NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

SLST Geography MCQ Geomorphology Special-1

SLST Geography MCQ Geomorphology Special

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geomorphology Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


SLST Geography MCQ Geomorphology Special

SLST Geography MCQ Geomorphology Special
SLST Geography MCQ Geomorphology Special

Climatology Special Set-1

 

1. নিম্নের কোন প্রক্রিয়াটি জলের কেলাসনের প্রভাবে সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের অন্তর্গত নয় ?
[A] বরফ কীলক প্রক্রিয়া
[B] ডার্ট ক্র্যাকিং
[C] তুষার চাড় প্রক্রিয়া
[D] সূচী হিম প্রক্রিয়া
Ans. [B]
Note : জল বরফে পরিণত হলে 9-10% আয়তনে বৃদ্ধি পায় এবং -22 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রতি বর্গ ইঞ্চিতে 30 হাজার পাউন্ড চাপ প্রয়োগে সক্ষম । ফলে স্বাভাবিক ভাবে শিলাস্তর ভেঙ্গে যায় । জলের কেলাস তিন প্রকারের যথাঃ [A] বরফ কীলক প্রক্রিয়া, [B] তুষার চাড় প্রক্রিয়া এবং [C] সূচী হিম প্রক্রিয়া ।
ডার্ট ক্র্যাকিং (Dirt Cracking) :- গণ্ড শিলার ফাটলে বিভিন্ন শিলা খণ্ড বা চূর্ণ প্রবেশ করলে শিলা প্রসারণের পর সংকুচিত হওয়ার সময় সমগ্র ফাটল বন্ধ করতে পারে না ফলে ঐ ফাটল ক্রমশঃ বেড়ে যায় । এই আবহবিকারের পদ্ধতিকে Cobber ও Paddy ‘Dirt Cracking’ নামে অভিহিত করেন ।

2. Sheeting ও Spalking নিম্নের কোন আবহবিকারের অন্তর্গত ?
[A] প্রস্তর চাঁই বিছিন্নকরণ
[B] কেলাস জনিত আবহবিকার
[C] চাপ হ্রাস জনিত আবহবিকার
[D] রাসায়নিক আবহবিকার
Ans. [C]
Note : Sheeting :- অবরোধী চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তক চাপ হ্রাস পেলে শিলার প্রসারণ বৃদ্ধি পেয়ে ভূমিভাগের সমান্তরালে শিলাস্তরগুলি পাতলা স্তরে বিভক্ত হলে তাকে Sheeting বলে ।
Spalking :- অবরোধী চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তক চাপ হ্রাস পেলে শিলার প্রসারণ বৃদ্ধি পায় এবং অনেকসময় বিস্ফোরণের মাধ্যমে শিলা স্তর বিশৃঙ্খলভাবে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়ে একে Spalking বলে । এই দুই প্রক্রিয়ার মাধ্যমে চাপ হ্রাস জনিত আবহবিকার সম্পন্ন হয় ।
3. নিম্নের কোন প্রক্রিয়াটি ধীর প্রবাহের অন্তর্গত নয় ?
[A] Soil Creep
[B] Talus Creep
[C] Rock Creep
[D] Debris Flow
Ans. [D]
Note : মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে যখন শিথিল শিলাখণ্ড ধীর গতিতে নেমে আসে তখন তাকে ধীর প্রবাহ (Slow Flow) বলে । ইহা দুই ভাগে বিভক্ত যথাঃ A) বিসর্পণ (Creep) এবং মৃত্তিকা প্রবাহ (Soli Fluction) । বিসর্পণ তিন ভাগে সম্পন্ন হয়, যথাঃ i. Soil Creep, ii. Talus Creep এবং iii. Rock Creep.
দ্রুত প্রবাহ তিন প্রকারের যথাঃ মৃত্তিকা প্রবাহ (Earth Flow),কর্দম প্রবাহ (Mud Flow) এবং অবস্কর প্রবাহ (Debris Flow)

4. ভূমিরূপবিদ Sharp পুঞ্জিত ক্ষয়ের কারণকে প্রধান কয় ভাগে ভাগ করেছেন ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] পাঁচ ভাগে
Ans. [A]
Note : ভূমিরূপবিদ Sharp পুঞ্জিত ক্ষয়ের কারণকে প্রধান দুই ভাগে ভাগ করেছেন যথাঃ A) সক্রিয় কারণ (Active Factor) :- সক্রিয় কারণগুলি হল : ঢাল যুক্ত অঞ্চলে বোঝার চাপ বৃদ্ধি, অবলম্বন অপসারন, বিভিন্ন কারণে ভূমির ঢাল বৃদ্ধি, শিলার সহনশীলতা কমে যাওয়া ইত্যাদি । [B] নিষ্ক্রিয় কারণ (Passive Factor) :- নিষ্ক্রিয় কারণগুলি হল : শুষ্ক আবহাওয়া, আবহবিকার, পুঞ্জিত বস্তুর অবস্থান, কোমল শিলার অবস্থান, অরণ্য হ্রাস ইত্যাদি ।

5. ‘ঢালের উপর নির্মোচন সম হারে হওয়ায় ঢাল সমান্তরালভাবে পশ্চাৎ অপসরণ করে’ ঢাল সম্পর্কে সূত্রটি দেন
[A] হ্যাক
[B] ডেভিস
[C] পেঙ্ক
[D] ক্রিকমে
Ans. [C]
Note : সময় ও নদীর ক্ষয় কার্যের পরিবর্তনশীলতার সঙ্গে ঢালের বিবর্তন সম্পর্কে পেঙ্ক যে বিশ্লেষণাত্মক ধারণা দেন তা দুটি সূত্রের উপর আধারিত; এগুলি হল A) ঢালের উপর নির্মোচন সম হারে হওয়ায় ঢাল সমান্তরালভাবে পশ্চাৎ অপসরণ করে এবং B) অধিকতর ঢালু জমি দ্রুততর অপসরণ করে । তাঁর মতে ক্রমবর্ধমান ভূমির উত্থানের ফলে উত্তল এবং সমহারে সরলরেখাবৎ ও ক্ষীয়মাণ ভূ-উত্থানে অবতল প্রকৃতির ঢালের সৃষ্টি হয় ।

6. পর্যায়িত ঢালের (Graded Slope) ধারণা দেন নিম্নের কোন ভৌগোলিক ?
[A] গিলবার্ট
[B] হ্যাক
[C] কিং
[D] ডেভিস
Ans. [D]
Note : নদীর দৈর্ঘ্য বরাবর পার্শ্বচিত্র ক্রমশঃ পর্যায়িত হতে হতে এমন পর্যায়ে আসে যে নদীর ক্ষয় ও বহন ক্ষমতা সমান হয়ে যায় অর্থাৎ নদীতে আরোহন ও অবরোহন ঘটে না । নদী খাতের এরুপ ঢালকে পর্যায়িত ঢাল বলে । গিলবার্টকে অনুসরণ করে ডেভিস 1890 এ পর্যায়িত ঢালের ধারণা দেন এবং এর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন ।

7. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কত ?
[A] 1 বছর
[B] 1.5 বছর
[C] 2 বছর
[D] 2.5 বছর
Ans. [D]
Note : একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল 2.5 বছর । ইহা জল সম্পদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।

8. জল চক্র হল –
[A] In-Put পদ্ধতি
[B] Out-Put পদ্ধতি
[C] Constant পদ্ধতি

[D] In-Put ও Out-Put পদ্ধতি
Ans. [D]
Note : জলচক্র মূলতঃ বাষ্পীভবন, হিমন, অধক্ষেপন এবং ভূপৃষ্ঠে পতিত জলের প্রারম্ভিক স্থানে প্রবাহিত হয়ে মিশ্রণের মাধ্যমে সম্পন্ন হয়, তাই জলচক্র হল In-Put ও Out-Put পদ্ধতি ।

9. আকর্ষণ প্রকৃয়ায় (Traction Process) বহন নদীর কোন পর্যায়ের অন্তর্গত ?
[A] উচ্চ গতি
[B] মধ্য গতি
[C] নিম্ন গতি গতি
[D] মধ্য ও নিম্ন উভয় গতিতে
Ans. [C]
Note : নদীর মধ্য গতিতে নদী মূলতঃ চারটি পদ্ধতিতে বহনকার্য সম্পাদন করে, যথাঃ A) Aকর্ষণ প্রক্রিয়া (Traction Process), B) লম্ফদান প্রক্রিয়া (Salutation Process)ভাসমান প্রক্রিয়া (Suspension Process) এবং D) দ্রবণ প্রক্রিয়া (Solution Process)
যে পদ্ধতিতে নদী বাহিত বৃহত্তর প্রস্তর খণ্ডসমূহ নদীর স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে গড়াতে গড়াতে স্থানান্তরিত হয় তাকে আকর্ষণ প্রক্রিয়া বলে ।

10. ধংসাত্মক বদ্বীপ (Destructive Delta) কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] পাঁচ প্রকার
[D] ছয় প্রকার
Ans. [A]
Note : গঠনের প্রকৃতি অনুযায়ী বদ্বীপ দুই ভাগে বিভক্ত, যথাঃ A) Constructive Delta এবং B) Destructive Delt[A]
জোয়ার-ভাটা ও সামুদ্রিক তরঙ্গের আঘাতে যেসব বদ্বীপের আকৃতি ও আয়তন অনবরত পরিবর্তিত হয়ে চলেছে তাদের ধংসাত্মক বদ্বীপ বলে । ইহা i. Wev Influenced Delta (উদাহরণ : ব্রাজিলের সানফ্রান্সিসকো নদীর বদ্বীপ) এবং ii. Tide Influenced Delta (উদাহরণ : নাইজার, মেনম নদীর বদ্বীপ) এই দুই ভাগে বিভক্ত ।

SLST Geography MCQ Geomorphology Special

11. ভূ-বিজ্ঞানি ডি. লিণ্টন আকৃতিগত পার্থক্যের ভিত্তিতে হিমদ্রোনী কে কয় ভাগে ভাগ করেন ?
[A] দুই ভাগে
[B] চার ভাগে
[C] ছয় ভাগে
[D] আট ভাগে
Ans. [B]
Note : প্রসস্থ তলদেশ এবং অপেক্ষাকৃত মসৃণ ও খাড়া পার্শ্বদেশ এরুপ বৈশিষ্টপূর্ণ হিমবাহ সৃষ্ট উপত্যকার নাম হিমদ্রোনী । হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে গুরুত্বের দিক থেকে সার্কের পরে ‘U’ আকৃতির হিমবাহ উপত্যকা হিমদ্রোনীর স্থান যা করির চৌকাঠের পর থেকে শুরু হয় । ভূ-বিজ্ঞানি ডি. লিণ্টন আকৃতিগত পার্থক্যের ভিত্তিতে হিমদ্রোনী কে চার ভাগে ভাগ করেন, যথাঃ A) Aল্পীয় হিমদ্রোনী, B) Aইসল্যান্ডিয় হিমদ্রোনী, C) মিশ্র হিমদ্রোনী এবং D) উদভেদী হিমদ্রোনী ।

12. নিম্নের কোন ভূমিরূপটি হিমবাহের সরাসরি সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় ?
[A] গ্রাবরেখা
[B] এসকার
[C] টিল বা বোল্ডার ক্লে
[D] ড্রামলিন
Ans. [B]
Note : মহাদেশীয় সমভূমিতে হিমবাহের সঞ্চয় কার্যের দুরকম নিদর্শন রয়েছে যথাঃ A) হিমবাহের সরাসরি সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং B) হিমবাহ প্রান্ত থেকে নির্গত জলধারার ফলে সৃষ্ট ভূমিরূপ । প্রথম প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল – গ্রাবরেখা, টিল বা বোল্ডার ক্লে, ড্রামলিন, আগামুখ, ক্র্যাগ ও টেল, ইত্যাদি । দ্বিতীয় প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল – বহিঃধৌত সমভূমি, এসকার, কেম, কেমমঞ্চ, কেটল, নব, ইত্যাদি ।

13. নিম্নের কোন তথ্যটি ভুল ?
i. যদি ভেন্টিফ্যাক্টস এর তিনদিক মসৃণতা লাভ করে তবে তা ড্রেইকান্টার নামে পরিচিত হয় ।
ii. মরুভূমিতে অপসারন প্রক্রিয়ার সৃষ্ট ছোট-বড় গর্তকে বলে ধান্দ ।
iii. ব্যাসল্ট গঠিত পাহাড় বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত ত্রিকোণাকার পাহাড়ে পরিণত হয় ।
[A] i. ভুল ii.ও iii. ঠিক
[B] ii.ও iii. ভুল i. ঠিক
[C] i. ii.ও iii. সব তথ্যই ভুল
[D] i. ii.ও iii. সব তথ্যই সঠিক
Ans. [D]
Note : i. ii.ও iii. সব তথ্যই সঠিক

14. কালানুক্রমিক ভাবে কোন ক্রমটি সঠিক ?
[A] বার্খান শব্দের প্রবক্তা রাশিয়ান প্রকৃতিবিদ Alexander von Middendorf, ইনসেলবার্জ শব্দটি প্রথম বলেন জার্মান ভূতাত্বিক Friedrich Wilhelm Conrad Eduard Bornhardt, লোয়েস শব্দের প্রবক্তা জার্মান খনিজবিদ Karl Casar von Leonhard, ইয়ার্ডং শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ আবিষ্কারক Sven Anders Hedin.
[B] ইনসেলবার্জ শব্দটি প্রথম বলেন জার্মান ভূতাত্বিক Friedrich Wilhelm Conrad Eduard Bornhardt, ইয়ার্ডং শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ আবিষ্কারক Sven Anders Hedin, লোয়েস শব্দের প্রবক্তা জার্মান খনিজবিদ Karl Casar von Leonhard, বার্খান শব্দের প্রবক্তা রাশিয়ান প্রকৃতিবিদ Alexander von Middendorf.
[C] বার্খান শব্দের প্রবক্তা রাশিয়ান প্রকৃতিবিদ Alexander von Middendorf, ইয়ার্ডং শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ আবিষ্কারক Sven Anders Hedin, লোয়েস শব্দের প্রবক্তা জার্মান খনিজবিদ Karl Casar von Leonhard, ইনসেলবার্জ শব্দটি প্রথম বলেন জার্মান ভূতাত্বিক Friedrich Wilhelm Conrad Eduard Bornhardt.
[D] লোয়েস শব্দের প্রবক্তা জার্মান খনিজবিদ Karl Casar von Leonhard, বার্খান শব্দের প্রবক্তা রাশিয়ান প্রকৃতিবিদ Alexander von Middendorf, ইনসেলবার্জ শব্দটি প্রথম বলেন জার্মান ভূতাত্বিক Friedrich Wilhelm Conrad Eduard Bornhardt এবং ইয়ার্ডং শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ আবিষ্কারক Sven Anders Hedin.
Ans. [D]
Note : লোয়েস (Loess) শব্দের প্রবক্তা জার্মান খনিজবিদ Karl Casar von Leonhard (1824), বার্খান (Barchan) শব্দের প্রবক্তা রাশিয়ান প্রকৃতিবিদ Alexander von Middendorf (1881), ইনসেলবার্জ (Inselberg) শব্দটি প্রথম বলেন জার্মান ভূতাত্বিক Friedrich Wilhelm Conrad Eduard Bornhardt (1900) এবং ইয়ার্ডং (Yardang) শব্দটি প্রথম ব্যবহার করেন সুইডিশ আবিষ্কারক Sven Anders Hedin (1903) ।

15. ডোলাইন সম্পর্কে নিম্নের কোন তথ্যটি ভুল ?
[A] দ্রবণ ডোলাইনের মধ্যে জলাভূমি ও টেরারোসা দেখা যায় ।
[B] সর্ববৃহৎ চুনাপাথরের গুহার ছাদ ধসে ডোলাইন গঠিত হয় ।
[C] পূর্বতন যুগোস্লাভিয়ার ভেলিকা ডোলাইন ধসন ডোলাইনের উদাহরণ ।
[D] ককপিট ডোলাইনে হামস সৃস্টি হয় ।
Ans. [B]
Note : সর্ববৃহৎ চুনাপাথরের গুহার ছাদ ধসে উভালা সৃস্টি হয় । চুনাপাথর গঠিত শুষ্ক নদী উপত্যকায় সিঙ্ক হল ও সোয়ালো হোল ক্রমাগত অপসারিত হয়ে ডোলাইন গঠিত হয় ।

16. চুনাপাথর ছাড়া গ্রানাইট ও গ্রিটস্টোন শিলায় গঠিত কার্স্ট অঞ্চল নিম্নের কোন নামে অভিহিত ?
[A] নিভাল কার্স্ট
[B] ক্রান্তীয় কার্স্ট
[C] মেরো কার্স্ট
[D] সিউডো কার্স্ট
Ans. [D]
Note : জলবায়ু ও ভূমিরূপ পরিবর্তনকারী শক্তির ভিত্তিতে ভূ বিজ্ঞানি জোভান সিজিক তিনটি কার্স্ট অঞ্চল চিহ্নিত করেন যথাঃ মেরো কার্স্ট :- অনুকূল অবস্থার অভাবে অসম্পূর্ণভাবে গঠিত কার্স্ট অঞ্চল । B) সিউডো কার্স্ট এবং C) নিভাল কার্স্ট :- শীতল জলবায়ুতে তুষারের ক্রিয়ায় চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চল ।

17. নিম্নের কোন তথ্যটি সঠিক ?
i. কার্স্ট অঞ্চলে অনাবৃত চুনাপাথরের সম্ভেদ তলে সৃষ্টি রৈখিক, গভীর ও দীর্ঘ দ্রবণ গর্তকে বলে গ্রাইক্স ।
ii. গ্রাইক্সের মধ্যবর্তী অংশে প্রায় সমতল আয়তাকার উঁচু শিলাখণ্ডকে বলে ক্লিন্ট ।
iii. গ্রাইক্সে অবস্থিত ছোট টিলা বা ঢিবি হল হামস ।
[A] i. ভুল iii. ঠিক
[B] i. ও ii. ঠিক iii. ভুল
[C] i. ও iii. ঠিক ii. ভুল
[D] iii. ঠিক i. ও ii. ভুল
Ans. [B]
Note : পোলজে তে অবস্থিত ছোট টিলা বা ঢিবি হল হামস ।

18. ভূমিভাগের ক্ষয়ের ব্যপারে মাত্রিক ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকাযুক্ত নিম্নের বই গুলির প্রকাশকাল অনুযায়ী সঠিক ক্রম টি চিহ্নিত করুন ।
[A] “Less Formes du Terrain”, “Modes of Formation of Stream Valleys of European Russia”, “Morphologic der Endoberflache”, “Die Morphologische Analise”.
[B] “Morphologic der Endoberflache”, “Die Morphologische Analise”, “Less Formes du Terrain”, “Modes of Formation of Stream Valleys of European Russia”.
[C] “Die Morphologische Analise”, “Less Formes du Terrain”, “Modes of Formation of Stream Valleys of European Russia”, “Morphologic der Endoberflache”.
[D] “Modes of Formation of Stream Valleys of European Russia”, “Less Formes du Terrain”, “Die Morphologische Analise”, “Morphologic der Endoberflache”.
Ans. [D]
Note : V.V. Docuchev এর “Modes of Formation of Stream Valleys of European Russia” প্রকাশিত হয় 1878 সালে । G.[D]Le Noe এবং Emm de Margerie এর “Less Formes du Terrain” প্রকাশিত হয় 1888 সালে । Walther Penk এর “Die Morphologische Analise” প্রকাশিত হয় 1924 সালে এবং Albrekht Penk এর “Morphologic der Endoberflache” প্রকাশিত হয় 1948 সালে ।

19. “ভূপৃষ্ঠে আদর্শ ক্ষয়চক্র অবাস্তব ঘটান” উক্তিটি কার ?
[A] ডেভিসের
[B] ক্রিকমে এর
[C] হ্যাক এর
[D] এ. পেঙ্ক এর
Ans. [C]
Note : ভূবিজ্ঞানী J.T. Hack 1960, 65 ও 66 তে মোট তিনবার ডেভিসের ধারণার সমালোচনা করেন । তাঁর মতে ভূপৃষ্ঠে আদর্শ ক্ষয়চক্র অবাস্তব ঘটান । তিনি মনে করেন প্রাকৃতিক শক্তিগুলির সঙ্গে ভূমিরূপ সর্বদাই ভারসাম্য বজায় রাখে । এদের মধ্যে কোন একটি বিষয়ের পরিবর্তন ঘটলে অন্য বিষয়গুলিও পরিবর্তিত হয়ে ভূমিরূপের সামঞ্জস্য রক্ষা করে ।

20. ডেভিসের মতে ক্ষয় চক্রে বাধার কারণ হিসাবে ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন গুরুত্বপূর্ণ, এই সীমার পরিবর্তনের কয়টি কারণ তিনি নির্দেশ করেন ?
[A] একটি
[B] দুইটি
[C] তিনটি
[D] চারটি
Ans. [C]
Note : ডেভিসের মতে ক্ষয় চক্রে বাধার কারণ হিসাবে তিনটি প্রধান বিষয়ের উল্লেখ করেন এগুলি হল :- A) ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন, B) জলবায়ুগত পরিবর্তন এবং C) প্রাকৃতিক দুর্ঘটনা । তিনি ক্ষয়ের শেষ সীমার পরিবর্তনের জন্য তিনটি কারণ নির্দেশ করেন যথাঃ i. গতিশীল পুনর্যৌবন লাভ, ii. সামুদ্রিক পুনর্যৌবন লাভ এবং iii. স্থিতিশীল পুনর্যৌবন লাভ ।

SLST Geography MCQ Geomorphology Special

21. নিম্নের কোন জোড়া ভূমিরূপ নিঃস্বারী অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয় না ?
[A] হর্নিটো, ক্যালডেরা
[B] প্লাগডোম, লাভা মালভূমি
[C] ডাইক, সীল
[D] আগ্নেয়গিরি, আগ্নেয় পর্বত
Ans. [C]
Note : ডাইক, সীল, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, লোপোলিথ, ফ্যাকোলিথ, স্ট্যাক ইত্যাদি উদভেদী অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ ।

22. কিং এর পাদসমতলীকরণ মতবাদ অনুযায়ী পেডিপ্লেনের সৃষ্টি হয় নিম্নের কোন পর্যায়ে ?
[A] যৌবন অবস্থায়
[B] পরিণত অবস্থায়
[C] বার্ধক্য অবস্থায়
[D] যৌবন ও পরিণত অবস্থার মধ্যবর্তী সময়ে ।
Ans. [C]
Note : কিং এর পাদসমতলীকরণ মতবাদ অনুযায়ী ইনসেলবার্গ বা বর্ণহার্ড গঠিত হয়, পরিণত অবস্থায় ইনসেলবার্গ এর পরিমান কমতে থাকে এবং কাছাকাছি অবস্থিত পেডিমেন্ট এক সাথে মিলিত হয়ে ভূমির বন্ধুরতা কমে এবং বার্ধক্য অবস্থায় ভূমির ঢাল কমার সঙ্গে সঙ্গে অবতল ঢাল বিশিষ্ট পেডিপ্লেনের সৃষ্টি হয় ।
23. অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদী, পরবর্তী নদীর সঙ্গে বিপরা ও পুনর্ভবা নদী সমকোণে মিলিত হয়ে যে নদী নক্সা গঠণ করে তা হল –
[A] সমান্তরাল নদী নক্সা
[B] জাফরীরুপী নদী নক্সা
[C] বৃক্ষরুপী নদী নক্সা
[D] আয়তাকার নদী নক্সা
Ans. [B]
Note :

24. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ের জলনির্গমন প্রণালী কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালীর উদাহরণ ।
[B] আরাবল্লি পার্বত্যাঞ্চল ও দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে জাফরীরুপী নদী নক্সা যুক্ত জলনির্গমন প্রণালীর দেখা যায় ।
[C] কাশ্মীর উপত্যকার ঝিলম নদীর ঊর্ধ্বপ্রবাহ হেরিংবোন আকৃতির জলনির্গমন প্রণালীর উদাহরণ ।
[D] নেপালের কাঠমান্ডু উপত্যকায় বাঘমতী নদী গঠিত জলনির্গমন প্রণালী কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালীর উদাহরণ ।
Ans) ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ের জলনির্গমন প্রণালী কেন্দ্রবিমুখ জলনির্গমন প্রণালীর উদাহরণ ।

25. ভূমিক্ষয়ের ভিত্তিতে Andre Gullcher সামুদ্রিক ভৃগুকে কয় ভাগে ভাগ করেন ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] পাঁচ ভাগে
Ans. [C]
Note : ভূমিক্ষয়ের ভিত্তিতে [A] Gullcher 1958 সালে সামুদ্রিক ভৃগুকে চার ভাগে ভাগ করেন যথাঃ A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliffs), B) দুর্বল ভৃগু (Weak Cliffs), C) যৌগিক ভৃগু (Composite Cliffs)এবং D) জটিল ভৃগু (Complex Cliffs)।

26. নিম্নের কোন ভূমিরূপটি সামুদ্রিক গুহাজাত ভূমিরূপ নয় ?
[A] ব্লো হোল
[B] জিও
[C] সামুদ্রিক তোরণ
[D] ভৃগু
Ans. [D]
Note : বৈচিত্রপূর্ণ সামুদ্রিক ক্ষয়জনিত প্রধান ভূমিরূপগুলি হল A) ভৃগু, B) সমুদ্র গুহা এবং C) তরঙ্গ কর্তিত মঞ্চ । সামুদ্রিক গুহা স্থিতিশীল ভূমিরূপ হয় না বিভিন্ন কারণে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, এগুলি হল – i. ব্লো হোল, ii. জিও, iii. সামুদ্রিক তোরণ, iv. স্ট্যাক এবং v. স্টাম্প ইত্যাদি ।

27. কোর স্টোন ও টরের সৃষ্টি হয় নিম্নের কোন শিলাতে ?
[A] গ্রানাইট শিলাতে
[B] কোয়ার্টজাইট শিলাতে
[C] নাইস শিলাতে
[D] বালুকাময় শিলাতে
Ans. [A]
Note : গ্রানাইট শিলাতে গঠিত অঞ্চলে সুগভীর দারনের সহজেই জল প্রবেশ করে কোর স্টোন ও টরের সৃষ্টি হয় । কোয়ার্টজাইট শিলাতে শৈলশিরা, নাইস শিলাতে টর সমন্বিত তরঙ্গায়িত ভূমি ও গম্বুজাকৃত ভূমিরূপের সৃষ্টি হয় এবং বালুকাময় শিলাতে ভৃগু, মেসা, বিউট ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হয় ।

28. নিম্নের সঠিক তথ্যটি চিহ্নিত করুন –
i. ভঙ্গিল পর্বতের অষ্ঠিতে সুদীর্ঘ গ্রানাইট পাথরের উদ্বেধ থাকে ।
ii. বেসল্ট ও ইগ্নিমব্রাইট প্রবাহ সমতল শীর্ষ বিশিষ্ট লাভা মালভূমির সৃষ্টি করে ।
iii. গঠণগত নিয়ন্ত্রণের অভাবে কর্দমময় শিলার ওপর উৎপন্ন নদী নকশা বৃক্ষরুপী হয়ে থাকে ।
[A] i.ভুল ii.ও iii. ঠিক
[B] ii.ও iii. ভুল i. ঠিক
[C] ii. ভুল i.ও iii. ঠিক
[D] i., ii.ও iii. তিনটি তথ্যই ঠিক
Ans. [D]
Note : সমস্ত তথ্য সঠিক

29. দার্জিলিং পার্বত্যাঞ্চলে নিম্নের কোন শিলাস্তরে সর্বাধিক ধস সংঘটিত হয় ?
[A] ডালিং শিলাস্তরে
[B] দামুদা শিলাস্তরে
[C] ডালিং ও দামুদা উভয় শিলাস্তরে
[D] শিবালিক শিলাস্তরে
Ans. [C]
Note : দার্জিলিং পার্বত্যাঞ্চল বেশ কয়েকটি শিলাস্তরের সমন্বয়ে গঠিত তাদের মধ্যে প্রধান কয়েকটি হল পলল শিলাস্তর, শিবালিক শিলাস্তর, দামুদা শিলাস্তর, ডালিং শিলাস্তর, দার্জিলিং শিলাস্তর ইত্যাদি । এদের মধ্যে ডালিং ও দামুদা শিলাস্তর সর্বাধিক ধস প্রবণ ।

SLST Geography MCQ Geomorphology Special

30. পূর্বভারতীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়েছে –
[A] প্রশান্তমহাসাগরীয় ও ভারত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ।
[B] ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষের ফলে ।
[C] প্রশান্তমহাসাগরীয় ও উত্তর আমেরিকা পাতের সংঘর্ষের ফলে ।
[D] ইউরেশীয় ও ভারত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ।
Ans. [A]
Note : দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে দ্বীপপুঞ্জ তৈরি হতে পারে । পূর্বভারতীয় দ্বীপপুঞ্জ প্রশান্তমহাসাগরীয় ও ভারত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে ।
ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে । প্রশান্তমহাসাগরীয় ও উত্তর আমেরিকা পাতের নিরপেক্ষ চলনে সান ক্যালিফোর্নিয়ার আন্দ্রিয়াস চ্যুতির বিকাশ ঘটেছে ।   ➣ Next set


📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!

আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন

                                     👇🏻

​➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন

                                       👇🏻

➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন

➣দেখুন : SLST Geography Mega Preparation

➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প 

➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি

➣পড়ুন : স্ট্যাটিক GK নির্যাস

➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস

➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : Central TET – CTET

➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি

➣দেখুন : SLST Life science Preparation

➣দেখুন : SLST Bengali Preparation

➣দেখুন : SLST English Preparation

➣দেখুন : SLST History Preparation

➣দেখুন : SLST Sanskrit Preparation

➣দেখুন : SLST Education Preparation

➣দেখুন : SLST Philosophy Preparation

➣দেখুন : SLST Political Science Preparation

 

 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading