NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

Competitive Miscellaneous Info.

Vishwanath Pratap Singh

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Vishwanath Pratap Singh নামক পোস্টে থাকছে ভারতের সপ্তম প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি।


➣ Join : Our Telegram Channel

বিশ্বনাথ প্রতাপ সিং 

Prime Minister's Story in India
Prime Minister’s Story in India

⟽ Previous Part : PM Rajiv Gandhi

1989 সালের 22 থেকে 26 শে নভেম্বর ভারতের 529 আসনের নবম লোকসভা ভোট গৃহীত হয় । ফলাফল স্বরূপ ভারতীয় রাজনীতিতে এই প্রথম কোন দলই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে 265 টি আসনে জয়ী হতে পারেনি । সর্বাধিক 197 টি আসন জাতীয় কংগ্রেসের দখলে যায় এবং 143 আসন জেতে বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বাধীন জনতা দল । 85 টি আসন জয় করে এল.কে আডবাণীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি । ফল স্বরূপ ভারতীয় জনতা পার্টি এবং বামপন্থী দলের সমর্থনে ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হিসাবে 1989 সালের 2 রা ডিসেম্বর বিশ্বনাথ প্রতাপ সিং শপথ গ্রহণ করেন । তিনি প্রধানমন্ত্রী পদে 1990 সালের 10 ই নভেম্বর পর্যন্ত তার কার্যকাল অতিবাহিত করেন ।

Vishwanath Pratap Singh

⚫ তার এই সময়কালে : i) 1990 সালের জানুয়ারিতে কাশ্মীর উপত্যকা থেকে JKLF এবং পাকিস্তানপন্থী মুসলিমদের অত্যাচারে হিন্দু কাশ্মীরি পণ্ডিতদের পলায়নের ঘটনা ঘটে এবং 19 শে জানুয়ারি তা চূড়ান্ত মাত্রা নেয়, এই দিনটি ইতিহাসে কাশ্মীরি পণ্ডিতদের “পলায়ন দিবস” হিসাবে উল্লেখ করা হয় । ii) 1990 সালের 7 ই আগস্ট মণ্ডল কমিশনের রিপোর্ট সংসদে গ্রহণের কথা জানানো হয় । iii) 1990 সালের 25 শে সেপ্টেম্বর এল. কে. আডবাণীর নেতৃত্বে গুজরাটের সোমনাথ মন্দির থেকে BJP এর রথ যাত্রার সূচনা হয় । iv) 1990 সালের 23 শে অক্টোবর এল. কে. আডবাণী কে গ্রেপ্তার করা হয় । iv) 1990 সালের 23 শে অক্টোবর আডবাণীর গ্রেফতারের দিনই BJP বিশ্বনাথ প্রতাপ সিং সরকারের থেকে সমর্থন তুলে নেয় । v) 1990 সালের 7 ই নভেম্বর বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং এর সাথেই তার 343 দিনের প্রধানমন্ত্রী কার্যকালের অবসান ঘটে ।

Vishwanath Pratap Singh

1931 সালের 25 শে জুন এলাহাবাদের দাইয়া গ্রামে হিন্দু রাজপুত জমিদারী পরিবারে বিশ্বনাথ প্রতাপ সিং এর জন্ম হয় । মণ্ডা জমিদারীর অধিপতি রাজাবাহাদুর রামগোপাল সিং তাকে দত্তক হিসাবে গ্রহণ করেন এবং 1941 সালে মাত্র 10 বছর বয়সে বিশ্বনাথ মণ্ডা জমিদারীর রাজ বাহাদুর হিসাবে বিবেচিত হন । তিনি 1969 সালে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং 1971 সালে প্রথমবার লোকসভার সদস্য নির্বাচিত হন । 1980 সালে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন । রাজীব গান্ধীর মন্ত্রীসভায় তিনি অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন । প্রতিরক্ষা মন্ত্রীর দ্বায়িত্বে থাকা কালীন বোফর্স কেলেংকারী সামনে এলে তিনি পদত্যাগ করেন এবং জনতা দল গঠন করেন । 1989 সালে তিনি ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হন । 2008 সালের 27 শে নভেম্বর তার জীবনের 77 বছরের পথের অবসান ঘটে । জমিদারী থেকে প্রধানমন্ত্রী হিসাবে তিনিই ভারতের একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন । ➣ পরবর্তী অংশ : চন্দ্রশেখর


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “Vishwanath Pratap Singh”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading