NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

SLST Geography MCQ Geotectonic Special-5

SLST Geography MCQ Geotectonic Special

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geotectonic Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


SLST Geography MCQ Geotectonic Special

SLST Geography MCQ Geotectonic Special

Geotectonic Special Set-5

⟽ Previous set

1. ভূ-অভ্যন্তরের কোন স্তরে ‘D” (D Double Prime) স্তর অবস্থিত ?
[A] অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে
[B] গুটেনবার্গ বিযুক্তির ঠিক উপরে
[C] লেহম্যান বিযুক্তির নীচে
[D] মোহো বিযুক্তির নীচে
Ans. [B]
Note : গুরুমণ্ডলের একেবারে নীচে 2700-2900 কিমি গভীরতায় 200-300 কিমি পুরু D” স্তর অবস্থিত, যা গুটেনবার্গ বিযুক্তির ঠিক উপরে। এই স্তরে ভূমিকম্প তরঙ্গের গতিবেগে অসঙ্গতি দেখা যায় এবং ম্যান্টল প্লিউমের উৎপত্তি এখান থেকেই হয় বলে মনে করা হয়। 1949 সালে Bullen এই স্তর চিহ্নিত করেন।

2. পৃথিবীর ব্যাসার্ধ কত ?
[A] 6000 কিমি
[B] 6371 কিমি
[C] 7000 কিমি
[D] 6400 কিমি
Ans. [B]
Note : পৃথিবীর গড় ব্যাসার্ধ 6371 কিমি, নিরক্ষীয় ব্যাসার্ধ 6378 কিমি এবং মেরু ব্যাসার্ধ 6357 কিমি। পৃথিবী অভিগত গোলক (Oblate Spheroid) হওয়ায় মেরু সামান্য চাপা। Eratosthenes খ্রিস্টপূর্ব 240 সালে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন।

3. নিম্নের কোন জোড়টি ভুল ?
[A] মহাদেশীয় ভূত্বকের বয়স – 380 কোটি বছর পর্যন্ত
[B] মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব – 3.0 গ্রাম/ঘন সেমি
[C] গুরুমণ্ডলের আয়তন – পৃথিবীর 83%
[D] কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা – 2000°C
Ans. [D]
Note : কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 4000-6000°C, 2000°C নয়। বহিঃকেন্দ্রে 4000°C এবং অন্তঃকেন্দ্রে 6000°C। গুরুমণ্ডল পৃথিবীর আয়তনের 83% এবং ভরের 67.5% অধিকার করে। মহাদেশীয় ভূত্বক প্রাচীনতম, কানাডার Acasta Gneiss 403 কোটি বছরের পুরাতন।

4. ভূ-ত্বকের নীচে Sial ও Sima-র বিভাজন কে করেন ?
[A] Wegener
[B] Suess
[C] Holmes
[D] Dana
Ans. [B]
Note : অস্ট্রিয়ান ভূ-তাত্ত্বিক Eduard Suess 1885 সালে ‘Das Antlitz der Erde’ গ্রন্থে Sial (Silicon+Aluminium) ও Sima (Silicon+Magnesium) শব্দ দুটি প্রথম ব্যবহার করেন। Wegener এই ধারণাকে মহীসঞ্চরণে ব্যবহার করেন। Sial মহাদেশীয় ভূত্বক এবং Sima মহাসাগরীয় ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের অংশ গঠন করে।

5. নিম্নের কোনটি নতি-স্খলন চ্যুতি (Dip-Slip Fault) নয় ?
[A] স্বাভাবিক চ্যুতি
[B] বিপরীত চ্যুতি
[C] ট্রান্সকারেন্ট চ্যুতি
[D] উল্লম্ব চ্যুতি
Ans. [C]
Note : ট্রান্সকারেন্ট চ্যুতি হল Strike-Slip Fault, যেখানে সরণ অনুভূমিকভাবে ঘটে। Dip-Slip Fault এ সরণ উল্লম্বভাবে বা নতি বরাবর ঘটে, যেমন স্বাভাবিক ও বিপরীত চ্যুতি। সান আন্দ্রিয়াস ট্রান্সকারেন্ট চ্যুতি, রাইন গ্রস্থ উপত্যকা স্বাভাবিক চ্যুতি।

6. থ্রাস্ট চ্যুতিতে চ্যুতি তলের নতি কত ?
[A] 45°-র বেশি
[B] 45°-র কম
[C] 90°
[D] 0°
Ans. [B]
Note : থ্রাস্ট চ্যুতি হল এক প্রকার বিপরীত চ্যুতি যেখানে চ্যুতি তলের নতি 45°-র কম। নতি 10°-র কম হলে তাকে Overthrust বলে। হিমালয়ে Main Central Thrust (MCT), Main Boundary Thrust (MBT) এবং Himalayan Frontal Thrust (HFT) এই প্রকারের। থ্রাস্টে ঝুলন্ত প্রাচীর অনেক দূর পর্যন্ত সরে যায়।

7. ইউরোপের জুরা পর্বত কোন প্রকার ভাঁজের উদাহরণ ?
[A] সমনত ভাঁজ
[B] পাখা ভাঁজ
[C] দো-কলম ভাঁজ
[D] আবৃত ভাঁজ
Ans. [C]
Note : জুরা পর্বতে De-collement ভাঁজ বা দো-কলম ভাঁজ দেখা যায়, যেখানে প্যালিওজোয়িক কেলাসিত শিলার উপর মেসোজোয়িক ও টার্সিয়ারি পাললিক শিলা পিচ্ছিল তল বরাবর স্খলিত হয়ে ভাঁজ গঠন করে। এটি Detachment Fold নামেও পরিচিত। Argand এই ভাঁজের ব্যাখ্যা দেন।

8. হিমালয়ের Main Central Thrust (MCT) কাকে পৃথক করে ?
[A] টেথিস হিমালয় ও উচ্চ হিমালয়কে
[B] উচ্চ হিমালয় ও নিম্ন হিমালয়কে
[C] নিম্ন হিমালয় ও শিবালিককে
[D] শিবালিক ও গাঙ্গেয় সমভূমিকে
Ans. [B]
Note : MCT উচ্চ হিমালয় ও নিম্ন হিমালয়ের সীমানায় অবস্থিত। MBT (Main Boundary Thrust) নিম্ন হিমালয় ও শিবালিকের মাঝে এবং HFT (Himalayan Frontal Thrust) শিবালিক ও গাঙ্গেয় সমভূমির মাঝে। এই তিনটি থ্রাস্টই সক্রিয় এবং ভূমিকম্পের উৎস। 2015 নেপাল ভূমিকম্প MCT বরাবর ঘটে।

9. নিম্নের কোন শিলা অতিক্ষারকীয় (Ultrabasic) ?
[A] গ্রানাইট
[B] ব্যাসল্ট
[C] পেরিডোটাইট
[D] ডায়োরাইট
Ans. [C]
Note : সিলিকার পরিমাণ অনুযায়ী – আম্লিক >66% (গ্রানাইট), মধ্যবর্তী 52-66% (ডায়োরাইট, অ্যান্ডেসাইট), ক্ষারকীয় 45-52% (ব্যাসল্ট, গ্যাব্রো), অতিক্ষারকীয় <45% (পেরিডোটাইট, ডানাইট)। পেরিডোটাইট গুরুমণ্ডলের প্রধান শিলা, অলিভিন ও পাইরক্সিন দ্বারা গঠিত।

SLST Geography MCQ Geotectonic Special

10. Rock Cycle-এর ধারণা কে দেন ?
[A] James Hutton
[B] [A] Holmes
[C] J.[D] Dana
[D] W.M. Davis
Ans. [A]
Note : স্কটিশ ভূ-তাত্ত্বিক James Hutton 1788 সালে Rock Cycle-এর ধারণা দেন। তিনি বলেন আগ্নেয় শিলা ক্ষয় হয়ে পাললিক শিলা এবং পাললিক ও আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা গঠন করে, আবার রূপান্তরিত শিলা গলে ম্যাগমা হয়। তাঁকে আধুনিক ভূ-তত্ত্বের জনক বলা হয়।

11. নিম্নের কোনটি রূপান্তরের কারক নয় ?
[A] তাপ
[B] চাপ
[C] রাসায়নিক দ্রবণ
[D] জীবাশ্ম
Ans. [D]
Note : রূপান্তরের তিনটি কারক – তাপ (Contact Metamorphism), চাপ (Dynamic Metamorphism) এবং রাসায়নিক দ্রবণ (Metasomatism)। জীবাশ্ম রূপান্তরের কারক নয়, বরং রূপান্তরে জীবাশ্ম নষ্ট হয়ে যায়। চুনাপাথর 800°C তাপে মার্বেল হয়।

12. ভূ-ত্বকে কোয়ার্টজের পরিমাণ কত ?
[A] 12%
[B] 28%
[C] 48%
[D] 5%
Ans. [A]
Note : ভূ-ত্বকে খনিজের পরিমাণ – ফেলসপার 58%, কোয়ার্টজ 12%, পাইরক্সিন ও অ্যাম্ফিবোল 13%, অভ্র 4%, অন্যান্য 13%। কোয়ার্টজ (SiO2) অত্যন্ত কঠিন ও আবহবিকার প্রতিরোধী, তাই বালির প্রধান উপাদান। গ্রানাইটে কোয়ার্টজ 20-30% থাকে।

13. সমস্থিতির Pratt মডেলের ত্রুটি কি ?
[A] প্রতিবিধান তলকে অস্বীকার করে
[B] পর্বতের শিকড়কে অস্বীকার করে
[C] ঘনত্বের পার্থক্যকে অস্বীকার করে
[D] কোনটিই নয়
Ans. [B]
Note : Pratt মডেল পর্বতের শিকড়কে অস্বীকার করে এবং প্রতিবিধান তল নির্দিষ্ট বলে। কিন্তু ভূকম্পীয় প্রমাণে পর্বতের শিকড়ের অস্তিত্ব প্রমাণিত, তাই Pratt মডেল বর্তমানে কম গ্রহণযোগ্য। Airy মডেল শিকড়ের অস্তিত্ব স্বীকার করে এবং আধুনিক ভূ-পদার্থবিদ্যায় বেশি গ্রহণযোগ্য। Heiskanen 1930 সালে উভয় মডেলের সমন্বয়ে সংশোধিত মডেল দেন।

14. নিম্নের কোন পর্বত মহীখাত থেকে গঠিত নয় ?
[A] হিমালয়
[B] আল্পস
[C] আন্দিজ
[D] কিলিমাঞ্জারো
Ans. [D]
Note : কিলিমাঞ্জারো একটি আগ্নেয় পর্বত (সুপ্ত আগ্নেয়গিরি), ভঙ্গিল পর্বত নয়, তাই মহীখাত থেকে গঠিত নয়। হিমালয়, আল্পস, আন্দিজ, রকি সবই টেথিস বা অন্যান্য মহীখাতের পলি ভাঁজ খেয়ে গঠিত। মহীখাত দীর্ঘ, সংকীর্ণ, অগভীর সমুদ্র যেখানে পলি সঞ্চিত হয়।

15. Wegener-এর মতে কোন মহাদেশ প্রথম প্যানজিয়া থেকে বিচ্ছিন্ন হয় ?
[A] উত্তর আমেরিকা
[B] দক্ষিণ আমেরিকা
[C] আফ্রিকা
[D] অস্ট্রেলিয়া
Ans. [B]
Note : Wegener-এর মতে দক্ষিণ আমেরিকা প্রথম আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয় এবং পশ্চিমে সরে যায়, ফলে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়। এরপর উত্তর আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা বিচ্ছিন্ন হয়। Mesosaurus জীবাশ্ম দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় একই প্রকার পাওয়া যায়, যা এই বিচ্ছেদ প্রমাণ করে।

16. টেথিস সাগরের অবশিষ্টাংশ বর্তমানে কি ?
[A] প্রশান্ত মহাসাগর
[B] ভূমধ্যসাগর
[C] আটলান্টিক মহাসাগর
[D] ভারত মহাসাগর
Ans. [B]
Note : লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে টেথিস সাগর ছিল। পাতের সংঘর্ষে টেথিস সংকুচিত হয়ে হিমালয় ও আল্পস গঠন করে এবং অবশিষ্ট অংশ ভূমধ্যসাগর হিসাবে রয়ে গেছে। ভূমধ্যসাগর এখনও সংকুচিত হচ্ছে এবং ভবিষ্যতে বিলীন হয়ে যাবে।

17. মধ্য-সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য কি ?
[A] এখানে ভাঁজ পর্বত গঠিত হয়
[B] এখানে নতুন ভূত্বক সৃষ্টি হয়
[C] এখানে গভীর খাত সৃষ্টি হয়
[D] এখানে ভূমিকম্প হয় না
Ans. [B]
Note : মধ্য-সামুদ্রিক শৈলশিরা প্রতিসারী পাত সীমানায় অবস্থিত, যেখানে ম্যাগমা উত্থিত হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। এখানে অগভীর ভূমিকম্প ও আগ্নেয়গিরি দেখা যায়। আটলান্টিক শৈলশিরা 16,000 কিমি দীর্ঘ, আইসল্যান্ডে ভূপৃষ্ঠে উন্মুক্ত।

18. পাতের চলনের কারণ কি ?
[A] পরিচলন স্রোত
[B] স্ল্যাব পুল ও রিজ পুশ
[C] মহাকর্ষ বল
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : পাতের চলনের প্রধান কারণ – 1) পরিচলন স্রোত (Convection Current), 2) স্ল্যাব পুল (অভিসারী সীমানায় ভারী পাত নীচে টানে), 3) রিজ পুশ (প্রতিসারী সীমানায় নতুন ভূত্বক পুরাতনকে ঠেলে), 4) ট্রেঞ্চ সাকশন। বর্তমানে স্ল্যাব পুলকে প্রধান কারণ হিসাবে ধরা হয়।

19. ভূমিকম্পের কেন্দ্র (Focus) কত প্রকার ?
[A] 2 প্রকার – অগভীর ও গভীর
[B] 3 প্রকার – অগভীর, মধ্যম ও গভীর
[C] 4 প্রকার
[D] 1 প্রকার
Ans. [B]
Note : গভীরতা অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র তিন প্রকার – অগভীর (0-70 কিমি), মধ্যম (70-300 কিমি) ও গভীর (300-700 কিমি)। অগভীর ভূমিকম্পে ক্ষতি বেশি। ভারতের বেশিরভাগ ভূমিকম্প অগভীর। হিন্দুকুশ অঞ্চলে গভীর ভূমিকম্প হয়।

SLST Geography MCQ Geotectonic Special

20. সুনামি শব্দের অর্থ কি ?
[A] বন্দরের ঢেউ
[B] বড় ঢেউ
[C] ভূমিকম্পের ঢেউ
[D] জোয়ারের ঢেউ
Ans. [A]
Note : সুনামি জাপানি শব্দ ‘Tsu’ (বন্দর) ও ‘Nami’ (ঢেউ) থেকে এসেছে। জাপানে বন্দরে এই ঢেউ প্রথম লক্ষ্য করা হয়, তাই এই নাম। সুনামি জোয়ারের ঢেউ নয়, এটি ভূ-আলোড়নজনিত। 2004 সালের পর এই শব্দটি বিশ্বব্যাপী পরিচিত হয়।

আমরা আরম্ভ করেছি SLST Geography Online Coaching, যেখানে থাকছে প্রত্যেকটি টপিক ধরে ডিটেলস আলোচনা । আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে প্রস্তুতি নিতে এখুনি যুক্ত হোন –

➣ SLST Geography : IX-X

➣ SLST Geography : XI-XII

21. রিখটার স্কেল কে আবিষ্কার করেন ?
[A] Charles Richter 1935 সালে
[B] Mercalli 1902 সালে
[C] Gutenberg 1930 সালে
[D] Omori 1894 সালে
Ans. [A]
Note : আমেরিকান ভূকম্পবিদ Charles Francis Richter 1935 সালে ক্যালিফোর্নিয়া অঞ্চলের ভূমিকম্পের জন্য লগারিদমিক ম্যাগনিচিউড স্কেল আবিষ্কার করেন। পরে Beno Gutenberg-এর সাথে যৌথভাবে বিশ্বব্যাপী প্রযোজ্য স্কেল তৈরি করেন। এটি Wood-Anderson সিসমোগ্রাফের উপর ভিত্তি করে।

22. ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয় ?
[A] রিখটার স্কেলে
[B] মার্সেলি স্কেলে
[C] রসি-ফরেল স্কেলে
[D] B ও C উভয়ই
Ans. [D]
Note : ভূমিকম্পের তীব্রতা (Intensity) মানুষের অনুভূতি ও ক্ষয়ক্ষতির ভিত্তিতে মাপা হয় – রসি-ফরেল স্কেল (10 মাত্রা, 1873) ও সংশোধিত মার্সেলি স্কেল (12 মাত্রা, 1931)। শক্তি (Magnitude) রিখটার স্কেলে যন্ত্রে মাপা হয়। একই ভূমিকম্পের শক্তি একটিই, কিন্তু তীব্রতা স্থান ভেদে ভিন্ন।

23. আগ্নেয়গিরির নির্গত গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কোনটি ?
[A] সালফার ডাই-অক্সাইড
[B] হাইড্রোজেন সালফাইড
[C] জলীয় বাষ্প
[D] কার্বন ডাই-অক্সাইড
Ans. [C]
Note : আগ্নেয়গিরির গ্যাসের 50-90% জলীয় বাষ্প। বাকি CO2 (10-30%), SO2, H2S, HCl, N2 ইত্যাদি। এই জলীয় বাষ্পই বিস্ফোরণের প্রধান কারণ। Lacroix 1908 সালে গ্যাসের বিশ্লেষণ করেন। গ্যাসের চাপ বাড়লে বিস্ফোরণ ঘটে।

24. কোন আগ্নেয়গিরিতে পিলি চুল (Pele’s Hair) দেখা যায় ?
[A] হাওয়াই
[B] ভিসুভিয়াস
[C] ক্রাকাতোয়া
[D] এটনা
Ans. [A]
Note : হাওয়াইয়ের আগ্নেয়গিরিতে ব্যাসল্ট লাভার সূক্ষ্ম সুতার মতো কাচের তন্তুকে পিলি চুল বলে, হাওয়াইয়ের অগ্নিদেবী Pele-র নাম অনুসারে। পিলি অশ্রু (Pele’s Tear) হল লাভার ফোঁটা। এই দুটিই হাওয়াই প্রকৃতির আগ্নেয়গিরির বৈশিষ্ট্য।

25. ভারতের ব্যারেন দ্বীপ কোন পাত সীমানায় অবস্থিত ?
[A] ভারতীয় ও ইউরেশীয় পাতের অভিসারী সীমানায়
[B] ভারতীয় ও বার্মা পাতের অভিসারী সীমানায়
[C] ভারতীয় ও আরবীয় পাতের প্রতিসারী সীমানায়
[D] ভারতীয় ও অস্ট্রেলীয় পাতের ট্রান্সফর্ম সীমানায়
Ans. [B]
Note : ব্যারেন দ্বীপ ভারতীয় পাত ও বার্মা মাইক্রোপ্লেটের অভিসারী সীমানায় অবস্থিত। এখানে ভারতীয় পাত বার্মা পাতের নীচে অধোগমিত হচ্ছে, ফলে আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এই অধোগমনের ফলে সৃষ্ট দ্বীপীয় বৃত্তচাপ (Island Arc)।

26. লাভা ও ম্যাগমার পার্থক্য কি ?
[A] কোন পার্থক্য নেই
[B] লাভা ভূপৃষ্ঠে, ম্যাগমা ভূ-অভ্যন্তরে
[C] লাভা ভূ-অভ্যন্তরে, ম্যাগমা ভূপৃষ্ঠে
[D] লাভা আম্লিক, ম্যাগমা ক্ষারকীয়
Ans. [B]
Note : ম্যাগমা ভূ-অভ্যন্তরে গলিত শিলা, যাতে গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে। ভূপৃষ্ঠে নির্গত হয়ে গ্যাসমুক্ত হলে তাকে লাভা বলে। ম্যাগমার উষ্ণতা 700-1300°C, লাভার উষ্ণতা কিছুটা কম। ম্যাগমা থেকে উদভেদী শিলা এবং লাভা থেকে নিঃসারী শিলা গঠিত হয়।

27. ভূ-অভ্যন্তরে উষ্ণতার উৎস কি ?
[A] আদি তাপ
[B] তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন
[C] মহাকর্ষীয় সংকোচন
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : ভূ-অভ্যন্তরের তাপের উৎস – 1) পৃথিবী সৃষ্টির সময়ের আদি তাপ, 2) ইউরেনিয়াম, থোরিয়াম, পটাসিয়াম-40 এর তেজস্ক্রিয় ভাঙ্গন (প্রধান উৎস), 3) মহাকর্ষীয় সংকোচন ও পাতের ঘর্ষণ। এই তাপই পরিচলন স্রোত ও পাত চলনের শক্তি।

28. ভূ-চৌম্বক ক্ষেত্রের বিচ্যুতি (Declination) কি ?
[A] ভৌগোলিক উত্তর ও চৌম্বক উত্তরের মধ্যবর্তী কোণ
[B] চৌম্বক সুচের উল্লম্ব বিচ্যুতি
[C] চৌম্বক ক্ষেত্রের শক্তি
[D] চৌম্বক মেরুর স্থান পরিবর্তন
Ans. [A]
Note : কোন স্থানে ভৌগোলিক উত্তর ও চৌম্বক উত্তরের মধ্যবর্তী অনুভূমিক কোণকে Declination বলে। চৌম্বক সুচের উল্লম্ব বিচ্যুতিকে Inclination বা Dip বলে। কলকাতায় Declination প্রায় 0.5° পশ্চিম। এই পার্থক্যের জন্য মানচিত্রে True North ও Magnetic North আলাদা দেখানো হয়।

29. ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষ কবে শুরু হয় ?
[A] 10 কোটি বছর আগে
[B] 5 কোটি বছর আগে
[C] 1 কোটি বছর আগে
[D] 20 কোটি বছর আগে
Ans. [B]
Note : ভারতীয় পাত গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে 13 কোটি বছর আগে উত্তরমুখী যাত্রা শুরু করে এবং 5 কোটি বছর আগে (ইওসিন যুগে) ইউরেশীয় পাতের সাথে সংঘর্ষ শুরু করে। এই সংঘর্ষে টেথিস বিলীন হয় এবং হিমালয় উত্থিত হয়। সংঘর্ষ এখনও চলছে, হিমালয় এখনও উঁচু হচ্ছে।

SLST Geography MCQ Geotectonic Special

30. নিম্নের কোনটি আগ্নেয়গিরির ক্ষতিকর প্রভাব নয় ?
[A] উর্বর মাটি সৃষ্টি
[B] পাইরোক্লাস্টিক প্রবাহ
[C] লাভা প্রবাহ
[D] সুনামি
Ans. [A]
Note : উর্বর মাটি সৃষ্টি আগ্নেয়গিরির উপকারী প্রভাব, ক্ষতিকর নয়। আগ্নেয় ছাই ও লাভা আবহবিকারে অত্যন্ত উর্বর মাটি (যেমন ডেকান ট্র্যাপের কালো মাটি) সৃষ্টি করে। পাইরোক্লাস্টিক প্রবাহ (700°C গরম গ্যাস ও ছাই) সবচেয়ে বিধ্বংসী, 1902 সালে Martinique-এ 30,000 মানুষ মারা যায়।

➣ Next set


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading