NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

Bharater Pradhanmantrir Galpa

ভারতের প্রধানমন্ত্রীর গল্প: 1947 থেকে বর্তমান – ভারতের 14+ প্রধানমন্ত্রীর সম্পূর্ণ ইতিহাস

ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং এই গণতন্ত্রের মূল ভিত্তি হল ভারতীয় সংবিধানে উল্লিখিত সংসদীয় শাসনব্যবস্থা। ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারা (Article 74) অনুযায়ী ভারতে দুই ধরনের শাসকের কথা বলা হয়েছে। এক, নামমাত্র শাসক বা সাংবিধানিক শাসক (Nominal or De jure Executive) যিনি হলেন ভারতের রাষ্ট্রপতি এবং দুই, প্রকৃত শাসক বা আসল শাসক (Real or De facto Executive) যিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দেশের প্রধান হলেও প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীসভার হাতেই ন্যস্ত থাকে। ভারতে প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? এর উত্তর রয়েছে ভারতীয় সংবিধানের 75 নম্বর ধারায়75(1) নং ধারা অনুসারে, ভারতের রাষ্ট্রপতি লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল বা জোটের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তিনিই লোকসভার নেতা এবং কেন্দ্রীয় সরকারের প্রধান। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত ভারতের গণতান্ত্রিক যাত্রায় মোট 14 জনেরও বেশি ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু (1947-1964) থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (2014 – বর্তমান) পর্যন্ত প্রত্যেকেই ভারতের ইতিহাসে নিজস্ব ছাপ রেখে গেছেন। অনেক ক্ষেত্রে গুলজারিলাল নন্দ’র মতো ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের বাদ দিয়ে 14 জন এবং তাঁকে ধরে 15 জন প্রধানমন্ত্রী হিসেবে গণনা করা হয়, তাই আমরা একে 14+ প্রধানমন্ত্রী বলছি। ভারতের প্রধানমন্ত্রীর গল্প Bharater Pradhanmantrir Galpa সিরিজে আমরা বিস্তারিতভাবে জানবো ভারতের সকল লোকসভা নির্বাচনের কাহিনী, নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম, তাদের কার্যকালের মেয়াদ, রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং Viksit Bharat 2047 এর লক্ষ্যে তাদের অবদান…….

Bharater Pradhanmantrir Galpa
ভারতের প্রধানমন্ত্রীর গল্প

কেনো পড়ব ভারতের প্রধানমন্ত্রীর গল্প ? 

ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন রাজনৈতিক ক্ষমতাধারী রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এটি একটি সাংবিধানিক পদ । এই পদে আসীন সমস্ত ব্যক্তিই তাঁদের কার্যাবলী পর্যায়ে ভারতের উন্নতির জন্য কিছু না কিছু কার্যাবলী সম্পাদন করে গেছেন । এই কার্যাবলীর ভিত্তিতে মঞ্চস্থ হয়েছে প্রতিটি লোকসভার প্রেক্ষাপট । লোকসভা নির্বাচনের পর হয় প্রত্যাবর্তন অথবা পরিবর্তন নেমে এসেছে কালের নিয়মে । তাই স্বাধীনতা পরবর্তী ভারত’কে বোঝার জন্য প্রধানমন্ত্রীর গল্প জেনে রাখা জরুরি । তাই আবাল-বৃদ্ধ-বনিতা’র উচিৎ এই গল্প ( Bharater Pradhanmantrir Galpa ) জেনে রাখা ।

তবে এক্ষেত্রে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, যেটি হলঃ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা । ভারতের সর্বভারতীয় বা রাজ্য স্তরের নিয়োগ পরীক্ষায় ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর সময়কালের গুরুত্বপূর্ণ কার্যাবলী থেকে প্রশ্ন এসে থাকে । এই গল্পটি পড়া থাকলে আপনি নিশ্চিন্তভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন ।

তাহলে আর অপেক্ষা নয়, বরং চলুন আরম্ভ করি …… আপনি প্রাককথন থেকে আরম্ভ করার জন্য নিচে প্রাক কথন লেখাটি স্পর্শ করুন, অথবা আপনি যে প্রধানমন্ত্রী ও তার সময়ের কার্যাবলী সম্পর্কে জানতে চান সেই প্রধানমন্ত্রীর নামে স্পর্শ করুন ….

ভারতের প্রধানমন্ত্রীর গল্প – Bharater Pradhanmantrir Galpa

➣ প্রাক কথন : 

➣ প্রধানমন্ত্রী : জওহরলাল নেহেরু

➣ প্রধানমন্ত্রী : লাল বাহাদুর শাস্ত্রী

➣ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী : গুলজারিলাল নন্দ

➣ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী : ইন্দিরা গাঁধী

➣ প্রধানমন্ত্রী : মোরারজি দেশাই

➣ প্রধানমন্ত্রী : চরণ সিংহ

➣ প্রধানমন্ত্রী : ইন্দিরা গাঁধী, শেষ কার্যকাল

➣ প্রধানমন্ত্রী : রাজীব গাঁধী

➣ প্রধানমন্ত্রী : ভি. পি. সিংহ

➣ প্রধানমন্ত্রী : চন্দ্র শেখর

➣ প্রধানমন্ত্রী : নরসিংহ রাও

➣ প্রধানমন্ত্রী : অটল বিহারী

➣ প্রধানমন্ত্রী : দেবেগৌড়

➣ প্রধানমন্ত্রী : আই. কে. গুজরাল

➣ প্রধানমন্ত্রী : অটল বিহারী, শেষ কার্যকাল

➣ প্রধানমন্ত্রী : মনমোহন সিংহ, প্রথম কার্যকাল

➣ প্রধানমন্ত্রী : মনমোহন সিংহ, দ্বিতীয় কার্যকাল

➣ প্রধানমন্ত্রী : মোদী

➣ প্রধানমন্ত্রী : মোদী, দ্বিতীয় কার্যকাল

➣ প্রধানমন্ত্রী : মোদী, তৃতীয় কার্যকাল

 

You cannot copy content of this page