NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

SLST Geography MCQ Geomorphology Special-4

SLST Geography MCQ Geomorphology Special

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geomorphology Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


SLST Geography MCQ Geomorphology Special

SLST Geography MCQ Geomorphology Special
SLST Geography MCQ Geomorphology Special

Climatology Special Set-4

⟽ Previous set

1. নিম্নের কোন প্রক্রিয়াটি রাসায়নিক আবহবিকারের অন্তর্গত নয় ?
[A] জারণ
[B] অঙ্গারযোজন
[C] জলযোজন
[D] তুষার চাড় প্রক্রিয়া
Ans. [D]
Note : তুষার চাড় প্রক্রিয়া হল যান্ত্রিক আবহবিকার। জারণ, অঙ্গারযোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ সবই রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার উষ্ণ আর্দ্র জলবায়ুতে সর্বাধিক সক্রিয়।

2. Exfoliation বা শল্কমোচন কোন শিলায় সর্বাধিক দেখা যায় ?
[A] চুনাপাথর
[B] গ্রানাইট
[C] কাদাপাথর
[D] বেলেপাথর
Ans. [B]
Note : গ্রানাইট শিলায় উষ্ণতার তারতম্যে বাইরের স্তর ভিতরের স্তর থেকে পৃথক হয়ে পেঁয়াজের খোসার ন্যায় খসে পড়ে, একে শল্কমোচন বলে। এটি যান্ত্রিক আবহবিকার।

3. নিম্নের কোনটি ধীর প্রবাহের অন্তর্গত নয় ?
[A] Soil Creep
[B] Solifluction
[C] Rock Slide
[D] Talus Creep
Ans. [C]
Note : Rock Slide বা শিলা ধস দ্রুত প্রবাহের অন্তর্গত। Soil Creep, Talus Creep, Rock Creep এবং Solifluction সবই ধীর প্রবাহের উদাহরণ।

4. ভূমিরূপবিদ [C][A] Cotton পুঞ্জিত ক্ষয়কে কয় ভাগে ভাগ করেন ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] পাঁচ ভাগে
Ans. [B]
Note : Cotton পুঞ্জিত ক্ষয়কে তিন ভাগে ভাগ করেন যথাঃ A) মৃত্তিকা প্রবাহ, B) পতন এবং C) ধস বা Slide।

5. ‘ঢাল প্রতিস্থাপন’ (Slope Replacement) তত্ত্বটি কে দেন ?
[A] Davis
[B] Penck
[C] Wood
[D] King
Ans. [B]
Note : Penck তাঁর ঢালের বিবর্তন তত্ত্বে ঢাল প্রতিস্থাপনের ধারণা দেন। তাঁর মতে খাড়া ঢাল ধীরে ধীরে মৃদু ঢাল দ্বারা প্রতিস্থাপিত হয়।

6. পর্যায়িত নদীর (Graded River) ধারণা প্রথম দেন –
[A] Davis
[B] Gilbert
[C] Powell
[D] Mackin
Ans. [B]
Note : G.K. Gilbert 1877 সালে পর্যায়িত নদীর ধারণা দেন। তাঁর মতে যখন নদীর ক্ষয় ও সঞ্চয় ক্ষমতা সমান হয়, তখন নদী পর্যায়িত অবস্থা লাভ করে। Mackin পরে এর সংজ্ঞা পরিমার্জন করেন।

7. একটি সম্পূর্ণ জলচক্রে সমুদ্র থেকে বাষ্পীভবনের পরিমাণ কত ?
[A] 80%
[B] 84%
[C] 90%
[D] 16%
Ans. [B]
Note : মোট বাষ্পীভবনের 84% সমুদ্র থেকে এবং 16% স্থলভাগ থেকে ঘটে। মোট অধঃক্ষেপণের 77% সমুদ্রে এবং 23% স্থলভাগে পতিত হয়।

8. জলচক্রের কোন পর্যায়ে Energy Input ঘটে ?
[A] অধঃক্ষেপণ
[B] বাষ্পীভবন
[C] পৃষ্ঠ প্রবাহ
[D] অনুপ্রবেশ
Ans. [B]
Note : বাষ্পীভবনের সময় সৌরশক্তি জলকে বাষ্পে পরিণত করে, তাই এটি Energy Input পর্যায়। অধঃক্ষেপণে Energy Output ঘটে।

9. লম্ফদান প্রক্রিয়া (Saltation) নদীর কোন পর্যায়ে সর্বাধিক দেখা যায় ?
[A] উচ্চ গতি
[B] মধ্য গতি
[C] নিম্ন গতি
[D] মোহনা
Ans. [B]
Note : মধ্য গতিতে নদীতে বালি ও নুড়ি লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়, একে Saltation বলে। উচ্চ গতিতে Traction এবং নিম্ন গতিতে Suspension প্রাধান্য পায়।

10. গঠনগত বদ্বীপ নয় –
[A] পাখির পায়ের ন্যায় বদ্বীপ
[B] তীক্ষ্ণাগ্র বদ্বীপ
[C] জোয়ার প্রভাবিত বদ্বীপ
[D] ধনুকাকৃতি বদ্বীপ
Ans. [C]
Note : জোয়ার প্রভাবিত বদ্বীপ হল ধ্বংসাত্মক বদ্বীপ। পাখির পায়ের ন্যায়, তীক্ষ্ণাগ্র ও ধনুকাকৃতি বদ্বীপ হল গঠনগত বদ্বীপ।

SLST Geography MCQ Geomorphology Special

11. সার্কের মেঝেতে সঞ্চিত হিমবাহের ধ্বংসাবশেষকে কী বলে ?
[A] টার্ন
[B] সার্ক হ্রদ
[C] করি
[D] সার্কের চৌকাঠ
Ans. [A]
Note : সার্কের অবতল মেঝেতে হিমবাহ গলে গেলে যে হ্রদ সৃষ্টি হয়, তাকে টার্ন বা Corrie Lake বলে। সার্কের সম্মুখের উঁচু অংশকে চৌকাঠ বলে।

12. নিম্নের কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ ?
[A] এসকার
[B] কেম
[C] হিমসোপান
[D] বহিঃধৌত সমভূমি
Ans. [C]
Note : হিমসোপান বা Glacial Stairway হল হিমবাহের ক্ষয়জাত সোপান আকৃতির ভূমিরূপ। এসকার, কেম, বহিঃধৌত সমভূমি সঞ্চয়জাত।

13. নিম্নের কোন তথ্যটি ভুল ?
i. বার্খানের উত্তল ঢাল বায়ুর অভিমুখে থাকে।
ii. সিফ বালিয়াড়ি বার্খানের রূপান্তর।
iii. লোয়েস বায়ুর সঞ্চয়জাত।
[A] i ভুল ii ও iii ঠিক
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ভুল i ও iii ঠিক
[D] iii ভুল i ও ii ঠিক
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। বার্খানের উত্তল ঢাল Windward Side এ এবং অবতল ঢাল Leeward Side এ থাকে।

14. কালানুক্রমিক ভাবে কোন ক্রমটি সঠিক ?
[A] গোবি মরুভূমি – থর মরুভূমি – সাহারা মরুভূমি – কালাহারি
[B] মরুভূমির ভূমিরূপের বিবর্তন অনুযায়ী পাথুরে মরু – বালুকাময় মরু – পলি মরু
[C] বায়ুর কাজ – হিমবাহের কাজ – নদীর কাজ
[D] প্যাঞ্জিয়া – লরেশিয়া – ইউরেশিয়া
Ans. [D]
Note : প্যাঞ্জিয়া ভেঙে লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ড, লরেশিয়া ভেঙে ইউরেশিয়া ও উত্তর আমেরিকা গঠিত হয়।

15. টেরারোসা কোথায় দেখা যায় ?
[A] মরু অঞ্চলে
[B] চুনাপাথর অঞ্চলে
[C] হিমবাহ অঞ্চলে
[D] নদী অববাহিকায়
Ans. [B]
Note : চুনাপাথর অঞ্চলে দ্রবণ ডোলাইনের মধ্যে লাল বর্ণের অবশিষ্ট কাদা সঞ্চিত হয়, তাকে টেরারোসা বলে। এটি লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ।

16. চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের পর্দাকে বলে –
[A] হেলিকটাইট
[B] ড্রেপারি
[C] স্ট্যালাকটাইট
[D] কলাম
Ans. [B]
Note : গুহার ছাদ থেকে পাতলা পর্দার ন্যায় ঝুলন্ত চুনাপাথরকে ড্রেপারি বা Curtain বলে। হেলিকটাইট আঁকাবাঁকা ভাবে বৃদ্ধি পায়।

17. নিম্নের কোন তথ্যটি সঠিক ?
i. গ্রাইক্স চুনাপাথরের ফাটল বরাবর গঠিত।
ii. ক্লিন্ট গ্রাইক্সের মধ্যবর্তী উচ্চ অংশ।
iii. পোনর হল সিঙ্ক হোলের তলদেশের ছিদ্র।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। পোনর দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে।

18. ভূমিভাগের ক্ষয়ের মাত্রিক ধারণার বিকাশে Davis এর গ্রন্থের প্রকাশকাল –
[A] 1889
[B] 1899
[C] 1909
[D] 1924
Ans. [B]
Note : W.M. Davis এর “The Geographical Cycle” 1899 সালে প্রকাশিত হয়। Penck এর “Morphologische Analyse” 1924 সালে প্রকাশিত হয়।

19. “ভূমিরূপের বিবর্তনে জলবায়ুর ভূমিকা গুরুত্বপূর্ণ” – উক্তিটি কার ?
[A] Davis
[B] Penck
[C] L.[C] King
[D] Peltier
Ans. [D]
Note : Peltier জলবায়ু ও ভূমিরূপের সম্পর্ক নিয়ে বিখ্যাত Morphogenetic Region এর ধারণা দেন। King জলবায়ু ও ঢালের বিবর্তনের সম্পর্ক দেখান।

20. Davis এর ক্ষয়চক্রে বাধার কারণ হিসাবে প্রাকৃতিক দুর্ঘটনার উদাহরণ হল –
[A] সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন
[B] ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত
[C] জলবায়ু পরিবর্তন
[D] নদীতে বাঁধ নির্মাণ
Ans. [B]
Note : Davis এর মতে প্রাকৃতিক দুর্ঘটনা যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ভূমিধস ক্ষয়চক্রে বাধা সৃষ্টি করে। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হল শেষ সীমার পরিবর্তন।

SLST Geography MCQ Geomorphology Special

21. নিম্নের কোন জোড়া ভূমিরূপ উদভেদী অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ?
[A] লাভা মালভূমি ও ক্যালডেরা
[B] ডাইক ও সিল
[C] আগ্নেয়গিরি ও লাভা সমভূমি
[D] ক্রেটার ও হর্নিটো
Ans. [B]
Note : ডাইক, সিল, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, লোপোলিথ সবই উদভেদী বা Intrusive ভূমিরূপ। লাভা মালভূমি, ক্যালডেরা, ক্রেটার নিঃসারী।

22. King এর মতে পেডিমেন্টের সৃষ্টি হয় –
[A] যৌবন অবস্থায়
[B] পরিণত অবস্থায়
[C] বার্ধক্য অবস্থায়
[D] যৌবন ও পরিণতের মধ্যবর্তী সময়ে
Ans. [B]
Note : King এর মতে যৌবন অবস্থায় স্কার্প বা খাড়া ঢাল, পরিণত অবস্থায় পেডিমেন্ট এবং বার্ধক্যে পেডিপ্লেন গঠিত হয়।

23. সমান্তরাল নদী নকশা কোথায় দেখা যায় ?
[A] ভাঁজযুক্ত অঞ্চলে
[B] চ্যুতি যুক্ত অঞ্চলে
[C] তীব্র ঢালু অঞ্চলে
[D] সমভূমি অঞ্চলে
Ans. [C]
Note : তীব্র ঢালু অঞ্চলে নদীগুলি সমান্তরালে প্রবাহিত হয়ে সমান্তরাল বা Parallel নদী নকশা গঠন করে। যেমন পূর্বঘাটের নদীগুলি।

24. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] ব্রহ্মপুত্র নদীতে বিনুনী নদী নকশা দেখা যায়
[B] গঙ্গা নদীতে বৃক্ষরূপী নদী নকশা দেখা যায়
[C] দামোদর নদীতে জাফরীরূপী নকশা দেখা যায়
[D] নর্মদা নদীতে সমান্তরাল নকশা দেখা যায়
Ans. [D]
Note : নর্মদা নদীতে আয়তাকার বা Rectangular নকশা দেখা যায়, কারণ এটি চ্যুতি রেখা বরাবর প্রবাহিত। সমান্তরাল নকশা পূর্বঘাটে দেখা যায়।

25. ভূমিক্ষয়ের ভিত্তিতে Steers সামুদ্রিক ভৃগুকে কয় ভাগে ভাগ করেন ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] পাঁচ ভাগে
Ans. [B]
Note : J.[A] Steers সামুদ্রিক ভৃগুকে তিন ভাগে ভাগ করেন যথাঃ A) উচ্চ ভৃগু, B) নিম্ন ভৃগু এবং C) যৌগিক ভৃগু।

26. নিম্নের কোন ভূমিরূপটি সামুদ্রিক ক্ষয়জাত ভূমিরূপ নয় ?
[A] ব্লো হোল
[B] জিও
[C] পুরোদেশ
[D] স্ট্যাক
Ans. [C]
Note : পুরোদেশ হল সঞ্চয়জাত ভূমিরূপ। ব্লো হোল, জিও, স্ট্যাক, স্টাম্প, তোরণ সবই ক্ষয়জাত।

27. শিলার কাঠিন্য অনুযায়ী ভূমিরূপের পার্থক্য দেখা যায় –
[A] গ্রানাইটে গম্বুজাকৃতি ভূমিরূপ
[B] চুনাপাথরে কার্স্ট ভূমিরূপ
[C] বেলেপাথরে মেসা-বিউট
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : বিভিন্ন শিলার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। গ্রানাইটে টর, চুনাপাথরে কার্স্ট, বেলেপাথরে মেসা-বিউট বিখ্যাত।

28. নিম্নের সঠিক তথ্যটি চিহ্নিত করুন –
i. ডালিং শিলাস্তর দার্জিলিং এ ধস প্রবণ।
ii. শিবালিক শিলাস্তর নবীন পলি দ্বারা গঠিত।
iii. গন্ডোয়ানা শিলাস্তরে কয়লা পাওয়া যায়।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। ডালিং ও দামুদা শিলাস্তর দার্জিলিং এ ধস প্রবণ, শিবালিক নবীন পলি ও গন্ডোয়ানায় কয়লা।

29. দার্জিলিং পার্বত্যাঞ্চলে ধসের প্রধান প্রাকৃতিক কারণ হল –
[A] অরণ্য ধ্বংস
[B] অতিবৃষ্টি ও খাড়া ঢাল
[C] রাস্তা নির্মাণ
[D] নগরায়ন
Ans. [B]
Note : দার্জিলিং এ অতিবৃষ্টি (250-350 সেমি), খাড়া ঢাল (30°-40°), ভঙ্গুর শিলা ধসের প্রধান প্রাকৃতিক কারণ। মানবীয় কারণ অরণ্য ধ্বংস ও নির্মাণ।

SLST Geography MCQ Geomorphology Special

30. পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় পাত কী প্রকৃতির ?
[A] মহাদেশীয় পাত
[B] মহাসাগরীয় পাত
[C] মিশ্র পাত
[D] কোনোটিই নয়
Ans. [B]
Note : প্রশান্ত মহাসাগরীয় পাত সম্পূর্ণ মহাসাগরীয় পাত। ভারতীয় পাত, ইউরেশীয় পাত হল মিশ্র প্রকৃতির। মহাসাগরীয় পাত ঘন ও ভারী হয়।    ➣ Next set


📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!

আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন

                                     👇🏻

​➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন

                                       👇🏻

➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন

➣দেখুন : SLST Geography Mega Preparation

➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প 

➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি

➣পড়ুন : স্ট্যাটিক GK নির্যাস

➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস

➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : Central TET – CTET

➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি

➣দেখুন : SLST Life science Preparation

➣দেখুন : SLST Bengali Preparation

➣দেখুন : SLST English Preparation

➣দেখুন : SLST History Preparation

➣দেখুন : SLST Sanskrit Preparation

➣দেখুন : SLST Education Preparation

➣দেখুন : SLST Philosophy Preparation

➣দেখুন : SLST Political Science Preparation

 

 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading