Competitive Miscellaneous Info.

PM Chandra Shekhar Singh

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । PM Chandra Shekhar Singh নামক পোস্টে থাকছে ভারতের অষ্টম প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

প্রধানমন্ত্রী চন্দ্রশেখর

⟽ পূর্ববর্তী অংশ : বিশ্বনাথ প্রতাপ সিংহ

1990 সালের 23 শে অক্টোবর BJP বিশ্বনাথ প্রতাপসিং মন্ত্রীসভা থেকে তাদের সমর্থন প্রত্যাহার করলে প্রতাপসিং মন্ত্রীসভা সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং 7 ই নভেম্বর বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলে মন্ত্রীসভা ভেঙ্গে যায় । এই সময় অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের প্রধান রাজীব গান্ধীর সমর্থনে চন্দ্রশেখর ভারতের অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে 1990 সালের 10 ই নভেম্বর শপথ গ্রহণ করেন । তিনি সমাজবাদী জনতা পার্টি (রাষ্ট্রীয়) দলের বালিয়া কেন্দ্রের প্রতিনিধি রূপে প্রধানমন্ত্রী হিসাবে 1991 সালের 21 শে জুন পর্যন্ত তার দ্বায়িত্ব পালন করেন ।

তার সংক্ষিপ্ত এই সাতমাস সময়কালে : i) 1991 সালের 6 ই জানুয়ারি রাজস্থানের উদয়পুরে All India Federation of Anganwadi Workers and Helpers (AIFAWH) স্থাপিত হয় । ii) 1991 সালে ভারতের আর্থিক ঘাটতি চরমে পৌঁছায় ফলে চন্দ্রশেখর বাজেট পাশে ব্যর্থ হলে 1991 সালের 6 ই মার্চ তার পক্ষ থেকে কংগ্রেস সমর্থন তুলে নেয় । iii) 1991 সালের 20 মে থেকে 15 জুন দশম লোকসভা ভোট গৃহীত হয় । iv) 1991 সালের 20 মে রাজীব গান্ধী হত্যা সংঘটিত হয় । v) 21 শে জুন নরসিমা রাও পরবর্তী প্রধানমন্ত্রী হলে তিনি তার দ্বায়িত্ব থেকে অবসর নেন ।

চন্দ্রশেখর সিং 1927 সালের 1 লা জুলাই উত্তর প্রদেশের ইব্রাহিমপট্টি নামক গ্রামের রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন । ছাত্রাবস্থায় তিনি রাম মনোহর লোহিয়ার সংস্পর্শে আসেন এবং রাজনীতিতে জড়িয়ে পড়েন । 1962 থেকে 1977 পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসাবে কার্য নির্বাহ করেন । 1964 সালে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং 1990 সালের নভেম্বরে তিনি প্রধানমন্ত্রী হন । চরণ সিং এর পর তিনি ছিলেন দ্বিতীয় স্বল্প সময়ের প্রধানমন্ত্রী । আবার তিনি এমন ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী যিনি কোন সরকারি অধিবেশনে যোগদান করেন নি । 2007 সালের 8 ই জুলাই 80 তম জন্মদিনের 7 দিন পূর্বে তার জীবনাবসান ঘটে ।


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading