NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

Competitive Geography

River Valley Projects of India

River Valley Projects of India

31 শে ডিসেম্বর, 2024 WB PSC দ্বারা প্রকাশিত হল বাংলা ও ইংরাজি মাধ্যমে বিভিন্ন পদে Master/Mistress নিয়োগের বিজ্ঞপ্তি; যার Indicative Advertisement No. 19/2024 । অতি শিঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সহ আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে । অর্থাৎ প্রতিযোগী শিক্ষার্থীদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার আরো একটি বিরল সুযোগ অপেক্ষা করছে । যেহেতু প্রতিযোগিতা তীব্র হবে তাই, এই সময় নিয়মিত চর্চার মাধ্যমে নিজেকে এগিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ । সেই উদ্দেশ্যেই আমরা আরম্ভ করেছি PSC Geography বিভাগ । এই বিভাগে MCQ Series এর সাথে স্বল্প স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আরম্ভ হল । River Valley Projects of India পোস্টের মাধ্যমে আমরা এই পরীক্ষার উপযোগী কিছু তথ্য আলোচনা করবো। এই ধরনের তথ্য সহ পূর্ণাঙ্গ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে এক্ষুনি আমাদের সাথে যুক্ত হয়ে যান । সংযুক্তির জন্য এখানে ক্লিক করুনঃ


ভারতের বহুমুখী নদী অববাহিকা প্রকল্প :

River Valley Projects of India
River Valley Projects of India

প্রাককথন : WRIS এর তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে 71টি বহুমুখী নদী অববাহিকা প্রকল্প রয়েছে । এর মধ্যে প্রধান প্রকল্প 32টি, মাঝারি প্রকল্প 29টি এবং ছোট প্রকল্প 10টি । প্রকল্পগুলির মধ্যে আবার 45টি প্রকল্পের নির্মাণ সম্পূর্ণ হয়েছে, 14টি নির্মীয়মাণ অবস্থায় রয়েছে এবং 12টি প্রস্তাবিত । সংখ্যার নিরিখে সর্বাধিক সংখ্যক 8টি বহুমুখী প্রকল্প রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে । 7টি প্রকল্প নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ । 6টি করে বহুমুখী প্রকল্প নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ু । 5টি করে বহুমুখী প্রকল্প নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট, কেরালা, ওড়িশা ও উত্তর প্রদেশ । 4টি করে বহুমুখী প্রকল্প নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ । 3টি করে বহুমুখী প্রকল্প নিয়ে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে বিহার, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানা । 2টি করে বহুমুখী প্রকল্প নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে আসাম ও পাঞ্জাব ।
পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী পরিসংখ্যান দেখলে দেখা যায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 15টি প্রকল্প অনুমোদন পায় । চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 12টি প্রকল্প অনুমোদন পায় । দ্বিতীয় ও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 10টি করে প্রকল্প অনুমোদন পায় । ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 8টি প্রকল্প অনুমোদন পায় । প্রথম ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 5টি করে প্রকল্প অনুমোদন পায় । অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 4টি প্রকল্প অনুমোদন পায় । নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 3টি প্রকল্প অনুমোদন পায় । দশম ও একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 2টি করে প্রকল্প অনুমোদন পায় । এবং দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1টি প্রকল্প অনুমোদন পায় ।
ভারতের বহুমুখী প্রকল্পগুলির মোট জল সংরক্ষণ ক্ষমতা প্রায় 554.77 বিলিয়ন ঘন মিটার । বহুমুখী প্রকল্পগুলি সামগ্রিকভাবে 24.76 মিলিয়ন হেক্টর জমি সেচ সম্পন্ন করতে সক্ষম । সামগ্রিকভাবে প্রকল্পগুলি থেকে 10,716 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হয় । প্রতিদিন প্রায় 14.42 বিলিয়ন লিটার জল সরবরাহে সক্ষম বহুমুখী প্রকল্পগুলি এবং 12.35 মিলিয়ন হেক্টর ক্ষেত্রে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব ।

রাজ্য ভিত্তিক বহুমুখী প্রকল্প পরিসংখ্যান :

অন্ধ্র প্রদেশ : অন্ধ্রপ্রদেশ রাজ্যে 7টি বহুমুখী প্রকল্প রয়েছে । এই প্রকল্পগুলি সম্মিলিতভাবে 67.1 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 12% । প্রকল্পগুলি সার্বিকভাবে 6.2 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 10% । প্রকল্পগুলি থেকে মোট 3,645.6 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 6% । রাজ্যটিতে বৃহৎ প্রকল্প রয়েছে তিনটি, মাঝারি প্রকল্প রয়েছে তিনটি এবং ক্ষুদ্র প্রকল্প রয়েছে 1টি । বৃহৎ প্রকল্পগুলি হলঃ নাগার্জুন সাগর প্রকল্প (1960-1970), শ্রী সৈলম জলবিদ্যুৎ প্রকল্প (1960-1970) ও পোলাভারম প্রকল্প (2000-2010) । মাঝারি প্রকল্পগুলি হলঃ তেলেগু গঙ্গা প্রকল্প (1980-1990), হান্দ্রী নীভা সুজলা শ্রাবন্তী প্রকল্প (2000-2010) ও গেলরু নাগরী সুজলা শ্রাবন্তী প্রকল্প (2000-2010) । ক্ষুদ্র প্রকল্পটি হলঃ বংশধারা প্রকল্প (2000-2010) ।

River Valley Projects of India

আসাম : আসামে 2টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে এবং দুটি বহুমুখী প্রকল্পের প্রস্তাব করা হয়েছে । 2টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে একটি বৃহৎ এবং একটি ক্ষুদ্র । প্রকল্প 2টি সম্মিলিতভাবে 12 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2% । প্রকল্পগুলি সার্বিকভাবে 1.6 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 2% । প্রকল্পগুলি থেকে মোট 2,120 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 4% ।
আসামের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ সুবানসিরি নিম্ন জলবিদ্যুৎ প্রকল্প (2000-2010) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পটি হলঃ পাগলাদিয়া জলবিদ্যুৎ প্রকল্প (2000-2010) । এছাড়া প্রস্তাবিত প্রকল্পদুটি হলঃ সুবানসিরি উচ্চ জলবিদ্যুৎ প্রকল্প ও মানস-সংকোস জলবিদ্যুৎ প্রকল্প ।

River Valley Projects of India

বিহার : বিহারে 3টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে এবং দুটি বহুমুখী প্রকল্পের প্রস্তাব করা হয়েছে । 3টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে একটি বৃহৎ এবং দুটি মাঝারি প্রকৃতির । বিহারের সক্রিয় প্রকল্পগুলি সম্মিলিতভাবে 13 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2.5% । প্রকল্পগুলি সার্বিকভাবে 1.5 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 2.5% । প্রকল্পগুলি থেকে মোট 45 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 0.8% ।
বিহারের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ কোসি প্রকল্প (1955-1965) এবং মাঝারি প্রকল্পগুলি হলঃ সোন কমান্ড এলাকা উন্নয়ন প্রকল্প (1970-1980) ও গন্ডক ব্যারেজ প্রকল্প (1980-1990) । প্রস্তাবিত প্রকল্পদুটি হলঃ বাগমতি নদী প্রকল্প ও বুড়ি গন্ডক নদী প্রকল্প ।

ছত্তিশগড় : ছত্তিশগড়ে 4টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে এবং 2 বহুমুখী প্রকল্পের প্রস্তাব করা হয়েছে । 4টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে 1 বৃহৎ, একটি মাঝারি এবং 2টি ক্ষুদ্র । সক্রিয় প্রকল্পগুলি সম্মিলিতভাবে 23.4 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 4.5% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.5 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 4.2% । প্রকল্পগুলি থেকে মোট 1,342 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 2.5% ।
ছত্তিশগড়ের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ ইন্দিরা সাগর প্রকল্প (1980-1990); মাঝারি প্রকল্পটি হলঃ হাসদেও ব্যাঙ্গো প্রকল্প (2000-2010) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পদুটি হলঃ কোডার বাঁধ প্রকল্প (2000-2010)
ও অর্পা ভাইসাঝাড় প্রকল্প (2000-2010) ।

River Valley Projects of India

গুজরাট : গুজরাটে 5টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে এবং 1টি বহুমুখী প্রকল্পের প্রস্তাব করা হয়েছে । 5টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে 1টি বৃহৎ, দুটি মাঝারি এবং 2টি ক্ষুদ্র । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 13.4 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2.6% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.1 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 3.5% । প্রকল্পগুলি থেকে মোট 1,350 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 2.5% ।
গুজরাটের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ সর্দার সরোবর প্রকল্প (1980-1990); মাঝারি প্রকল্পদুটি হলঃ উকাই বাঁধ প্রকল্প (1970-1980) ও কাদানা জলবিদ্যুৎ প্রকল্প (1970-1980) এবং ক্ষুদ্র প্রকল্পদুটি হলঃ দান্তিওয়াড়া বাঁধ প্রকল্প (1970-1980) ও মাহি বাজাজ সাগর প্রকল্প (1970-1980) । গুজরাটের প্রস্তাবিত বহুমুখী প্রকল্পটি হলঃ পার-তাপি-নর্মদা নদী সংযোগ প্রকল্প ।

হিমাচল প্রদেশ : হিমাচল প্রদেশে 4টি বহুমুখী প্রকল্প রয়েছে । এই 4টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে দুটি বৃহৎ এবং দুটি মাঝারি প্রকৃতির । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 24.08 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 4.6% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.9 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 4.9% । প্রকল্পগুলি থেকে মোট 3,725 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 6.9% ।
হিমাচল প্রদেশের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ ভাকরা নাঙ্গল বাঁধ (1955-1965) ও নাথপা ঝাকরি জলবিদ্যুৎ প্রকল্প (1990-2000) এবং এই রাজ্যের মাঝারি প্রকল্পদুটি হলঃ পং ড্যাম (1960-1970) ও পান্ডোহ বাঁধ (1960-1970) ।

ঝাড়খণ্ড : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে 3টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে। এই 3টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে 1টি বৃহৎ এবং 2টি মাঝারি প্রকৃতির । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 14.71 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2.8% । প্রকল্পগুলি সার্বিকভাবে 4.5 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 7.6% । প্রকল্পগুলি থেকে মোট 2,634 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 4.9% ।
ঝাড়খণ্ডের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ দামোদর ভ্যালি কর্পোরেশন (1955-1965) এবং এই রাজ্যের মাঝারি প্রকল্পদুটি হলঃ কোনার সেচ প্রকল্প (1970-1980) ও সুবর্ণরেখা বহুমুখী প্রকল্প (1980-1990) ।

River Valley Projects of India

কর্ণাটক : কর্ণাটক রাজ্যে 6টি বহুমুখী প্রকল্প রয়েছে । এই 6টি বহুমুখী প্রকল্পের মধ্যে 2টি বৃহৎ, 2টি মাঝারি এবং 2টি ক্ষুদ্র । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 52.35 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 9.9% । প্রকল্পগুলি সার্বিকভাবে 10.2 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 17.2% । প্রকল্পগুলি থেকে মোট 1,211 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 2.3% ।
কর্ণাটক রাজ্যের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ কৃষ্ণা নদী প্রকল্প (1960-1970) ও উচ্চ কৃষ্ণ প্রকল্প (2000-2010); মাঝারি বহুমুখী প্রকল্পদুটি হলঃ ভদ্রা নদী প্রকল্প (1960-1970) ও তুঙ্গভদ্রা নদী প্রকল্প (1960-1970) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পদুটি হলঃ ঘাটপ্রভা নদী প্রকল্প (1970-1980) ও মালাপ্রভা নদী প্রকল্প (1970-1980) ।

River Valley Projects of India

কেরালা : কেরালা রাজ্যে 5টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে 1টি বৃহৎ, দুটি মাঝারি এবং দুটি ক্ষুদ্র । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 4.55 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 0.9% । প্রকল্পগুলি সার্বিকভাবে 1.42 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 2.4% । প্রকল্পগুলি থেকে মোট 932 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 1.7% ।
কেরালার বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্প (1960-1970); মাঝারি বহুমুখী প্রকল্পদুটি হলঃ ইদামালায়ার বাঁধ প্রকল্প (1970-1980) ও প্যারাম্বিকুলম আলিয়ার প্রকল্প (1970-1980) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পদুটি হলঃ চালাক্কুডি বাঁধ প্রকল্প (2000-2010) ও মুভাট্টুপুঝা নদী প্রকল্প (ছোট, 2000-2010) ।

River Valley Projects of India

মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে 8টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, এই 8টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে 4টি বৃহৎ 3টি মাঝারি এবং 1টি ক্ষুদ্র বহুমুখী প্রকল্প । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 38.12 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 7.2% । প্রকল্পগুলি সার্বিকভাবে 6.3 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 10.6% । প্রকল্পগুলি থেকে মোট 3,475 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 6.4% ।
মধ্যপ্রদেশের বৃহৎ বহুমুখী প্রকল্পগুলি হলঃ নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্প (1980-1990), ইন্দিরা সাগর প্রকল্প (1980-1990), ওমকারেশ্বর প্রকল্প (2000-2010) ও মহেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প (2000-2010); মাঝারি বহুমুখী প্রকল্প তিনটি হলঃ বারগি বাঁধ প্রকল্প (1970-1980), তাওয়া নদী প্রকল্প (1970-1980) ও বনসাগর প্রকল্প (2000-2010) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পটি হলঃ রাজঘাট বাঁধ প্রকল্প (2000-2010) ।

মহারাষ্ট্র : মহারাষ্ট্র রাজ্যে 6টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, এই 6টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে 1টি বৃহৎ, 2টি মাঝারি এবং 3টি ক্ষুদ্র প্রকৃতির । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 9.34 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 1.8% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.33 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 3.9% । প্রকল্পগুলি থেকে মোট 2,022 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 3.7% ।
মহারাষ্ট্রের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ জয়কওয়াড়ি বাঁধ প্রকল্প (1960-1970); মাঝারি বহুমুখী প্রকল্প দুটি হলঃ বিদর্ভ সেচ প্রকল্প (মাঝারি, 1970-1980) ও গোসিখুর্দ সেচ প্রকল্প (1980-1990) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্প তিনটি হলঃ বাবনথাদি সেচ প্রকল্প (1980-1990), পেঞ্চ ডাইভারশন স্কিম (1990-2000) ও দমনগঙ্গা-ভাপি সেচ প্রকল্প (1990-2000) ।

River Valley Projects of India

ওড়িশা : ভারতের ওড়িশা রাজ্যে 5টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে এই 5টি কর্মশীল বহুমুখী প্রকল্পের মধ্যে 2টি বৃহৎ এবং 3টি মাঝারি প্রকৃতির । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 13.46 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2.6% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.1 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 3.5% । প্রকল্পগুলি থেকে মোট 1,677 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 3.1% ।
ওড়িশার বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ হিরাকুদ বাঁধ প্রকল্প (1957-1967) ও আপার কোলাব জলবিদ্যুৎ প্রকল্প (মেজর, 1970-1980) এবং মাঝারি বহুমুখী প্রকল্প তিনটি হলঃ সুবর্ণরেখা বহুমুখী প্রকল্প (1980-1990), রেঙ্গালি বাঁধ প্রকল্প (1970-1980) ও বলিমেলা জলাধার প্রকল্প (1970-1980) ।

পাঞ্জাব : পাঞ্জাবে 2টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে দুটিই বৃহৎ প্রকল্প । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 12.51 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2.4% । প্রকল্পগুলি সার্বিকভাবে 1.85 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 3.1% । প্রকল্পগুলি থেকে মোট 1,925 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 3.6% ।
পাঞ্জাবের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ ভাকরা নাঙ্গল বাঁধ (1955-1965) ও রঞ্জিত সাগর বাঁধ (1970-1980) ।

রাজস্থান : রাজস্থানে 4টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে দুটি বৃহৎ ও দুটি মাঝারি প্রকৃতির । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 14.14 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 2.7% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.7 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 4.5% । প্রকল্পগুলি থেকে মোট 367 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 0.7% ।
রাজস্থানের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ ইন্দিরা গান্ধী খাল প্রকল্প (1980-1990) ও মাহি বাজাজ সাগর প্রকল্প (1970-1980) এবং মাঝারি বহুমুখী প্রকল্পদুটি হলঃ জওহর সাগর বাঁধ (1970-1980) ও রানা প্রতাপ সাগর বাঁধ (980-1990) ।

তামিলনাড়ু : তামিলনাড়ু রাজ্যে 6টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, এগুলির মধ্যে দুটি বৃহৎ, তিনটি মাঝারি এবং একটি ক্ষুদ্র প্রকল্প । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 7.48 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 1.4% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.1 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 3.5% । প্রকল্পগুলি থেকে মোট 154 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 0.3% ।
তামিলনাড়ু রাজ্যের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ মেত্তুর বাঁধ (1930-1940) ও কাবেরী নদী প্রকল্প (1970-1980); মাঝারি বহুমুখী প্রকল্প তিনটি হলঃ ভবানী সাগর বাঁধ (1950-1960), অমরাবতী বাঁধ (1950-1960) ও পারম্বিকুলম আলিয়ার প্রকল্প (1970-1980) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পটি হলঃ ভাইগাই বাঁধ (1960-1970) ।

River Valley Projects of India

তেলেঙ্গানা : তেলেঙ্গানা রাজ্যে 3টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে 2টি বৃহৎ ও 1টি মাঝারি । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 22.03 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 4.2% । প্রকল্পগুলি সার্বিকভাবে 2.9 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 4.9% । প্রকল্পগুলি থেকে মোট 2,524 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 4.7% ।
তেলেঙ্গানা রাজ্যের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ নাগার্জুন সাগর প্রকল্প (1960-1970) ও শ্রী সৈইলম জলবিদ্যুৎ প্রকল্প (960-1970) এবং মাঝারি বহুমুখী প্রকল্পটি হলঃ শ্রীরাম সাগর প্রকল্প (1970-1980) ।

উত্তরাখণ্ড : উত্তরাখণ্ড রাজ্যে 4টি কার্যকর বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে 1টি বৃহৎ, 1টি মাঝারি ও 2টি ক্ষুদ্র । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 4.87 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 0.9% । প্রকল্পগুলি সার্বিকভাবে 0.62 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 1% । প্রকল্পগুলি থেকে মোট 1,170 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 2.2% ।
এই রাজ্যের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ তেহরি বাঁধ প্রকল্প (1990-2000); মাঝারি বহুমুখী প্রকল্পটি হলঃ মানেরি ভালি জলবিদ্যুৎ প্রকল্প (1980-1990) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পদুটি হলঃ ধালিওয়াল বাঁধ (1980-1990) ও লাখওয়ার বাঁধ (1980-1990) প্রকল্প ।

Read More : PSC Geo MCQ

River Valley Projects of India

উত্তর প্রদেশ : উত্তর প্রদেশে 5টি কর্মশীল বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে 2টি বৃহৎ, 2টি মাঝারি ও 1টি ক্ষুদ্র প্রকল্প । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 17.03 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 3.3% । প্রকল্পগুলি সার্বিকভাবে 1.4 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 2.4% । প্রকল্পগুলি থেকে মোট 1,468 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 2.7% ।
উত্তর প্রদেশের বৃহৎ বহুমুখী প্রকল্পদুটি হলঃ রামগঙ্গা বাঁধ (1960-1970) ও রিহান্দ বাঁধ (957-1967) প্রকল্প; মাঝারি বহুমুখী প্রকল্পদুটি হলঃ ওবরা ড্যাম (1960-1970) ও শারদা সহায়ক পরিকল্পনা (1970-1980) প্রকল্প এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পটি হলঃ ঘাগরা নদী প্রকল্প (1980-1990) ।

15টি মক টেস্ট সহ পূর্ণাঙ্গ ও তথ্যপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে ক্লিক করুনঃ

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গে 4টি সক্রিয় বহুমুখী প্রকল্প রয়েছে, যার মধ্যে 1টি বৃহৎ, 2টি মাঝারি ও 1টি ক্ষুদ্র প্রকল্প । প্রকল্পগুলি সম্মিলিতভাবে 5.9 বিলিয়ন ঘন মিটার জল সংরক্ষণে সক্ষম, যা ভারতের মোট সংরক্ষণের 1.1% । প্রকল্পগুলি সার্বিকভাবে 0.96 মিলিয়ন হেক্টর জমি সেচের সম্ভাবনা যুক্ত যা ভারতের মোট সম্ভাবনাময় সেচ জমির 1.6% । প্রকল্পগুলি থেকে মোট 556 মেগাওয়াট জলবিদ্যুৎ শক্তি উৎপাদন হয়, যা ভারতের মোট জলবিদ্যুৎ শক্তির 1% ।
পশ্চিমবঙ্গের বৃহৎ বহুমুখী প্রকল্পটি হলঃ দামোদর ভ্যালি কর্পোরেশন (1955-1965); মাঝারি বহুমুখী প্রকল্পদুটি হলঃ ময়ূরাক্ষী নদী প্রকল্প (970-1980) ও সুবর্ণরেখা বহুমুখী প্রকল্প (1980-1990) এবং ক্ষুদ্র বহুমুখী প্রকল্পটি হলঃ অজয় ​​নদী প্রকল্প (1970-1980) ।


⟽ Previous Post : Environmental Related National Days


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading