NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

SLST Geography Practice Set-1 For Hons/PG

SLST Geography Practice Set-1 For Hons/PG

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography Practice Set Series, যেখানে 55টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক একটি সেট উপস্থিত করা হবে । SLST Geography Practice Set-1 For Hons/PG এ থাকছে এরকম 55টি গুরুত্বপূর্ণ MCQ

➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas


SLST Geography Practice Set-1 For Hons/PG

SLST Geography Practice Set
SLST Geography Practice Set

⟽ Previous CBT Mock Test

1. গুটেনবার্গ স্তর (Gutenberg Layer) অবস্থিত –
[A] উর্ধ্ব গুরুমণ্ডলে 33-400 কিঃমিঃ অঞ্চল জুড়ে [B] উর্ধ্ব গুরুমণ্ডলে 400-1000 কিঃমিঃ অঞ্চল জুড়ে
[C] নিম্ন গুরুমণ্ডলে 33-400 কিঃমিঃ অঞ্চল জুড়ে
[D] নিম্ন গুরুমণ্ডলে 400-1000 কিঃমিঃ অঞ্চল জুড়ে

2. আধুনিক Seismology এর প্রবর্তক হলেনঃ
[A] আইজ্যাক নিউটন [B] আর.ডি. ওল্ডহ্যাম
[C] বি. বি. গুলিতসিন [D] হেনরী কেভেণ্ডিস

3. থ্রাস্ট চ্যুতি এক প্রকার –
[A] নতি চ্যুতি [B] নতি স্খলন চ্যুতি
[C] আয়াম চ্যুতি [D] আয়াম স্খলন চ্যুতি

4. তালিকা I এর সাথে II মেলাও এবং নীচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তর চিহ্নিত কর।
তালিকা-I                        তালিকা-II
[a] আম্লিক শিলা              i. গ্রানাইট
[b] মধ্যবর্তী শিলা             ii. ব্যাসল্ট
[c] ক্ষারকীয় শিলা             iii. পেরিডোটাইট
[d] অতি-ক্ষারকীয় শিলা      iv. ডায়োরাইট
বিকল্পঃ
[a]    [b]   [c]   [d]
[A]   i      iv     ii     iii
[B]   ii     i       iv    iii
[C]    i     iv     iii     ii
[D]    i     ii      iv     iii

5. প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা সৃষ্টি হয়েছে –
[A] মহাসাগরীয়-মহাসাগরীয় পাত সীমান্তে
[B] মহাদেশীয়-মহাসাগরীয় পাত সীমান্তে
[C] মহাদেশীয়-মহাদেশীয় পাত সীমান্তে
[D] ত্রিপাত সীমান্তে

SLST Geography Practice Set-1 For Hons/PG

6. এই ধরনের অগ্ন্যুৎপাতে দুটি অগ্ন্যুৎপাতের সময়ের ব্যবধান থাকে কয়েক দশক। প্রচন্ড বিস্ফোরণ সহকারে অগ্ন্যুৎপাত ঘটে এবং প্রচুর পরিমাণে ভষ্ম, ল্যাপিলি নির্গত হয়ে আকাশে উজ্বল কালো মেঘের সৃষ্টি করে। প্রায় 800 – 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অতিসান্দ্র লাভা নির্গত হয়। এখানে নিম্নের কোন প্রকার অগ্ন্যুৎপাতের কথা বলা হয়েছে ?
[A] ভিসুভীয় ধরণ [B] ভ্যালক্যনীয় ধরণ
[C] প্লিনি ধরণ [D] পিলীয় ধরণ

7. ক্ষয়ীভবন সম্পর্কিত ভুল তথ্যটি হলঃ
[A] ক্ষয়ীভবন হলো- আবহবিকার + অপসারণ
[B] ক্ষয়ীভবন খুব ধীরে সংঘটিত হয়
[C] ক্ষয়ীভবনের ফলে নতুন ভূমিরূপের সৃষ্টি হয় না
[D] বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ীভবন ঘটে

8. ফরাসি শব্দ ‘A. val’ থেকে ‘Avalanche’ শব্দের উৎপত্তি, যার অর্থ হলঃ
[A] ‘দ্রুত পতন’ [B] ‘সমতল পৃষ্ঠ’
[C] ‘উপত্যকার দিকে’ [D] ‘পর্বত পাদদেশ’

9. কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলির পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্ভুক্ত নয় –
[A] টেরারোসা [B] কারেন
[C] পোনর [D] ক্লিন্টস

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

10. বিংশ শতকের প্রথমভাগ থেকেই ডেভিস প্রবর্তিত ক্ষয়চক্র ধারণা জার্মানিতেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এক্ষেত্রে নিম্নের কোন জার্মান ভূবৈজ্ঞানিক এই বিষয়ের গবেষণায় অন্তর্ভুক্ত নন ?
[A] আলব্রেখ্ট পেঙ্ক [B] সিগফ্রিয়েড প্যাসার্জ
[C] আলফ্রেড হেটনার [D] হেনরী বৌলিং

SLST Geography Practice Set-1 For Hons/PG

11. কারণ : শিতল অঞ্চলে বরফের ক্রিয়ায় বা বরফগলা জলের প্রভাবে অথবা চরম আবহাওয়া যুক্ত অঞ্চলে দিন-রাত্রির তাপমাত্রার তারতম্যে ক্রমশঃ প্রসারণ বা সংকোচনের ফলে শিলা বিচুর্ণীভবন ঘটে এবং সেগুলি স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে নিম্ন ঢালে প্রবাহিত হয়
ফল : i. ট্যালাস বিসর্পন
ফল : ii. শিলা বিসর্পন
[A] শুধুমাত্র ফল : i. সঠিক [B] শুধুমাত্র ফল : ii. সঠিক
[C] ফল : i. ও ii. উভয়ই সঠিক [D] ফল : i. ও ii. উভয়ই ভুল

12. বিবৃতিগুলি পড়ে নিম্নের বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করুনঃ
বিবৃতি : I. জলপ্রবাহ জনিত ক্ষয় সুষম ক্ষয় কার্যের মাধ্যমে ভূমির বন্ধুরতা সৃষ্টি করে ।
বিবৃতি : II. ক্ষয়চক্রের পরিণত অবস্থায় নদীর সঙ্গে শিলালক্ষণের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয় ।
বিকল্প সমূহঃ
[A] বিবৃতি II ভুল [B] উভয় বিবৃতিই ভুল
[C] বিবৃতি I ভুল [D] উভয় বিবৃতিই সঠিক

13. কোরিওলিস বল উদ্ভবের কারণ কি?
[A] সমুদ্রস্রোতের দিকবিক্ষেপ [B] পৃথিবীর ঘূর্ণনজনিত বিক্ষেপ
[C] মাধ্যাকর্ষণ শক্তি [D] ঘর্ষণজনিত শক্তি

14. ভূমিভাগের সূর্যমুখী ঢালের সঠিক বৈশিষ্ট্য হলঃ
[A] এখানে উষ্ণতা পরিমান বেশি হয়
[B] এখানে বৃষ্টিপাতের পরিমান বেশি হয়
[C] এখানে স্বাভাবিক উদ্ভিদের পরিমান বেশি
[D] সবগুলোই সঠিক

15. মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত হেলির তাপীয় ধারণাকে নিম্নের কোন ব্যক্তি সমর্থন করেননি ?
[A] হ্যান [B] মিলার
[C] কোপেন [D] কোটেস্বরম

SLST Geography 50 Set Mock Test Series 

[নিখুঁতভাবে নিখুঁত প্রস্তুতিতে মক টেস্টের প্রয়োজন পড়ে । মক টেস্টের প্রশ্ন একটু চিন্তিত না করলে পড়া ঠিকঠাক হয় না । বাজারে মক টেস্ট বই আসতে দেরি রয়েছে, তার আগেই মক টেস্ট আরম্ভ করে এগিয়ে থাকতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ]

➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : IX-X

➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : XI-XII

16. দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডল সম্পর্কে বিবৃতিগুলির সঠিক বিকল্পটি শনাক্ত করুনঃ
বিবৃতি : i. দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডল পৃথিবীর প্রায় 25.99% এলাকা নিয়ে গঠিত হয়েছে
বিবৃতি : ii. এই অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের আধিক্য আধিক
বিবৃতি : iii. এই অঞ্চলে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে 40 °C এর মতো
[A] বিবৃতি : i. বিবৃতি : ii. ও বিবৃতি : iii. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক [D] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক

SLST Geography Practice Set-1 For Hons/PG

17. ITCZ শব্দটির অর্থ কি?
[A] Inter Tropical Current Zone
[B] Inter Tropical Catastrophic Zone
[C] Inter Tropical Convergence Zone
[D] Inter Tropical Calm Zone

18. নিম্নের কোনটি সমোষ্ণ রেখার বৈশিষ্ট্য নয় ?
[A] সমোষ্ণ রেখাগুলি উত্তর গোলার্ধে স্থলভাগের জন্য ফাঁকা ফাঁকা অবস্থান করে
[B] পৃথিবীর মানচিত্রে এগুলি মোটামোটিভাবে অক্ষরেখাগুলিকে অনুসরণ করে বিস্তৃত
[C] সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় সমোষ্ণ রেখাগুলিও উত্তর-দক্ষিণে সরে যায়
[D] সবগুলি সঠিক বৈশিষ্ট্য

19. কার্ল রিটারের আদর্শকে গ্রহণ করে তার পরমকারণবাদের ধারণাকে ধ্রুপদী ভাবধারা থেকে আধুনিকতার আলোকে আলোচনা করে নিম্নের কোন ব্যক্তি নব নিয়ন্ত্রণবাদ ধারণার উপস্থাপন করেন ?
[A] রিটারের শিষ্য ফ্রেডরিক রটজেল
[B] রিটারের শিষ্য এলেন চার্চিল সেম্পল
[C] রিটারের শিষ্য এলসওয়ার্থ হান্টিংটন
[D] রিটারের শিষ্য এডমন্ড ডোমেলা

20. “Geography is not a university subject ” এই মন্তব্যের ফলে নিম্নের কোন বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগ বন্ধ হয়ে যায় ?
[A] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
[B] স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে
[C] হুমবোল্ড বিশ্ববিদ্যালয়ে
[D] হাভার্ড বিশ্ববিদ্যালয়ে

21. 1962 সালে প্রকাশিত “Theoretical Geography” গ্রন্থের মাধ্যমে ভূগোলে মাত্রিক ধারণা স্থাপিত করার মধ্য দিয়েই বিভিন্ন সামাজিক ত্রুটিগুলি উঠে আসে, যা থেকে মূলক দৃষ্টিভঙ্গির অঙ্কুরোদগম হয় । গ্রন্থটির লেখক হলেনঃ
[A] H. Capel [B] William Bunge
[C] Pyotr Kropotkin [D] Owen Lattimore

SLST Geography Practice Set-1 For Hons/PG

22. “Soil Ecology” ধারণাটির ভিত্তি গঠিত হয় –
[A] “The Origin of Species” নামক গ্রন্থের মাধ্যমে
[B] লিনেয়াসের Economy of Nature ধারণার প্রভাবে
[C] “Natural History of Selborne” নামক গ্রন্থের মাধ্যমে
[D] “Generelle Morphologie der Organismen” নামক গ্রন্থের মাধ্যমে

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

23. প্রণালী অধ্যয়নের কয়টি মৌলিক ভিত্তি রয়েছে ?
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি

➣ PSC GEO MCQ SERIES

24. আকার অনুসারে মাটির কণাগুলিকে অনেকগুলি বিভাগে ভাগ করা যায়, এই বিভাগগুলির একেকটিকে বলা হয় –
[A] বিভেদ [B] পেডন
[C] গ্রথন [D] কোনোটাই না

25. US Soil Report-1938, Appendix-10 অনুসারে USDA মৃত্তিকা শ্রেণীবিভাগ সম্পর্কিত সঠিক তথ্যটি হলঃ
[A] এই শ্রেণীবিভাগে দুটি বর্গ (Order), 6 টি উপবর্গ ও 36 প্রকার মৃত্তিকা শ্রেণি অন্তর্ভুক্ত হয়েছে
[B] এই শ্রেণীবিভাগে তিনটি বর্গ (Order), 4 টি উপবর্গ ও 38 প্রকার মৃত্তিকা শ্রেণি অন্তর্ভুক্ত হয়েছে
[C] এই শ্রেণীবিভাগে তিনটি বর্গ (Order), 8 টি উপবর্গ ও 36 প্রকার মৃত্তিকা শ্রেণি অন্তর্ভুক্ত হয়েছে
[D] এই শ্রেণীবিভাগে চারটি বর্গ (Order), 8 টি উপবর্গ ও 42 প্রকার মৃত্তিকা শ্রেণি অন্তর্ভুক্ত হয়েছে

26. নিম্নের কোনটি পৃথক ?
[A] মসবর্গ : শৈবাল [B] মসবর্গ : রিকসিয়া
[C] মসবর্গ : মারকেনসিয়া [D] মসবর্গ : অ্যান্থোসেরস

27. কত ডিগ্রী উষ্ণতায় প্রটোপ্লাজম মারা যায়?
[A] 45 ডিগ্রি [B] 65 ডিগ্রি
[C] 80 ডিগ্রি [D] 90 ডিগ্রি

28. বিশ্বের প্রথম কোন রাজ্যে বন ব্যবস্থাপনা আরম্ভ হয়?
[A] ইংল্যান্ডে হেমিংসয়ার রাজ্যে
[B] ভারতের মাদ্রাজ রাজ্যে
[C] মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে
[D] ভারতের অন্ধ্র রাজ্যে

29. প্রগৌণ খাদকের একটি বৈশিষ্ট্য হলঃ
[A] এরা তৃণভোজী প্রাণীকে শিকার করে তার মাংস খেয়ে থাকে
[B] এরা আকাশে বা সমুদ্রে অবস্থান করে
[C] অন্যান্য খাদকের তুলনায় সংখ্যায় এরা অধিক হয়ে থাকে
[D] প্রগৌণ খাদকের ক্ষেত্রে সবগুলোই সঠিক

30. নিম্নের কোনটি জলজ বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান নয় ?
[A] পেরিফাইটনস [B] নিউসটনস
[C] ক্যাকটাস [D] বেন্থস

31. নাইট্রোজেন উন্মুক্তকর পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
[A] সিউডোমোনাস ও প্যারাকরকক্কাস
[B] প্যারাকরকক্কাস ও নাইট্রোব্যাকটর
[C] নাইট্রোসোমোনাস ও সিউডোমোনাস
[D] প্যারাকরকক্কাস ও অ্যাজটোব্যাক্টর

32. মনোবিজ্ঞানী Kurt Lewin পরিবেশকে কয় ভাগে বিভক্ত করেছেন ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে

33. ক্রান্তিয় অঞ্চলের মানুষের জলবায়ুগত অভিযোজনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলঃ
[A] এই অঞ্চলের মানুষ লম্বা ও পাতলা হয়
[B] এই অঞ্চলের মানুষ লম্বা ও মোটা হয়
[C] এই অঞ্চলের মানুষ বেঁটে ও পাতলা হয়
[D] এই অঞ্চলের মানুষ বেঁটে ও মোটা হয়

34. IMO গঠিত হয় –
[A] 1948 সালে [B] 1957 সালে
[C] 1959 সালে [D] 1989 সালে

35. নিম্নের কোনটি বর্তমানে সম্পদ হিসাবে বিবেচিত হয় না ?
[A] ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন
[B] ইলেকট্রনিক্স বর্জ্য
[C] পুরাতন পাঠক্রমের বই
[D] সবগুলি

➣ SLST GEO MCQ SERIES

36. প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ –
[A] সর্বাধিক [B] স্বল্প
[C] উদ্বৃত্তর থেকে কম [D] উদ্বৃত্তর থেকে বেশি

37. ইউরেশিয়ার তুন্দ্রা অঞ্চল নিম্নের কোন প্রকার পশুপালনের জন্য অধিক পরিচিতি ?
[A] যাযাবর পশুপালন [B] বাণিজ্যিক পশুপালন
[C] কৃষি পশুপালন [D] মিশ্র পশুপালন

38. বাগিচা কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলের অন্তর্ভুক্ত করা যায় না নিম্নের কোন ফসলকে ?
[A] কোকো [B] রাবার
[C] চা [D] পাট

39. হিউমিড ফার্মিং নামে অভিহিত করা হয় নিম্নের কোন কৃষি ব্যবস্থাকে ?
[A] উদ্যান কৃষি [B] আর্দ্র কৃষি
[C] শুষ্ক কৃষি [D] বাগিচা কৃষি

40. বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুত উৎপাদন কেন্দ্রটি অবস্থিত –
[A] জাপানে [B] অস্ট্রেলিয়ায়
[C] ফ্রান্সে [D] রাশিয়ায়

41. ভাসমান উদ্বৃত্ত জনসংখ্যা নিম্নের কোন বিষয়ের সাথে জড়িত ?
[A] শিল্প কারখানা [B] শহর বাসস্থান
[C] পরিবহন ব্যবস্থা [D] কৃষি ক্ষেত্র

42. মানব সম্পদ বিকাশের প্রাথমিক গুরুত্বপূর্ণ সামাজিক পদক্ষেপ হলঃ
[A] শিক্ষার অগ্রগতি [B] প্রযুক্তিগত জ্ঞানের উন্নয়ন
[C] মাথাপিছু আয় বৃদ্ধি [D] পরিবার পরিকল্পনা

43. GEM বিষয়টি যুক্ত নিম্নের কোন বিষয়ের সাথে ?
[A] নারী শিক্ষা [B] নারী পুষ্টি
[C] নারী ক্ষমতায়ন [D] নারীর মর্যাদা স্তর

44. ভারতে প্রথম Periodic Labour Force Survey (PLFS) আরম্ভ হয় –
[A] 1998 সালে [B] 2004 সালে
[C] 2014 সালে [D] 2017 সালে

SLST Geography Practice Set-1 For Hons/PG

45. প্রজনন চাহিদা তত্ত্বে নিম্নের কোন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি ?
[A] শিশুর চাহিদা
[B] শিশুর যোগান বা সম্ভাবনাময় উৎপন্ন শিশু
[C] প্রজনন নিয়ন্ত্রণ ব্যয়
[D] পরিবার পরিকল্পনা

➣ Cartography Special MCQ

46. 1960 সালে পুনর্গঠিত রাজ্যগুলি হলঃ
[A] মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ [B] মহারাষ্ট্র ও গুজরাট
[C] হরিয়ানা ও গুজরাট [D] হরিয়ানা ও মধ্যপ্রদেশ

47. ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগগুলির মধ্যে সর্ববৃহৎ বিভাগ হল –
[A] উত্তরের পার্বত্যাঞ্চল [B] উত্তরের সমভূমি অঞ্চল
[C] উপদ্বীপীয় উচ্চভূমি অঞ্চল [D] উপকূলীয় সমভূমি অঞ্চল

48. ভারতবর্ষকে সর্বপ্রথম জলবায়ু অঞ্চলে বিভক্ত করার প্রচেষ্টা করেন –
[A] কোপ্পেন [B] ব্ল্যনফোর্ড
[C] থ্র্ন্থওয়েট [D] ট্রিবার্থা

49. নিম্নের কোনটি ভারতে চাষ হওয়া ধানের উচ্চ ফলনশীল ধানের বীজ নয় ?
[A] NP-52 [B] IR-8
[C] রত্না [D] তাইচুং-I

50. ভারতের বৃহত্তম একক স্থানিক গ্রীনফিল্ড স্টিল প্রজেক্টটি হলঃ
[A] অন্ধ্র প্রদেশের কোঠাগুদাম [B] পশ্চিমবঙ্গের সিঙ্গুর
[C] ওড়িশার আঙ্গুল [D] ওড়িশার জজপুর

51. ভার্নিয়ার স্কেল সম্পর্কে সঠিক তথ্যটি হলঃ
[A] ভার্নিয়ার স্কেল সরলরৈখিক বা বক্ররৈখিক হয়
[B] ভার্নিয়ার স্কেলে কোনো R.F মান থাকেনা বা হয় না
[C] ভার্নিয়ার স্কেল যেসব যন্ত্রে ব্যবহার হয় সেগুলি হল- ট্রানজিট থিওডোলাইট, সেক্সট্যান্ট প্লেনিমিটার
[D] সবগুলি সঠিক

52. হাইদারগ্রাফ (Hithergraph) উদ্ভাবিত হয় নিম্নের কোন দেশে
[A] অস্ট্রেলিয়ায় [B] ভারতে
[C] মার্কিন যুক্তরাষ্ট্রে [D] ব্রিটিশ যুক্তরাজ্যে

53. পার্বত্যাঞ্চলের ভূবৈচিত্র সূচক মানচিত্রের ক্ষেত্রে সঠিক বৈশিষ্ট্যটি হলঃ
[A] ভূপ্রাকৃতিক রেখাগুলি আঁকাবাঁকা ও বৃত্তাকার, নদী উপত্যকা ছাড়া রেখাগুলি সম দূরবর্তী
[B] উল্লেখ্য ভূমিরুপ হলো বদভূমি, মোনাডনক, টিলা ইত্যাদি
[C] লম্বচ্ছেদে পার্বত্য চূড়া ও গভীর নদী উপত্যকা লক্ষ্য করা যায়
[D] প্রস্থচ্ছেদে পার্বত্য চূড়া ও গভীর নদী উপত্যকা লক্ষ্য করা যায়

54. পরিসংখ্যান বিভাজনে যখন দুটি সংখ্যার দ্বারা কোন রাশিতথ্যের পরিধি বা ব্যপ্তি নির্দেশিত হয় তখন সেই সংখ্যামান গুলিকে বলা হয়
[A] পরিসংখ্যা [B] শ্রেণী ব্যবধান
[C] শ্রেণী [D] শ্রেণী সীমা

⟽ Previous CBT Mock Test

55. Multispectral Scanners System এ ব্যান্ড থাকে –
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি


SLST Geography 50 Set Mock Test Series 

[নিখুঁতভাবে নিখুঁত প্রস্তুতিতে মক টেস্টের প্রয়োজন পড়ে । মক টেস্টের প্রশ্ন একটু চিন্তিত না করলে পড়া ঠিকঠাক হয় না । বাজারে মক টেস্ট বই আসতে দেরি রয়েছে, তার আগেই মক টেস্ট আরম্ভ করে এগিয়ে থাকতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ]

➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : IX-X

➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : XI-XII


SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading