SLST Geography MCQ Geotectonic Special-2
SLST Geography MCQ Geotectonic Special
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geotectonic Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ
SLST Geography MCQ Geotectonic Special

Geotectonic Special Set-2
1. মোহোরোভিসিক বিযুক্তিতে P তরঙ্গের গতিবেগ কত বৃদ্ধি পায় ?
[A] 6.7 কিমি/সে থেকে 8.1 কিমি/সে
[B] 5.5 কিমি/সে থেকে 6.7 কিমি/সে
[C] 8.1 কিমি/সে থেকে 11.2 কিমি/সে
[D] 11.2 কিমি/সে থেকে 13.5 কিমি/সে
Ans. [A]
Note : ক্রোয়েশিয়ার ভূকম্পবিদ আন্দ্রিজা মোহোরোভিসিক 1909 সালে কুলপা উপত্যকার ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে আবিষ্কার করেন যে, ভূত্বকের নীচে প্রায় 35 কিমি গভীরতায় P তরঙ্গের গতিবেগ হঠাৎ 6.7 কিমি/সে থেকে 8.1 কিমি/সে বেড়ে যায়। এই বিযুক্তি ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথক করেছে।
2. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত ?
[A] 2.7 – 3.0 গ্রাম/ঘন সেমি
[B] 3.0 – 4.3 গ্রাম/ঘন সেমি
[C] 4.3 – 5.5 গ্রাম/ঘন সেমি
[D] 9.0 – 13.0 গ্রাম/ঘন সেমি
Ans. [D]
Note : কেন্দ্রমণ্ডল মূলত নিকেল ও লোহা (NIFE) দ্বারা গঠিত। বহিঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9-11 গ্রাম/ঘন সেমি এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব 12-13 গ্রাম/ঘন সেমি পর্যন্ত হয়। শিলামণ্ডলের গড় ঘনত্ব 2.7 গ্রাম/ঘন সেমি এবং গুরুমণ্ডলের ঘনত্ব 3.0-5.5 গ্রাম/ঘন সেমি।
3. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
[A] Repetti বিযুক্তি – উচ্চ গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মাঝে
[B] Gutenberg বিযুক্তি – গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে
[C] Lehmann বিযুক্তি – বহিঃকেন্দ্র ও অন্তঃকেন্দ্রের মাঝে
[D] Conrad বিযুক্তি – গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে
Ans. [D]
Note : অস্ট্রিয়ান ভূ-পদার্থবিদ Victor Conrad 1925 সালে Sial ও Sima স্তরের মাঝে এই বিযুক্তি শনাক্ত করেন। এটি ভূত্বকের মধ্যেই অবস্থিত, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে নয়। Repetti বিযুক্তি 700 কিমি গভীরতায়, Gutenberg বিযুক্তি 2900 কিমি গভীরতায় এবং Lehmann বিযুক্তি 5150 কিমি গভীরতায় অবস্থিত।
4. লো-ভেলোসিটি জোন (LVZ) কোন স্তরে দেখা যায় ?
[A] ভূত্বকে
[B] অ্যাস্থেনোস্ফিয়ারে
[C] নিম্ন গুরুমণ্ডলে
[D] বহিঃকেন্দ্রমণ্ডলে
Ans. [B]
Note : ভূপৃষ্ঠ থেকে 100-250 কিমি গভীরতার মধ্যে অ্যাস্থেনোস্ফিয়ারে S তরঙ্গের গতিবেগ হ্রাস পায়। এই অঞ্চলে শিলা আংশিক গলিত অবস্থায় থাকে, তাই একে লো-ভেলোসিটি জোন বলে। এই স্তরের উপরই পাতগুলি ভাসমান অবস্থায় সঞ্চরণশীল। [B] Gutenberg 1926 সালে এর অস্তিত্ব প্রমাণ করেন।
5. নিম্নের কোনটি ভাঁজের অংশ নয় ?
[A] অক্ষতল
[B] নতি
[C] গ্রস্থ উপত্যকা
[D] বাহু
Ans. [C]
Note : গ্রস্থ উপত্যকা চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ, ভাঁজের অংশ নয়। একটি ভাঁজের প্রধান অংশগুলি হল – বাহু (Limb), অক্ষ (Axis), অক্ষতল (Axial Plane), নতি (Hinge), শীর্ষ (Crest) ও খাত (Trough)। নতি হল ভাঁজের বাঁকানো অংশের সর্বোচ্চ বক্রতা বিন্দুর সংযোগ রেখা।
6. সমনত ভাঁজ (Isoclinal Fold) সম্পর্কে কোন তথ্যটি সঠিক ?
[A] দুটি বাহু পরস্পরের সমান্তরাল
[B] একটি বাহু উলম্ব থাকে
[C] অক্ষতল অনুভূমিকের কাছাকাছি
[D] ভাঁজের শীর্ষ চ্যাপ্টা হয়
Ans. [A]
Note : যখন ভাঁজের উপর পার্শ্বচাপ অত্যন্ত বেশি হয় তখন দুটি বাহু পরস্পরের সমান্তরাল ও প্রায় সমান নতিযুক্ত হয়, তাকে সমনত বা Isoclinal ভাঁজ বলে। হিমালয়ের অনেক অংশে এরূপ ভাঁজ দেখা যায়। অক্ষতল উলম্ব হলে সমনত উলম্ব ভাঁজ এবং অক্ষতল অনুভূমিক হলে শায়িত সমনত ভাঁজ সৃষ্টি হয়।
7. হর্স্ট ও গ্রাবেন সৃষ্টি হয় কোন চ্যুতির ফলে ?
[A] স্বাভাবিক চ্যুতি
[B] বিপরীত চ্যুতি
[C] ট্রান্সফর্ম চ্যুতি
[D] নতি-স্খলন চ্যুতি
Ans. [A]
Note : যখন দুটি প্রায় সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ নীচে বসে যায় তখন গ্রস্থ উপত্যকা বা গ্রাবেন এবং দুই পাশের উঁচু অংশকে হর্স্ট বা স্তূপ পর্বত বলে। রাইন নদীর গ্রস্থ উপত্যকা (ভোজ ও ব্ল্যাক ফরেস্টের মাঝে) এর আদর্শ উদাহরণ। দুটি বিপরীত চ্যুতির মাঝে হর্স্ট সৃষ্টি হলে তাকে Wedge Horst বলে।
8. আল্পস পর্বতের ন্যাপ গঠনের ব্যাখ্যা প্রথম কে দেন ?
[A] Eduard Suess
[B] Argand
[C] Bertrand
[D] Heim
Ans. [B]
Note : সুইস ভূ-তাত্ত্বিক Emile Argand 1916 সালে আল্পস পর্বতের জটিল ন্যাপ গঠনের ব্যাখ্যা দেন। তিনি দেখান যে আফ্রিকা পাতের উত্তরমুখী চাপে আল্পসের শিলাস্তর 100 কিমিরও বেশি দূরত্বে স্থানচ্যুত হয়ে ন্যাপ সৃষ্টি করেছে। এরূপ বৃহৎ ন্যাপকে Decollement Nappe বলে।
9. নিম্নের কোন শিলা রূপান্তরিত শিলার অন্তর্গত নয় ?
[A] মার্বেল
[B] স্লেট
[C] কোয়ার্টজাইট
[D] অবসিডিয়ান
Ans. [D]
Note : অবসিডিয়ান হল নিঃসারী আম্লিক আগ্নেয় শিলা, একে Volcanic Glass বলা হয়। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, শেল বা কাদাপাথর রূপান্তরিত হয়ে স্লেট এবং বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট গঠন করে।
10. Mohs Scale অনুযায়ী সবচেয়ে কঠিন খনিজ কোনটি ?
[A] কোয়ার্টজ
[B] কোরান্ডাম
[C] টোপাজ
[D] হীরা
Ans. [D]
Note : জার্মান খনিজবিদ Friedrich Mohs 1812 সালে খনিজের কঠিনতার স্কেল নির্ধারণ করেন। এই স্কেলে 1 থেকে 10 পর্যন্ত মান ধরা হয়। 1 হল সবচেয়ে নরম ট্যালক এবং 10 হল সবচেয়ে কঠিন হীরা। কোয়ার্টজের কঠিনতা 7, টোপাজের 8 এবং কোরান্ডামের 9।
SLST Geography MCQ Geotectonic Special
11. নিম্নের কোনটি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য নয় ?
[A] জীবাশ্মহীন
[B] স্তরবিহীন
[C] কেলাসিত
[D] জলে দ্রবণীয়
Ans. [D]
Note : আগ্নেয় শিলা ম্যাগমা থেকে সৃষ্ট হওয়ায় জীবাশ্মহীন, স্তরবিহীন এবং কেলাস গঠনযুক্ত হয়। পাললিক শিলা জলে দ্রবণীয় হতে পারে (যেমন রক সল্ট), কিন্তু আগ্নেয় শিলা সাধারণত জলে দ্রবণীয় নয় এবং অত্যন্ত কঠিন হয়।
12. ভূ-ত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন মৌল ?
[A] সিলিকন
[B] অ্যালুমিনিয়াম
[C] লোহা
[D] অক্সিজেন
Ans. [D]
Note : ভূ-ত্বকে মোট 8টি মৌলের প্রাধান্য বেশি। Clark এর হিসাব অনুযায়ী অক্সিজেন 46.6%, সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1%, লোহা 5.0% এবং বাকি ক্যালসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রায় 8%। অর্থাৎ অক্সিজেন ও সিলিকন মিলে ভূ-ত্বকের প্রায় 74% গঠন করে।
13. পাত সীমান্তে ভূমিকম্পের গভীরতা সবচেয়ে বেশি কোথায় ?
[A] প্রতিসারী পাত সীমান্তে
[B] অভিসারী পাত সীমান্তে
[C] নিরপেক্ষ পাত সীমান্তে
[D] মহাদেশীয় পাতের মধ্যভাগে
Ans. [B]
Note : অভিসারী পাত সীমান্তে একটি পাত অন্য পাতের নীচে অধোগমন করে (Subduction)। এখানে 0-700 কিমি গভীরতা পর্যন্ত ভূমিকম্প হয়। জাপান, ফিলিপাইনস, আন্দিজ অঞ্চলে এরূপ গভীর ভূমিকম্প দেখা যায়। একে Wadati-Benioff Zone বলে। প্রতিসারী সীমান্তে অগভীর ভূমিকম্প হয়।
14. নিম্নের কোন পর্বতটি প্রাচীন ভঙ্গিল পর্বত ?
[A] হিমালয়
[B] আল্পস
[C] আরাবল্লী
[D] আন্দিজ
Ans. [C]
Note : প্রাচীন ভঙ্গিল পর্বতগুলি প্রি-ক্যামব্রিয়ান বা প্যালিওজোয়িক যুগে গঠিত। ভারতের আরাবল্লী পর্বত (প্রায় 200 কোটি বছর পূর্বে) বিশ্বের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত। এটি এখন ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পর্বত। হিমালয়, আল্পস, আন্দিজ, রকি সবই নবীন ভঙ্গিল পর্বত যা টার্সিয়ারি যুগে গঠিত।
15. সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
[A] Airy
[B] Pratt
[C] Dutton
[D] Bowie
Ans. [C]
Note : আমেরিকান ভূ-তাত্ত্বিক Clarence Edward Dutton 1889 সালে ‘Isostasy’ শব্দটি প্রথম ব্যবহার করেন। গ্রিক শব্দ ‘Isostasios’ থেকে এর উৎপত্তি, যার অর্থ সমান স্থিতি। যদিও সমস্থিতির ধারণা প্রথম দেন Leonardo da Vinci, এবং Airy ও Pratt মডেল দেন 1855 সালে। Dutton এই ধারণাকে পূর্ণতা দেন।
16. Airy-র মতে পর্বতের শিকড়ের গভীরতা কিসের উপর নির্ভর করে ?
[A] পর্বতের উচ্চতার উপর
[B] পর্বতের ঘনত্বের উপর
[C] পর্বতের বয়সের উপর
[D] পর্বতের বিস্তারের উপর
Ans. [A]
Note : George Biddell Airy 1855 সালে তাঁর ‘Roots of Mountain’ তত্ত্বে বলেন যে, পর্বতগুলি হালকা উপাদানে (Sial) গঠিত এবং ভারী Sima স্তরের উপর ভাসছে। পর্বত যত উঁচু তার শিকড় তত গভীর। অনেকটা হিমশৈলের মতো যার 9/10 অংশ জলের নীচে থাকে। তিনি হিমালয় অঞ্চলের অভিকর্ষ পরিমাপের ভিত্তিতে এই মডেল দেন।
17. মহীসঞ্চরণের প্রধান প্রমাণ হিসাবে Wegener কোনটি উল্লেখ করেন ?
[A] জিগ-স ফিট
[B] জীবাশ্মের সাদৃশ্য
[C] পুরা-জলবায়ু প্রমাণ
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : Wegener মহীসঞ্চরণের সমর্থনে চার প্রকার প্রমাণ দেন – 1) ভৌগোলিক প্রমাণ – আটলান্টিকের দুই তীরের জিগ-স ফিট, 2) ভূ-তাত্ত্বিক প্রমাণ – ব্রাজিল ও আফ্রিকার শিলার মিল, 3) জীবাশ্ম প্রমাণ – Mesosaurus ও Glossopteris উদ্ভিদের বন্টন এবং 4) পুরা-জলবায়ু প্রমাণ – কার্বনিফেরাস যুগের হিমবাহের চিহ্ন।
18. প্যানজিয়া ভাঙ্গন শুরু হয় কোন যুগে ?
[A] কার্বনিফেরাস যুগে
[B] পার্মিয়ান যুগে
[C] ট্রায়াসিক যুগে
[D] জুরাসিক যুগে
Ans. [C]
Note : Wegener-এর মতে কার্বনিফেরাস যুগে প্যানজিয়া অখণ্ড ছিল। ট্রায়াসিক যুগে (প্রায় 20 কোটি বছর পূর্বে) প্যানজিয়া ভাঙ্গতে শুরু করে এবং দুটি ভূখণ্ডে বিভক্ত হয় – উত্তরে লরেশিয়া ও দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড। এদের মাঝে টেথিস সাগর ছিল। জুরাসিক যুগে আটলান্টিক মহাসাগর উন্মুক্ত হতে শুরু করে।
19. সমুদ্রতলের বিস্তার (Sea Floor Spreading) তত্ত্ব কে দেন ?
[A] Alfred Wegener
[B] Arthur Holmes
[C] Harry Hess
[D] http://J.Tuzo Wilson
Ans. [C]
Note : আমেরিকান ভূ-পদার্থবিদ Harry Hess 1962 সালে সমুদ্রতলের বিস্তার তত্ত্ব দেন। তিনি বলেন মধ্য-সামুদ্রিক শৈলশিরায় নতুন ভূ-ত্বক সৃষ্টি হচ্ছে এবং দুই দিকে সরে যাচ্ছে। এর প্রমাণ হিসাবে তিনি Paleomagnetic Evidence দেন। Vine ও Matthews 1963 সালে Magnetic Anomaly দ্বারা এই তত্ত্ব প্রমাণ করেন।
SLST Geography MCQ Geotectonic Special
20. পৃথিবীর বৃহত্তম পাত কোনটি ?
[A] প্রশান্ত মহাসাগরীয় পাত
[B] ইউরেশীয় পাত
[C] আফ্রিকান পাত
[D] ইন্দো-অস্ট্রেলীয় পাত
Ans. [A]
Note : প্রশান্ত মহাসাগরীয় পাত পৃথিবীর বৃহত্তম পাত, যার আয়তন প্রায় 10.3 কোটি বর্গকিমি। এটি সম্পূর্ণ সামুদ্রিক পাত। দ্বিতীয় বৃহত্তম হল উত্তর আমেরিকান পাত। প্রধান 7টি পাত হল – প্রশান্ত মহাসাগরীয়, ইউরেশীয়, আফ্রিকান, উত্তর আমেরিকান, দক্ষিণ আমেরিকান, ইন্দো-অস্ট্রেলীয় ও অ্যান্টার্কটিক পাত।
আমরা আরম্ভ করেছি SLST Geography Online Coaching, যেখানে থাকছে প্রত্যেকটি টপিক ধরে ডিটেলস আলোচনা । আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে প্রস্তুতি নিতে এখুনি যুক্ত হোন –
21. ভূমিকম্পের উপকেন্দ্র থেকে তরঙ্গের গতিবেগ নির্ণয়ের সূত্র কে দেন ?
[A] Omori
[B] Gutenberg
[C] Jeffreys
[D] Mohorovicic
Ans. [A]
Note : জাপানি ভূকম্পবিদ Fusakichi Omori 1894 সালে ভূমিকম্পের অধিকেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব নির্ণয়ের জন্য P ও S তরঙ্গের সময়ের পার্থক্যের সূত্র দেন। সূত্রটি হল – D = (Tp-Ts) _ Vs_Vp / (Vs-Vp)। Gutenberg ও Richter যৌথভাবে ম্যাগনিচিউড ও শক্তির সম্পর্ক নির্ণয় করেন।
22. ‘Elastic Rebound Theory’ অনুযায়ী ভূমিকম্পের কারণ কি ?
[A] আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
[B] শিলার স্থিতিস্থাপকতা ও পীড়ন মুক্তি
[C] পাতের সঞ্চরণ
[D] ভূ-অভ্যন্তরে গ্যাসের বিস্ফোরণ
Ans. [B]
Note : Reid এর স্থিতিস্থাপক প্রত্যাঘাত তত্ত্ব অনুযায়ী ভূ-ত্বকের শিলা দীর্ঘকাল ধরে পীড়নের ফলে বেঁকে যায় এবং স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে হঠাৎ ভেঙ্গে বা সরে গিয়ে সঞ্চিত শক্তি তরঙ্গ আকারে মুক্ত করে, যা ভূমিকম্প সৃষ্টি করে। সান আন্দ্রিয়াস ফল্টে 1906 সালের ভূমিকম্প এই তত্ত্বের আদর্শ উদাহরণ।
23. রিখটার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার তুলনায় কত গুণ বেশি শক্তিশালী ?
[A] 10 গুণ
[B] 32 গুণ
[C] 100 গুণ
[D] 1000 গুণ
Ans. [B]
Note : রিখটার স্কেল লগারিদমিক স্কেল। কম্পনের বিস্তার (Amplitude) এর দিক থেকে এক ধাপে 10 গুণ বৃদ্ধি পায়, কিন্তু শক্তির (Energy) দিক থেকে প্রায় 32 গুণ বৃদ্ধি পায়। তাই 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার তুলনায় শক্তির দিক থেকে 32 গুণ বেশি, এবং 7 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার তুলনায় 32×32=1024 গুণ বেশি শক্তিশালী।
24. সুনামির প্রধান কারণ কি ?
[A] সমুদ্রতলে ভূমিকম্প
[B] সমুদ্রতলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
[C] সমুদ্রতলে ধস
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : সুনামি জাপানি শব্দ ‘Tsu’ অর্থ বন্দর ও ‘Nami’ অর্থ ঢেউ থেকে এসেছে। সমুদ্রতলে ভূমিকম্প (সবচেয়ে বেশি), আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস বা উল্কাপাতের ফলে সমুদ্রের জলের উলম্ব স্থানচ্যুতি ঘটলে সুনামি সৃষ্টি হয়। 2004 সালের সুমাত্রা ভূমিকম্প (9.1 মাত্রা) ভারত মহাসাগরে ভয়াবহ সুনামি সৃষ্টি করেছিল।
25. ভারতের কোন অঞ্চল Zone-V এর অন্তর্গত নয় ?
[A] কচ্ছের রণ
[B] উত্তর-পূর্ব ভারত
[C] কাশ্মীর উপত্যকা
[D] দাক্ষিণাত্য মালভূমি
Ans. [D]
Note : দাক্ষিণাত্য মালভূমি ভারতের সবচেয়ে স্থিতিশীল ও কম ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটি Zone-II এর অন্তর্গত। Zone-V হল সর্বাধিক ভূমিকম্প প্রবণ, যার মধ্যে কচ্ছ, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, উত্তর বিহার, উত্তর-পূর্ব ভারত ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে। IS 1893:2002 অনুযায়ী ভারতকে 4টি জোনে ভাগ করা হয়েছে।
26. ভূমিকম্পের P তরঙ্গ সম্পর্কে কোন তথ্যটি সঠিক ?
[A] এটি অনুপ্রস্থ তরঙ্গ
[B] এটি কঠিন, তরল, গ্যাসীয় তিন মাধ্যমেই প্রবাহিত হয়
[C] এর গতিবেগ সবচেয়ে কম
[D] এটি কেন্দ্রমণ্ডল ভেদ করতে পারে না
Ans. [B]
Note : P তরঙ্গ হল Primary বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর গতিবেগ সবচেয়ে বেশি (6-14 কিমি/সে) বলে সিসমোগ্রাফে প্রথম ধরা পড়ে। এটি কঠিন, তরল ও গ্যাসীয় তিন মাধ্যমেই চলতে পারে। S তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ এবং কেবল কঠিন মাধ্যমে চলতে পারে, তাই তরল বহিঃকেন্দ্রমণ্ডলে S তরঙ্গ অদৃশ্য হয়ে যায়।
27. কোন আগ্নেয়গিরিতে সবচেয়ে শান্ত অগ্ন্যুৎপাত হয় ?
[A] হাওয়াই প্রকৃতির
[B] স্ট্রম্বলি প্রকৃতির
[C] ভলকানো প্রকৃতির
[D] প্লিনীয় প্রকৃতির
Ans. [A]
Note : হাওয়াই প্রকৃতির আগ্নেয়গিরিতে ক্ষারকীয় ব্যাসল্ট লাভা নির্গত হয়, যা অত্যন্ত তরল এবং গ্যাস কম থাকায় শান্তভাবে প্রবাহিত হয়। একে শিল্ড আগ্নেয়গিরিও বলে। প্লিনীয় প্রকৃতি সবচেয়ে বিধ্বংসী ও বিস্ফোরক, যেমন ভিসুভিয়াস (79 খ্রিস্টাব্দে পম্পেই ধ্বংস)।
28. পৃথিবীর তপ্ত বিন্দুর (Hot Spot) ধারণা কে দেন ?
[A] J.T. Wilson
[B] Morgan
[C] Hess
[D] Wegener
Ans. [A]
Note : কানাডিয়ান ভূ-পদার্থবিদ J. Tuzo Wilson 1963 সালে Hot Spot ধারণা দেন। তিনি বলেন ম্যান্টলের গভীর থেকে উত্থিত ম্যান্টল প্লিউম (Mantle Plume) এর উপর পাত সরে গেলে একের পর এক আগ্নেয়গিরি সৃষ্টি হয়, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ। হাওয়াই Hot Spot প্রশান্ত মহাসাগরীয় পাতের নীচে অবস্থিত।
29. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোন প্রকার ?
[A] হাওয়াই প্রকৃতির
[B] স্ট্রম্বলি প্রকৃতির
[C] ভলকানো প্রকৃতির
[D] ক্রাকাতোয়া প্রকৃতির
Ans. [D]
Note : ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির 1883 সালের ভয়াবহ বিস্ফোরণের নাম অনুসারে এই প্রকারের নামকরণ। এতে প্রচণ্ড বিস্ফোরণে আগ্নেয়গিরির অনেক অংশ উড়ে যায় এবং ক্যালডেরা সৃষ্টি হয়। এই বিস্ফোরণের শব্দ 5000 কিমি দূর থেকেও শোনা গিয়েছিল এবং 36,000 মানুষের মৃত্যু হয়েছিল।
SLST Geography MCQ Geotectonic Special
30. নিম্নের কোনটি ব্যাথোলিথের উদাহরণ ?
[A] দাক্ষিণাত্য ট্র্যাপ
[B] রাঁচি মালভূমির গ্রানাইট
[C] ব্যাসল্ট
[D] সিল
Ans. [B]
Note : ব্যাথোলিথ হল বৃহত্তম উদভেদী আগ্নেয় ভূমিরূপ, যা ভূ-অভ্যন্তরে বিশাল গম্বুজাকারে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে একে ব্যাথোলিথ বলে। ছোটনাগপুর মালভূমির রাঁচি ও হাজারিবাগের গ্রানাইট ব্যাথোলিথের উদাহরণ। দাক্ষিণাত্য ট্র্যাপ হল লাভা মালভূমি। ➣ Next set
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.