Research Institute : IARI) )-এর পরিচালক হন এবং উচ্চ-ফলনশীল জাতের (HYVs) গম প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2023 সালের 28শে সেপ্টেম্বর তিনি প্রয়াত হন ।

➣ Noble Prize

34. ভারতীয় জনগণনার নীরিখে সাক্ষরতা শতাংশের (literacy Percentage) সংজ্ঞা কি?
[A] সাত বছর বা তার বেশি বয়সী ব্যক্তির শতাংশ, যিনি যে কোনো ভাষায় লিখতে ও পড়তে পারেন।
[B] কলেজের ডিগ্রি রয়েছে এমন ব্যক্তির শতাংশ
[C] ইংরেজিতে লিখতে ও পড়তে সক্ষম ব্যক্তির শতাংশ
[D] সাধারণ পাটীগণিত করতে পারেন এমন ব্যক্তির শতাংশ
What is the definition of literacy percentage as per the Census of India?
[A] Percentage of people aged seven years and above who can read and write in any language.
[B] Percentage of people with a college degree
[C] Percentage of people who can read and write in English
[D] Percentage of people who can do simple arithmetic
[SSC (GD) Constable (Shift-1)-01.03.2024]

Ans: [A] সাত বছর বা তার বেশি বয়সী ব্যক্তির শতাংশ, যিনি যে কোনো ভাষায় লিখতে ও পড়তে পারেন।

সমর্থন তথ্য : ভারতীয় জনগণনা অনুযায়ী সাক্ষরতার হার গণনা করা হয় 7 বছর বা তার বেশি বয়স্ক বয়সের মোট শিক্ষিত ব্যক্তির সংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এবং তারপর 100 দিয়ে গুণ করে।

35. সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল দ্বারা শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে। এটি মান্নার উপসাগর ও _________ দ্বারা গঠিত হয়েছে।
[A] জিব্রাল্টার প্রণালী [B] বেরিং প্রণালী
[C] পক্ প্রণালী [D] মালাক্কা প্রণালী
Sri Lanka is separated from India by a narrow channel of sea. It is formed by the Gulf of Mannar and _________.
[A] Strait of Gibraltar [B] Bering Strait
[C] Pak Strait [D] Malacca Strait
[SSC (GD) Constable (Shift-IV)-01.03.2024]

Ans. [C] পক্ প্রণালী

সমর্থন তথ্য : দক্ষিণ এশিয়ার ভারত রাষ্ট্রের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ অংশ এবং দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উত্তর অংশের জাফনা জেলার মধ্যবর্তী জলভাগ পক প্রণালী নামে অভিহিত, যা উত্তর-পূর্বে বঙ্গোপসাগরের সাথে দক্ষিণ পশ্চিমের পক উপসাগরকে যুক্ত করেছে । ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাস প্রদেশের তৎকালীন গভর্নর পক (Sir Robert Palk) এর নামানুসারে এই নামকরণ।

সংশ্লিষ্ট জ্ঞান : প্রণালীটির সর্বাধিক ও সর্বনিম্ন প্রস্থ যথাক্রমে 82 কিঃমিঃ ও 53 কিঃমিঃ । এই প্রণালীর ভারতের তামিলনাড়ু রাজ্যের পামবান বা রামেশ্বর দ্বীপের ধনুষ্কোডি ও শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলের মান্নার দ্বীপের মধ্যবর্তী অংশে রামায়ণ প্রসিদ্ধ রাম সেতু অবস্থিত । এই সেতু ‘আদমের সেতু’ (Adam’s Bridge), নল সেতু (Nala Setu), সেতু বন্ধন (Setu Bandhan) ইত্যাদি নামেও পরিচিত। ধনুষ্কোডি এই অংশে ভারতের দক্ষিণতম স্থলখণ্ড ।

➣ Number Systems

36. ভারতে কত বছর অন্তর আমদসুমারি সংগঠিত হয়?
[A] 20 [C] 10
[B] 7 [D] 15
In how many years is a census conducted in India?
[A] 20 [C] 10
[B] 7 [D] 15
[SSC (GD) Constable (Shift-IV)-01.03.2024]

Ans [C] 10

সমর্থন তথ্য : ভারতের জনগণনার সূচনা হয় ব্রিটিশ ভারতে ভাইসরয় লর্ড মিয়ো এর সময়কালে 1872 সালে । বর্তমান সময়কাল পর্যন্ত মোট 15টি জনগণনা সম্পন্ন হয় । এর মধ্যে ব্রিটিশ ভারতে 8 বার এবং ভারত গণতন্ত্রে 7 বার জনগণনা সম্পন্ন হয়েছে । সর্বশেষ জনগণনা হয় 2011 সালে । কোভিড মহামারীর জন্য 2021 সালের জনগণনা স্থগিত রাখা হয়েছে, যা আরম্ভ হবে 2027 সালের মার্চ থেকে ।

সংশ্লিষ্ট জ্ঞান : ভারতের আদমশুমারি দুটি ধাপে পরিচালিত হয়, যথাঃ গৃহতালিকাকরণ ও গৃহনির্মাণ শুমারি এবং জনসংখ্যা গণনা।

37. 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
[A] হিমাচলপ্রদেশ [B] সিকিম
[C] কেরালা [D] মধ্যপ্রদেশ
Which of the following states has the lowest population as per the 2011 census?
[A] Himachal Pradesh [B] Sikkim
[C] Kerala [D] Madhya Pradesh
[SSC (GD) Constable (Shift-11)-01.03.2024]

Ans [B] সিকিম

সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজ্য হিসাবে সবচেয়ে কম জনসংখ্যা ছিল সিকিমে, যার সংখ্যা 6,10,577 জন । এই নিরিখে রাজ্য হিসাবে 19,98,12,341 জনসংখ্যা নিয়ে উত্তর প্রদেশ ছিল শীর্ষস্থানে । জনসংখ্যার নিরিখে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে শীর্ষে ছিল দিল্লি (1,67,87,941) এবং সর্ব নিম্নে ছিল লক্ষদ্বীপ (64,473 জন) ।

38. 1947 সালে স্বাধীনতা লাভের সময় ভারতে স্বাক্ষরতার হার কত ছিল?
[A] 34% [B] 25%
[C] 23% [D] 12%
What was the literacy rate in India at the time of independence in 1947?
[A] 34% [B] 25%
[C] 23% [D] 12%
[SSC (GD) Constable (Shift-1)-28.02.2024]

Ans. [D] 12%

সমর্থন তথ্য : ভারতের সাক্ষরতার হার 1947 সালে ছিল আনুমানিক 12%, 2011 সাল পর্যন্ত যা বৃদ্ধি পেয়ে 74.04% এ পৌঁছায়, অর্থাৎ এই সময়কালে সাক্ষরতার হার বৃদ্ধি পায় 62% এর অধিক ।

➣ Static GK

সংশ্লিষ্ট জ্ঞান : বিগত আদমশুমারিগুলির মধ্যে 1991 থেকে 2001 এর দশকে সাক্ষরতার হার সর্বাধিক বৃদ্ধি পায় । 1991 সালে যেখানে সাক্ষরতার হার 52.21% সেখানে 2001 সালে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে 64.83% এ পৌঁছায়, অর্থাৎ এই দশকে 12.62% সাক্ষরতার হার বৃদ্ধি পায় ।

39. 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত লক্ষ করা যায়?
[A] পুদুচেরি [B] দাদরা ও নগর হাভেলি
[C] চন্ডীগড় [D] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Which Union Territory has the highest sex ratio as per the 2011 Census?
[A] Puducherry [B] Dadra and Nagar Haveli
[C] Chandigarh [D] Andaman and Nicobar Islands
[SSC (GD) Constable (Shift-III)-27.02.2024]

Ans. [A] পুদুচেরি

সমর্থন তথ্য : 2011 সালের জনগণনায় ভারতে লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 পুরুষের মধ্যে 943 জন মহিলা, যা পুরুষের তুলনায় নারীর সংখ্যার বৈষম্য নির্দেশ করে। এই সময়ে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে পদুচেরি ছিল সর্বাধিক (1037 মহিলা প্রতি 1,000 পুরুষ) লিঙ্গ অনুপাত যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল এবং দমন ও দিউ ছিল সর্বনিন্ম (618 মহিলা প্রতি 1,000 পুরুষ) লিঙ্গ অনুপাত যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল ।

40. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে লিঙ্গ অনুপাত (প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা) কত ছিল ?
[A] 943 [B] 923
[C] 903 [D] 963
What was the sex ratio (number of females per thousand males) in India as per the 2011 Census?
[A] 943 [B] 923
[C] 903 [D] 963
[SSC (GD) Constable (Shift-IV)-28.02.2024]

Ans. [A] 943

সমর্থন তথ্য : 2011 সালের জনগণনায় ভারতে লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 পুরুষের মধ্যে 943 জন মহিলা, যা পুরুষের তুলনায় নারীর সংখ্যার বৈষম্য নির্দেশ করে।➣ Next Part


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading