SLST Bio-geography MCQ Special Set-1
SLST Bio-geography MCQ Special Set
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Bio-geography MCQ Special Set এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ
SLST Bio-geography MCQ Special Set

Bio-geography MCQ Special – 1
⟽ Previous Post : SLST Geography Geographical Thought MCQ Special
1. ‘প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়’ – মৃত্তিকা সৃষ্টিতে তাপমাত্রার গুরুত্ব সম্পর্কে তথ্যটি প্রদান করেন –
[A] Eugene W. Hilgard
[B] Van’t Hoff
[C] Friedrich Albert Fallou
[D] Vasily Dokuchaev
Ans) B
Note : ডাচ পদার্থ রসায়নবিদ Jacobus Henricus van ‘t Hoff 1884 সালে প্রকাশিত তার “Études de Dynamique chimique (“Studies in Chemical Dynamics”) গবেষণাপত্রে ইহা ব্যক্ত করেন । জার্মান আমেরিকান মাটি বিশেষজ্ঞ Eugene Woldemar Hilgard বিভিন্ন প্রকার মৃত্তিকার জনক শিলা, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যবর্তী সম্পর্ক সমন্ধে ধারণা দেন 1860 সালে । জার্মান মৃত্তিকা বিজ্ঞানী Friedrich Albert Fallou মৃত্তিকার চারিত্রিক বৈশিষ্টের ভিত্তিতে মৃত্তিকা পরিলেখের গঠন বর্ণন করেন 1857 সালে । রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী Vasily Vasilyevich Dokuchaev মাটির প্রক্রিয়াকরণের মধ্যে ভৌগোলিক বৈচিত্রগুলি শুধুমাত্র ভূতাত্ত্বিক কারণ (জনক শিলা) এর সাথে সম্পর্কিত নয়, বরঞ্চ জলবায়ু এবং ভূমিরূপ বিষয়গুলিও সম্পর্কিত, এবং সময় স্বাপেক্ষ এই ধারণার বিকাশ ঘটান ।
2. জনক শিলা কয় ভাগে বিভক্ত ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] কোন বিভাগ নেই
Ans) A
Note : ভূত্বকে অবস্থিত যেসমস্ত শিলা থেকে ধীর পদক্ষেপে আবহবিকার জনিত কারণে সময়ের স্বাপেক্ষে মাটির উদ্ভব হয় তাকে জনক শিলা বলে । ইহা কঠিন বা কোমল উভয়ই হতে পারে । জনক শিলার কাঠিন্যতার উপরই মৃত্তিকা সৃষ্টির হার নির্ভর করে । এর মূলতঃ দুইটি বিভাগ রয়েছে; যথাঃ [A] অবশিষ্ট জনক শিলা এবং [B] আবক্ষেপিত জনক শিলা ।
3. ক্যাটেনা বলতে যা বোঝায় –
[A] মৃত্তিকা স্তরের উপর্যুপরি বন্টন
[B] মাটির গ্রথন
[C] মাটির গঠন
[D] মাটির ভূপ্রাকৃতিক বিন্যাস
Ans) D
Note : [A] মৃত্তিকা স্তরের উপর্যুপরি বন্টন বলতে বোঝায় মৃত্তিকা পরিলেখ I [B] মাটির গ্রথন :- মাটির মধ্যে অবস্থিত বিভিণ্ন আয়তনের কণাগুলোর আপেক্ষিক আনুপাতিক পরিমাণকে মাটির গ্রথন বলে । [C] মাটির গঠন :- মাটির মধ্যে অবস্থিত বিভিণ্ন আয়তনের কণাগুলোর বিন্যাস বা সজ্জিতকরণকে মাটির গঠন বা সংযুক্তি বলে ।
4. মৃত্তিকা গঠনের কোন প্রক্রিয়ার ফলে তৃণভূমিতে চার্ণোজেম মাটি গঠিত হয় ?
[A] পডজোলাইজেশন
[B] হিউমিফিকেশন
[C] ক্যালসিফিকেশন
[D] স্যালিনাইজেশন
Ans) C
Note : [A] পডজোলাইজেশন প্রক্রিয়ায় পডজল মাটি গঠিত হয়, [B] হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস মাটি গঠিত হয়, এবং [D] স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সোলানচাক বা লবণাক্ত মাটি গঠিত হয় ।
5. প্যান কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] চার প্রকার
[D] পাঁচ প্রকার
Ans) B
Note : সাধারণত মৃত্তিকার যে স্তর ঘন এবং জল যেখানে সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে I সাধারণত সঞ্চয়ন স্তর বা ‘B’ স্তরের নিচে এই প্যান গঠিত হয় I প্যান তিন প্রকারের যথাঃ [A] কাদা প্যান, [B] অনিবিড় প্যান এবং [C] নিবিড় প্যান ।
6. নিম্নলিখিত কোন তথ্যটি সঙ্গত নয় ?
[A] মৃত্তিকা পরিলেখের এক একটি স্তরকে হরাইজন বলে
[B] মাটির দুটি প্রধান স্তর A ও B কে একত্রে মনোলিথ বলে
[C] মৃত্তিকার ঘন যে স্তরে জল সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে
[D] মৃত্তিকা বিজ্ঞানী ডকুচাইভের ধারণা থেকে মৃত্তিকা পরিলেখের কথা জানা যায় ।
Ans) B
Note : [B] মাটির দুটি প্রধান স্তর A ও B কে একত্রে বলা হয় সোলাম এবং মৃত্তিকা প্রোফাইল গঠনের প্রাথমিক পর্যায় গঠনকে মনোলিথ বলে ।
7. রেগোলিথ নিম্নের কোন প্রক্রিয়ায় গঠিত হয় ?
[A] ক্রান্তীয় অঞ্চলের রাসায়নিক আবহবিকারের ফলে
[B] আর্দ্র গ্রীষ্ম জলবায়ু অঞ্চলের ফেরালাইটেজেশন প্রক্রিয়ার ফলে
[C] শুষ্ক মরু অঞ্চলের অ্যালকালাইজেশনের ফলে
[D] জলমগ্ন অঞ্চলের গ্লেইজেশনের ফলে
Ans) A
Note : [B] আর্দ্র গ্রীষ্ম জলবায়ু অঞ্চলের ফেরালাইটেজেশন প্রক্রিয়ার ফলে ফেরালাইটিক ও সারনোজেম মাটি গঠিত হয়, [C] শুষ্ক মরু অঞ্চলের অ্যালকালাইজেশনের ফলে ক্ষারকীয় মাটি গঠিত হয় এবং [D] জলমগ্ন অঞ্চলের গ্লেইজেশনের ফলে ধূসর মাটি গঠিত হয় ।
8. মৃত্তিকার জল কয় প্রকার ?
[A] তিন প্রকার
[B] পাঁচ প্রকার
[C] সাত প্রকার
[D] নয় প্রকার
Ans) B
Note : ভূপৃষ্ঠের জল যখন আকর্ষণকারী বল, কৌশিক বল, সংশক্তি ও আসঞ্জন বল দ্বারা জলের নিম্ন গতির জন্য মাটি কণার ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্রের মধ্যে প্রবেশ করে আবদ্ধ থাকে তখন তাকে মৃত্তিকার জল বলে I ব্রিগ্স 1887 সালে মাটির জলকে i. মুক্ত বা মহাকর্ষীয় জল, ii. শোষিত বা আকর্ষিত জল, iii. মাটির জলীয়বাষ্প এবং iv. সংযুক্ত জল এই চার ভাগে ভাগ করেন ।
9. মৃত্তিকা অ্যারেসন (Soil Aeration)কাকে বলে ?
[A] যে অবস্থায় উদ্ভিদ মাটি থেকে জীবন ধারণ বা জৈবিক ক্রিয়া সম্পাদনের প্রয়োজনীয় জল শোষণ করতে না পারায় স্বাভাবিক আবস্থা বিঘ্নিত হয়
[B] মুক্ত জল মাটির নিচে চুঁইয়ে যাবার পর কোন মাটি সর্বাধিক শতকরা যে পরিমাণ জল ধরে রাখতে পারে
[C] মৃত্তিকা কণাগুলির পরস্পরের মধ্যবর্তী আকর্ষণ ও সংযুক্তি
[D] যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুমণ্ডলে বায়ু চলাচল করে
Ans) D
Note : যে অবস্থায় উদ্ভিদ মাটি থেকে জীবন ধারণ বা জৈবিক ক্রিয়া সম্পাদনের প্রয়োজনীয় জল শোষণ করতে না পারায় স্বাভাবিক আবস্থা বিঘ্নিত হয় তাকে বলে ক্ষয় বিন্দু বা Wilting Point; মুক্ত জল মাটির নিচে চুঁইয়ে যাবার পর কোন মাটি সর্বাধিক শতকরা যে পরিমাণ জল ধরে রাখতে পারে তাকে বলে মাটির ক্ষেত্র ক্ষমতা (Field Capacity) বা ক্ষেত্র জলসীমা এবং মৃত্তিকা কণাগুলির পরস্পরের মধ্যবর্তী আকর্ষণ ও সংযুক্তি কে বলে মৃত্তিকার সংহতি (Soil Integration) .
10. নিম্নের কোন তথ্যটি ভুল ?
[A] লিথোসোল – পার্বত্যাঞ্চলের মাটি
[B] রেগোসোল – বাহিত মাটি
[C] চার্ণোজেম – জলমগ্ন অঞ্চলের মাটি
[D] ল্যাটেরাইট – ক্রান্তীয় আর্দ্র অঞ্চলের মাটি
Ans) C
Note : চার্ণোজেম হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে বিকশিত মাটি ।
11. নিম্নলিখিত কোনটি আঞ্চলিক মৃত্তিকার বৈশিষ্ট নয় ?
[A] আঞ্চলিক মৃত্তিকা জলবায়ু নিয়ন্ত্রিত
[B] বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয় প্রবণ নবীন মাটি
[C] মাটির প্রতি স্তরে গ্রথন, গঠন ও PH মান ভিন্ন
[D] কৃষিকাজ সহ অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে এরূপ মৃত্তিকা অপ্রতিদ্বন্ধী
Ans) B
Note : বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয় প্রবণ নবীন মাটি অনাঞ্চলিক মাটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট ।
12. আঞ্চলিক মৃত্তিকার শ্রেণীবিভাগের কোন জোড় টি অসংগত ?
[A] ক্রান্তীয় পেডালফার – পীত ও লাল পডজল
[B] সুমেরুদেশীয় পেডালফার – তুন্দ্রা মাটি
[C] ক্রান্তীয় পেডোক্যাল – বাদামি ও মরু মাটি
[D] নাতিশীতোষ্ণ পেডালফার – চারনোজেম ও চেষ্টনাট
Ans) D
Note : নাতিশীতোষ্ণ পেডালফার এর অন্তর্গত মাটি হল – পডজল; বাদামি ও ধূসর পডজল এবং চারনোজেম ও চেষ্টনাট মাটি নাতিশীতোষ্ণ পেডোক্যাল এর অন্তর্গত ।
13. ড্যুরিক্রাস্ট (Duricrust)গঠিত হয় মৃত্তিকা স্তরের –
[A] A হরাইজনে
[B] B হরাইজনে
[C] C হরাইজনে
[D] R হরাইজনে
Ans) B
Note : প্রধানতঃ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির সময় [A] মাটির A হরাইজন থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি ক্ষারকীয় দ্রবনীয় পদার্থ গুলি অপসারিত হয়; [B] অপসারিত বস্তু B স্তরে সঞ্চিত হয়ে বিবর্তনের ফলে অত্যন্ত কঠিন আবরণের যে স্তর গঠন করে তা ড্যুরিক্রাস্ট নামে অভিহিত । শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্যাল ক্রীট জাতীয় ড্যুরিক্রাস্ট সৃষ্টি হয় ।
14. Hard Pan / Caliche গঠিত হয়
[A] A1 স্তরে
[B] B1 স্তরে
[C] A2 স্তরে
[D] B2 স্তরে
Ans) D
Note : উষ্ণ জলবায়ু অঞ্চলে অধঃক্ষেপন অপেক্ষা বাষ্পীভবন বেশি হওয়ার ফলে ভৌম জল কৌশিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ আসে এবং সেইসঙ্গে A হরাইজন থেকে সিলিকা, অ্যালুমিনিয়াম ও কাদা জাতীয় কলয়েড পদার্থ B হরাইজনের B2 স্তরে জমে শক্ত যে অদ্রবণীয় কলয়েডের স্তর সৃষ্টি করে তাকে হার্ড প্যান বলে ।
15. Duff বা Mull এর উপস্থিতি দেখা যায়
[A] চারনোজেম মাটিতে
[B] ল্যাটেরাইট মাটিতে
[C] পডজল মাটিতে
[D] সিরোজেম মাটিতে
Ans) C
Note : পডজল মাটির A স্তরের উপরে বর্জ্য পদার্থ সমৃদ্ধ স্তরকে Buff বা Mull বলে ।
16. নিম্নলিখিত কোন মৃত্তিকা চুন জাতীয় (Calcimorphic) মাটির অন্তর্গত নয় ?
[A] রেঞ্জিনা মাটি
[B] লিথোসব মাটি
[C] বগ মাটি
[D] রেগোসোল মাটি
Ans) C
Note : বগ মাটি হল হাইড্রো মর্ফিক মাটির একটি বিভাগ ।
17. ভূমি ক্ষয়ের উপাদানের একটি সমীকরণ E = f(R,K,L,S,C,P); সমীকরণে P এর অর্থ হলো –
[A] মাটির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট
[B] ঢালের দৈর্ঘ
[C] শস্য চাষ সংক্রান্ত তথ্য
[D] সংরক্ষণ সংক্রান্ত রাশি
Ans) D ঢালের পরিমাণ
Note : 1968 সালে ভূগোলবিদ এম. মরিসাওয়া মাটি ক্ষয়ের ক্ষেত্রে দুটি বিষয়ের প্রভাবের কথা উল্লেখ করেন যথাঃ জলবায়ু এবং ভূতাত্বিক গঠণ I পরবর্তীকালে তিনি ভূমি ক্ষয়ের বিভিণ্ন উপাদানগুলো উল্লেখ করে একটি সমীকরণ প্রকাশ করে যা হলো E = f(R,K,L,S,C,P) এখানে R = বৃষ্টিপাতের পরিমাণ, বন্টন এবং স্থায়ীত্ব; K = মাটির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট; L = ঢালের দৈর্ঘ; S = ঢালের পরিমাণ; C = শস্য চাষ সংক্রান্ত তথ্য; P = সংরক্ষণ সংক্রান্ত রাশি বোঝানো হয়েছে ।
18. মৃত্তিকা ক্ষয়ের সাধারণ পারস্পরিক ধাপগুলি হলো –
[A] sheet erosion -> splash erosion -> gully erosion -> rill erosion
[B] sheet erosion -> gully erosion -> rill erosion -> splash erosion
[C] splash erosion -> sheet erosion -> gully erosion -> rill erosion
[D] splash erosion -> sheet erosion -> rill erosion -> gully erosion
Ans) D
Note :
19. নিম্নলিখিত কোন পদ্ধতিটি মৃত্তিকা সংরক্ষণের জীবসম্পর্কিত পদ্ধতি নয় ?
[A] রেখা বরাবর শষ্যায়ন
[B] সমোন্নতি রেখা বরাবর চাষ
[C] শষ্যাবর্তন
[D] মাটি আচ্ছাদনের অনুকূল শষ্য চাষ
Ans) B
Note : মাটি সংরক্ষণের উপায় গুলি কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা; 1. জীব সম্পর্কিত পদ্ধতি :- এই পদ্ধতির অন্তর্গত কৌশল হলো [A] রেখা বরাবর শষ্যায়ন, [B] শষ্যাবর্তন, [C] মাটি আচ্ছাদনের অনুকূল শষ্য চাষ এবং [D] জৈব সারের প্রয়োগ; 2. যান্ত্রিক পদ্ধতি :- এই পদ্ধতির অন্তর্গত কৌশলগুলো হলো [A] সমোন্নতি রেখা বরাবর চাষ, [B] ধাপ চাষ, [C] নদী পাড় ভাঙ্গন রোধ ইত্যাদি ।
20. নিম্নের কোন জোড় টি হেকিস্টো থার্মস এর উদাহরণ ?
[A] রোডউড ও আয়রন উড
[B] আম ও কাঁঠাল
[C] মস্ ও লাইকেন
[D] পাইন ও ওক
Ans) C
Note : [A] রোডউড ও আয়রন উড :- মেগা থার্মস এর উদাহরণ, [B] আম ও কাঁঠাল :- মেসো থার্মস এর উদাহরণ এবং [D] পাইন ও ওক :- মাইক্রো থার্মস এর উদাহরণ ।
21. বীজের অঙ্কুরোদগমের আদর্শ তাপমাত্রা হলো
[A] 32 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশী তাপমাত্রা
[B] 66 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশী তাপমাত্রা
[C] 20-27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা
[D] উল্লিখিত কোনটিই নয়
Ans) C
Note : [A] 32 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশী তাপমাত্রা ক্রান্তীয় উদ্ভিদের পক্ষে আদর্শ I [B] 66 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশী তাপমাত্রায় মরু উদ্ভিদ জন্মায় এবং [C] 20-27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বীজের অঙ্কুরোদগমের আদর্শ ।
22. উদ্ভিদের উপর নিম্নলিখিত প্রভাব সম্পর্কিত সঠিক তথ্য নির্ণয় করুন
i. তুষারের বিলম্বিত গলন উদ্ভিদের বৃদ্ধি কাল কে সংক্ষিপ্ত করে
ii. শিলা বৃষ্টি যান্ত্রিক পদ্ধতিতে উদ্ভিদের ক্ষতি করে ।
iii. প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা একই ।
iv. শুষ্ক জলবায়ু তে শিশির ও কুয়াশা জলের উল্লেখযোগ্য উত্স হিসাবে ব্যবহৃত হয় I
[A] i, iv ঠিক কিন্তু ii ভুল
[B] iii ঠিক কিন্তু i, iv ভুল
[C] iii ভুল কিন্তু i, ii, iv ঠিক
[D] ii, iii ভুল কিন্তু iv ঠিক
Ans) C
Note : প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা ভিন্ন ।
23. লবণতার উপস্থিতির উপর ভিত্তি করে ইভারসেন 1936 সালে লবনাম্বু উদ্ভিদ কে তিন ভাগে ভাগ করেন; নিম্নের কোন বিভাগটি তাঁর বিভাগের অন্তর্গত নয় ?
[A] Oligo -Halophytes
[B] Succulent -Halophytes
[C] Meso -Halophytes
[D] Euhalophytes
Ans) B
Note : 1936 সালে স্টেইনার লবণাক্ত জলাভূমির উদ্ভিদ কে যে তিনটি ভাগে ভাগ করেন তার একটি ভাগ হলো [B] Succulent -Halophytes; স্টেইনারের অন্য দুটি বিভাগ হলো Non Succulent -Halophytes এবং Accumulating Halophytes
24. নিম্নলিখিত কোন উদাহরণটি ভুল
[A] Submarged Floating Hydrophytes এর উদাহরণ – ব্লাডার ওয়াটার, ঝাঁঝি
[B] Floating but rooted Hydrophytes এর উদাহরণ – জল লজ্জাবতী, হোগলা
[C] Rooted Submarged Hydrophytes এর উদাহরণ – পটামজিটন, আইসোইটিস
[D] Free Floating Hydrophytes এর উদাহরণ – গুঁড়িপানা, পানিফল
Ans) B
Note : Floating but rooted Hydrophytes এর উদাহরণ – পদ্ম ও শালুক এবং জল লজ্জাবতী, হোগলা হলো Amphibious Hydrophytes এর উদাহরণ ।
25. Dehradun Imperial Forest School কখন Imperial Forest Research Institute নামে পুনঃ স্থাপিত হয় ?
[A] 1864 সালে
[B] 1906 সালে
[C] 1878 সালে
[D] 1874 সালে
Ans) B
Note : 1864 সালে জার্মান বন বিশেষজ্ঞ Dietrich Brandis ভারত তথা বিশ্বের প্রথম Inspector General of Forest হিসাবে নিযুক্ত হন; 1878 সালে Dietrich Brandis দ্বারা দেরাদুনে Imperial Forest School স্থাপিত হয় এবং 1874 সালে, ভারতে Dr. Hugh Francis Clark Cleghorn দ্বারা প্রাচীনতম Forest Jurnal প্রকাশিত হয় ।
26. 2018 সালে World Forest Day এর থিম ছিল নিম্নের কোন টি ?
[A] “Forest and Sustainable Cities”
[B] “Forest and Water”
[C] “Forest and Energy ”
[D] “Forest and Education”
Ans) A
Note : “Forest and Water” 2016 সালে World Forest Day এর থিম ছিল; “Forest and Energy ” ছিল 2017 সালের World Forest Day এর থিম এবং “Forest and Education” 2019 সালের World Forest Day এর থিম নির্বাচিত হয়েছে ।
27. “Biodiversity” শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
[A] রেমন্ড দাসম্যান
[B] থমাস লাভজয়
[C] ওয়াল্টার রোসেন
[D] কেও ই নয়
Ans) C
Note : 1968 সালে বন্যপ্রানী বিশেষজ্ঞ অধ্যাপক ‘রেমন্ড দাসমান’ “একটি ভিন্ন ধরণের দেশ” নামক গ্রন্থে প্রথম ‘জীবগত বৈচিত্র্য বা Biological Diversity’ শব্দটি ব্যবহার করেন। কারও কারও মতে জীবগত বৈচিত্র্য (Biological Diversit) শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন জীববিজ্ঞানী ‘থমাস লাভজয় ( Thomas E. Lovejoy)। যদিও বা তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন 1980 সালে, এর আগে অর্থৎ 1968 সালে ‘দাসমান’ শব্দটি ব্যবহার করে নিয়ে ছিলেন। 1986 সালে বিজ্ঞানী ওয়ালটার জে. রোসেন (Walter J. Rosen) প্রথম ‘জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি বা Biodiversity’ শব্দটি ব্যবহার করেন।
28. জীববিজ্ঞানী হোয়াট্টাকার 1972 সালে জীববৈচিত্র্যের পরিমাপের কয়টি সূচকের উল্লেখ করেছেন ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
Ans) C
Note : জীববিজ্ঞানী হোয়াট্টাকার 1972 সালে জীববৈচিত্র্যের পরিমাপের তিনটি সূচকের উল্লেখ করেছেন যথাঃ আলফা জীববৈচিত্র্য, গামা জীববৈচিত্র্য এবং বিটা জীববৈচিত্র্য
29. ওরিয়েন্টাল অঞ্চল কয়টি উপ অঞ্চলে বিভক্ত ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচ টি
Ans) C
Note : ওরিয়েন্টাল অঞ্চল 4 টি উপ অঞ্চলে বিভক্ত; যথাঃ [A] ভারতীয় উপ-অঞ্চল :- ভারত, পকিস্তান, বাংলদেশ ও কুমারীকা অঞ্চল এর অন্তর্গত, [B] শ্রীলঙ্কা উপ-অঞ্চল :- দক্ষিণ ভারতীয় পর্বতমালা থেকে নীলিগিরি পর্বত ও শ্রীলঙ্কা এর অন্তর্গত, [C] ইন্দোচিন উপ-অঞ্চল :- দক্ষিণ চিন, বর্মা, থাইল্যান্ড, ফরমোজা ও আন্দামান দ্বীপপুঞ্জ এর অন্তর্গত, এবং [D] মালয় উপ-অঞ্চল :- মালয় উপদ্বীপ, মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, বোর্ণিও এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জ এর অন্তর্গত ।
30. কে প্রাণী গোষ্ঠীকে Metazoa ও Protozoa তে বিভক্ত করেন ?
[A] Carls Linnaeus
[B] Ernst Haeckel
[C] Lamarck
[D] Robert Grant
Ans) B
Note : 3. Carls Linnaeus 1758 সালে প্রাণী গোষ্ঠীর প্রথম জৈবিক বিভাজন করেন; 1809 সালে ফ্রান্সের জীববিদ Jean-Baptiste Pierre Antoine de Monet Chevalier de Lamarck প্রাণী গোষ্ঠীকে পর্বে (Phylum) এ বিভক্ত করেন এবং 1874 সালে জার্মান জীববিদ Ernst Heinrich Philipp August Haeckel প্রাণী গোষ্ঠীকে Metazoa ও Protozoa তে বিভক্ত করেন I বৃটিশ অ্যানাটমিস্ট Robert Edmont Grant 1836 সালে Porifera পর্বের সনাক্ত করেন । ➣ Next set
📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!
আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন
👇🏻
➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন
👇🏻
Competitive Exam Preparation | Study Materials & Practice Set
এক ছাতার তলায় সম্পূর্ণ প্রস্তুতি নিতে আজই যুক্ত হন:
👇🏻
➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন
➣দেখুন : SLST Geography Mega Preparation
➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি
➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প
➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি
➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস
➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি
➣দেখুন : SLST Life science Preparation
➣দেখুন : SLST Bengali Preparation
➣দেখুন : SLST English Preparation
➣দেখুন : SLST History Preparation
➣দেখুন : SLST Sanskrit Preparation
➣দেখুন : SLST Education Preparation
➣দেখুন : SLST Philosophy Preparation
➣দেখুন : SLST Political Science Preparation
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.