SLST Geography MCQ Climatology Special-1
SLST Geography MCQ Climatology Special
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Climatology Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ
SLST Geography MCQ Climatology Special

Climatology Special Set-1
1. হিলিয়াম স্তর কোন উচ্চতায় অবস্থিত ?
[A] 90 থেকে 200 কিঃমিঃ
[B] 200 থেকে 1100 কিঃমিঃ
[C] 1100 থেকে 3500 কিঃমিঃ
[D] 3500 থেকে 10000 কিঃমিঃ
Ans. [C]
Note : বায়ুমণ্ডলের সমমণ্ডলের (90 কিঃমিঃ) উপরের অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং বায়ুমণ্ডলীয় স্তর গুলো সম বিন্যাসে থাকে না বলে ভূপৃষ্ঠের 90-10,000 কিঃমিঃ পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তর কে বিষম মণ্ডল বলে। রাসায়নিক গঠন অনুযায়ী ইহা চার ভাগে বিভক্ত; যথাঃ [A] আণবিক নাইট্রোজেন স্তর (বিস্তার :- 90 থেকে 200 কিঃমিঃ), [B] পারমাণবিক অক্সিজেন স্তর (বিস্তার :- 200 থেকে 1100 কিঃমিঃ), [C] হিলিয়াম স্তর (বিস্তার :- 1100 থেকে 3500 কিঃমিঃ) এবং [D] হাইড্রোজেন স্তর (বিস্তার :- 3500 থেকে 10000 কিঃমিঃ)।
2. Van Elen Radiation Belt এ কয়টি স্তরের উপস্থিতি রয়েছে?
[A] দুটি
[B] চারটি
[C] আট টি
[D] নয় টি
Ans. [A]
Note : থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে এক্সোস্ফিয়ারে আয়োনাইজেশনের ফলে মেরু জ্যোতি, চৌম্বক ঝঞ্ঝা ও অনুরূপ প্রাকৃতিক ঘটনার সাথে সম্পর্কিত বিকিরণ বলয় কে বলে ভ্যান-অ্যালেন বিকিরণ বলয়। এই বলয়ের দুটি স্তরের মধ্যে ভিতরের স্তরটি 2400-5600 কিঃমিঃ এবং বাইরের স্তরটি 13,000 থেকে 19000 কিঃমিঃর মধ্যে বিস্তৃত।
1958 সালে J. Van Alen ভূগোলকের চৌম্বকীয় ক্ষেত্রে আবদ্ধ বিদ্যুৎ আধান যুক্ত এই বলয়টির অস্তিত্ব প্রমাণ করেন।
3. “Urban Heat Island” ধারণার প্রবক্তা কে ?
[A] Mikhai Ivanovich Budyuo
[B] J.Hansen
[C] Liweke Haward
[D] Jems Six
Ans. [C]
Note : রাশিয়ান জলবায়ুবিদ Mikhai Ivanovich Budyuo ‘Global Diming’ সম্পর্কে প্রথম গবেষণা করেন। নাসার প্রখ্যাত বিজ্ঞানী J.Hansen (1988) ঘোষণা করেন “পৃথিবীর উষ্ণীকরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে”। ব্রিটিশ রসায়নবিদ লিউক হাওয়ার্ড, 1810 সালে “Urban Heat Island” ধারণা টি ব্যাখ্যা করেন। ব্রিটিশ বিজ্ঞানী Jems Six, 1782 সালে Maximum Minimum Thermometer আবিষ্কার করেন।
4. নিম্নের কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না ?
[A] পরিবহন প্রক্রিয়া
[B] পরিচলন প্রক্রিয়া
[C] ঘনীভবন প্রক্রিয়া
[D] বিকিরণ প্রক্রিয়া
Ans) C
Note : সূর্যালোক হল বায়ুমণ্ডলীয় উত্তাপের কারণ। বায়ুমণ্ডল কয়েকটি প্রক্রিয়ায় উত্তপ্ত হয় যেমনঃ [A] পরিবহন প্রক্রিয়া [B] পরিচলন প্রক্রিয়া [C] বিকিরণ প্রক্রিয়া এবং [D] তাপ শোষণ প্রক্রিয়া। এছাড়া তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও উষ্ণ স্রোত থেকে নির্গত তাপ, আকাশে মেঘের স্থিতি গ্রীন হাউস গ্যাসের প্রভাবও বায়ুমণ্ডল উষ্ণায়নে সাহায্য করে।
5. কোন জলবায়ু অঞ্চল চিরস্থায়ী নিম্নচাপ বলয়ে অবস্থিত ?
[A] ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল
[B] ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
[C] পার্বত্য জলবায়ু অঞ্চল
[D] নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
Ans) D
Note : নিরক্ষরেখার (0 ডিগ্রি) উভয় পার্শ্বে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী ভাগে দীর্ঘ 965 কিঃমিঃ স্থান জুড়ে বিস্তৃত অঞ্চলকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে। অঞ্চলটির বার্ষিক গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাতের পরিমাণ 150-200 সেমিঃ, গড় আর্দ্রতা 85-90% এবং আকাশে মেঘাচ্ছন্নতা 60%। অঞ্চলটির উষ্ণতা সারাবছর প্রায় অপরিবর্তিত থাকায় এখানে চিরস্থায়ী নিম্নচাপ বিরাজ করে, তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল চিরস্থায়ী নিম্নচাপ বলয়ে অবস্থিত।
6. নিম্নের কোন জোড় টি ভুল ?
[A] নিয়ত বায়ু – মেরু বায়ু
[B] সাময়িক বায়ু :- ঘূর্ণবাত
[C] স্থানীয় বায়ু :- খামসিন
[D] স্থানীয় উষ্ণ বায়ু :- ফন
Ans) B
Note : ভূপৃষ্ঠের আনুভূমিক বায়ু চলাচল হল বায়ুপ্রবাহ। ইহা প্রধানত চারটি প্রধান ও কয়েকটি উপ বিভাগে বিভক্ত; যেমনঃ [A] নিয়ত বায়ু :- i. আয়ন বায়ু, ii. পশ্চিমা বায়ু, iii. মেরু বায়ু; [B] সাময়িক বায়ু :- i. মৌসুমী বায়ু, ii. সমুদ্র বায়ু iii. স্থল বায়ু; [C] আকস্মিক বায়ু :- i. ঘূর্ণবাত ও ii. প্রতীপ ঘূর্ণবাত এবং [D] স্থানীয় বায়ু :- i. উষ্ণ বায়ু – চিনুক, ফন ও ii. শীতল বায়ু – বোরা, খামসিন ইত্যাদি।
7. Ice Crystal Theory এর প্রবক্তা কে ?
[A] [B] Tor Bergeron & Walter Findeisen
[B] Dr. Bernard Vonnegut
[C] Vincent Joseph Schiefer & Irving Langmuir
[D] Louis Gathmann
Ans) A
Note : 1933 সালে Tor Bergeron & Walter Findeisen তাদের Ice Crystal Theory প্রবর্তন করেন। Dr. আমেরিকান পরিবেশ বিজ্ঞানী Bernard Vonnegut প্রথম মেঘে Silver Iodide ছড়িয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটান। দুই আমেরিকান রসায়নবিদ Vincent Joseph Schiefer এবং Irving Langmuir 1946 সালে Ice Crystal Theory সমর্থন করেন এবং জার্মান আমেরিকান ইঞ্জিনিয়ার Louis Gathmann 1891 সালে মেঘে তরল কার্বনডাই অক্সাইড ছড়িয়ে বৃষ্টিপাত ঘটানোর কথা বলেন।
8. জল স্তম্ভ (Water Spout) সৃষ্টি কারী প্রাকৃতিক উপাদানটি হলো :-
[A] গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
[B] টর্নেডো
[C] কৃত্রিম বৃষ্টিপাত
[D] জেট বায়ুপ্রবাহ
Ans) B
Note : বিশ্বের সবচেয়ে ধ্বংসী ও ভয়ের ঘূর্ণিঝড় হল টর্নেডো। সমুদ্র পৃষ্ঠে টর্নেডো আবির্ভূত হলে টর্নেডোর চোখ বরাবর সমুদ্র জল স্তম্ভাকারে উপরে উত্থিত হয় একে জল স্তম্ভ বলে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নিকটস্থ মেক্সিকো উপ সাগরে এবং চীন ও জাপানের উপকূল নিকটবর্তী সমুদ্রে জলস্তম্ভ গ্রীষ্ম কালে দেখা যায়।
9. নিম্নলিখিত কোন মেঘ উলম্ব বিস্তার সম্পন্ন মেঘের অন্তর্গত ?
[A] স্তূপ মেঘ (Cumulus)
[B] স্তর মেঘ (Stratus)
[C] স্তরীভূত স্তূপ মেঘ (Stratocumulus)
[D] অলক মেঘ (Cirrus)
Ans) [A]
Note : উলম্ব মেঘ প্রধানত নিম্ন বায়ুমণ্ডল থেকে 13 কিঃমিঃ অঞ্চল জুড়ে সংঘটিত হয় ইহা দুই প্রকার; যথাঃ স্তূপ মেঘ (Cumulus) ও পুঞ্জীভূত বর্ষণ মেঘ (Cumulonimbus)। স্তর মেঘ (Stratus) এবং স্তরীভূত স্তূপ মেঘ (Stratocumulus) নিম্ন স্তরের মেঘ এবং অলক মেঘ (Cirrus) অধিক ঊর্ধ্ব মেঘের বিভাগ।
10. জল কণার প্রান্তিক গড় গতির (Terminal Speed of Rain Drop) পরিমাণ কত ?
[A] 9 মিটার প্রতি সেকেন্ড
[B] 10 মিটার প্রতি সেকেন্ড
[C] 9-13 মিটার প্রতি সেকেন্ড
[D] 2 মিটার প্রতি সেকেন্ড
Ans) [A]
Note : বৃষ্টিপাতের সময় বিভিন্ন প্রাকৃতিক প্রতিরোধকারী শক্তির প্রতিরোধ কাটিয়ে যে গতিতে জল কণা নিচের দিকে নেমে আসে তাকে জল কণার প্রান্তিক গড় গতি বলে। 5 মিলিমিটার ব্যাস যুক্ত বৃষ্টি কণার প্রান্তিক গড় গতি 9 মিটার প্রতি সেকেন্ড, 6 মিলিমিটার ব্যাস যুক্ত বৃষ্টি কণার প্রান্তিক গড় গতি 10 মিটার প্রতি সেকেন্ড যা অনেক সময় 9-13 মিটার প্রতি সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। 0.5 মিলিমিটার ব্যাস যুক্ত বৃষ্টি কণার প্রান্তিক গড় গতি 2 মিটার প্রতি সেকেন্ড। স্বাভাবিক ভাবে বিজ্ঞানীদের অভিমত জল কণার প্রান্তিক গড় গতির পরিমাণ 9 মিটার প্রতি সেকেন্ড।
SLST Geography MCQ Climatology Special
11. সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জের প্রকৃতি হলো :-
[A] উষ্ণ ও আর্দ্র
[B] উষ্ণ ও অতি আর্দ্র
[C] শীতল ও আর্দ্র
[D] অতি শীতল ও অতি শুষ্ক
Ans) C
Note : সামুদ্রিক মেরু বায়ুপুঞ্জের (Polar Maritime Airmass বা mP) প্রকৃতি শীতল ও আর্দ্র; সামুদ্রিক ক্রান্তীয় বায়ুপুঞ্জের (Tropical Maritime Airmass বা mT) প্রকৃতি উষ্ণ ও আর্দ্র, সামুদ্রিক নিরক্ষীয় বায়ুপুঞ্জের (Equatorial Maritime Airmass বা mE) প্রকৃতি উষ্ণ ও অতি আর্দ্র এবং মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জের (Polar Continental Airmass বা cP) প্রকৃতি অতি শীতল ও অতি শুষ্ক।
12. বায়ুপুঞ্জের প্রাথমিক শ্রেণীবিভাগে “A” কোন বায়ুপুঞ্জকে নির্দেশ করে ?
[A] নিরক্ষীয় বায়ুপুঞ্জ
[B] ক্রান্তীয় বায়ুপুঞ্জ
[C] মেরু বায়ুপুঞ্জ
[D] মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জ
Ans) D
Note : বায়ুপুঞ্জের প্রাথমিক শ্রেণীবিভাগে নিরক্ষীয় বায়ুপুঞ্জ (Equatorial air masses), ক্রান্তীয় (Tropical air masses), মেরু বায়ুপুঞ্জ (Polar air masses) এবং মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জ (Arctic air masses) এর সংকেত যথাক্রমে E, T, P এবং A
13. নিম্নলিখিত কোন বায়ু প্রাচীর স্থির প্রকৃতির ?
[A] Occluded front
[B] Stationary front
[C] Cold front
[D] Worm front
Ans) B
Note : যখন বায়ু প্রাচীরের উভয় পার্শ্বস্থ কোন বায়ুপুঞ্জ একে অপরকে স্থান চ্যুত না করে নিজের স্থানে স্থিতিশীল থাকে তখন সেই বায়ুপ্রাচীর কে স্থির বায়ু প্রাচীর বা Stationary front বলে।
14. নিচের কোন তথ্য সঠিক নয় ?
[A] বুফোর্ট স্কেলে বায়ুর চাপ 4 এর নিচে হলে বাতাসের গতি হবে 31 কিঃমিঃ/ঘণ্টা এর কম।
[B] বুফোর্ট স্কেলে বায়ুর চাপ 5 হলে বাতাসের গতি হবে 31 – 39 কিঃমিঃ/ঘণ্টা।
[C] বুফোর্ট স্কেলে বায়ুর চাপ 6 হলে বাতাসের গতি হবে 40 – 50 কিঃমিঃ/ঘণ্টা।
[D] বুফোর্ট স্কেলে বায়ুর চাপ 7 হলে বাতাসের গতি হবে 117 কিঃমিঃ/ঘণ্টা এর অধিক।
Ans) D
Note : বুফোর্ট স্কেলে বায়ুর চাপ 7 হলে বাতাসের গতি হয় 51 – 61 কিঃমিঃ/ঘণ্টা এবং বুফোর্ট স্কেলে বায়ুর চাপ 12 এর ঊর্ধ্বে হলে বাতাসের গতি হয় 117 কিঃমিঃ/ঘণ্টা এর অধিক।
15. ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কোন পর্যায়ে গতিবেগ সর্বোচ্চ হয় ?
[A] প্রাথমিক পর্যায়ে (First Stage)
[B] গঠন পর্যায়ে (Growth Stage)
[C] যৌবন পর্যায়ে (Mature Stage)
[D] অবনতি বা শেষ পর্যায়ে (Decaying Stage)
Ans) C
Note : প্রাথমিক পর্যায়ে ক্রান্তীয় ঘূর্ণি ঝড়ের গতিবেগ থাকে 80 কিঃমিঃ পর্যন্ত, গঠন পর্যায়ে 80 থেকে 120 কিঃমিঃ বা তার কিছু বেশি, যৌবন পর্যায়ে গতিবেগ হয় সর্বাধিক 120 – 202 কিঃমিঃ পর্যন্ত এবং শেষ পর্যায়ে ধীরে ধীরে গতিবেগ কমতে থাকে।
16. Dragon Storm কোথায় দেখা যায় ?
[A] পৃথিবীতে
[B] মঙ্গলে
[C] শনিতে
[D] বৃহস্পতি তে
Ans) C
Note : ড্রাগন ঝড় হলো শনির দক্ষিণ গোলার্ধে সৃষ্ট দীর্ঘ, উজ্জ্বল ও জটিল প্রকৃতির ঝড়। এই ঝড়টির প্রথম অস্তিত্ব জানা যায় 1990 সালে। এর পর 1994 সালে Hubble Telescope এর Wide Field Planetary Camera 2 দ্বারা প্রথম এই মহাজাগতিক ঘূর্ণিঝড়ের ছবি তোলা হয়। মূলত সেপ্টেম্বর মাসে এই ঝড় পরিলক্ষিত হয়।
17. India Meteorological Department অনুযায়ী Super Cyclonic Storm এর বেগ কত ?
[A] প্রতি ঘণ্টায় সর্ব নিম্ন 62 কিঃমিঃ
[B] প্রতি ঘণ্টায় 89 কিঃমিঃ থেকে 118 কিঃমিঃ
[C] প্রতি ঘণ্টায় 119 কিঃমিঃ থেকে 121 কিঃমিঃ
[D] প্রতি ঘণ্টায় 121 কিঃমিঃর অধিক
Ans) D
Note : India Meteorological Department আরব সাগর এবং বঙ্গোপসাগর এর নিম্নচাপ প্রণালী কে 7 ভাগে ভাগ করে। এদের মধ্যে তীব্রতম হল Super Cyclonic Storm, যেখানে বাতাসের বেগ প্রতি ঘণ্টায় 121 কিঃমিঃর অধিক। এছাড়া প্রতি ঘণ্টায় 119 কিঃমিঃ থেকে 121 কিঃমিঃ গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ Very Severe Cyclonic Storm, প্রতি ঘণ্টায় 89 কিঃমিঃ থেকে 118 কিঃমিঃ গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ Severe Cyclonic Storm, এবং প্রতি ঘণ্টায় সর্ব নিম্ন 62 কিঃমিঃ গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ Tropical Cyclone নামে অভিহিত।
18. টর্নেডো বলয় (Tornado Alley) কোন মহাদেশে অবস্থিত ?
[A] আফ্রিকা
[B] এশিয়া
[C] উত্তর আমেরিকা
[D] দক্ষিণ আমেরিকা
Ans) C
Note : টর্নেডো বলয় উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। “Tornado Alley” শব্দটির প্রথম ব্যবহার হয় 1952 সালে একটি গবেষণা পত্রে। এই বলয়ের কেন্দ্র হলো northern Texas, Oklahoma, Kansas ও Nebraska এর মধ্যবর্তী অঞ্চল।
19. জলবায়ুর শ্রেণীবিভাগে Am এর অর্থ হল :-
[A] ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল
[B] ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল
[C] ক্রান্তীয় আর্দ্র ও আর্দ্র জলবায়ু অঞ্চল
[D] শীতল ঋতু বিহীন উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চল
Ans) B
Note : জলবায়ুর শ্রেণীবিভাগে Am এর অর্থ হল ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল।
20. নিম্নলিখিত কোন সালটি Wladimir Köppen এর জলবায়ুর শ্রেণীবিভাগের সাথে সামঞ্জস্য নয় ?
[A] 1884
[B] 1918
[C] 1936
[D] 1954
Ans) D
Note : রাশিয়ান-জার্মান জলবায়ুবিদ Wladimir Peter Koppen 1884 সালে সর্বপ্রথম বিশ্ব জলবায়ু বিভাগ মানচিত্র প্রকাশ করেন যা পরবর্তী কালে কোপেন জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি। এর পর তিনি 1918 সালে তার জলবায়ু শ্রেণীবিভাগটি সম্পূর্ণ করেন ও 1936 সালে তা পুনরায় সংশোধন করে চূড়ান্ত পর্যায় হিসাবে প্রকাশ করেন। পরবর্তীকালে 1954 সালে এবং 1961 সালে জার্মান জলবায়ুবিদ Rudolf Oskar Robert Williams Geiger (Rudolf Geiger) কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের উপর অধ্যয়ন করে শ্রেণীবিভাগটিকে পরিমার্জিত করেন এবং তা প্রকাশ করেন যা Koppen–Geiger climate classification system নামে পরিচিত।
SLST Geography MCQ Climatology Special
21. নিম্নের স্তর বিন্যাসের কোনটি সঠিক ?
[A] পারমাণবিক নাইট্রোজেন স্তর – হিলিয়াম স্তর – পারমাণবিক অক্সিজেন স্তর – হাইড্রোজেন স্তর।
[B] হিলিয়াম স্তর – পারমাণবিক অক্সিজেন স্তর – হাইড্রোজেন স্তর – পারমাণবিক নাইট্রোজেন স্তর।
[C] পারমাণবিক নাইট্রোজেন স্তর – হিলিয়াম স্তর – পারমাণবিক অক্সিজেন স্তর – হাইড্রোজেন স্তর।
[D] পারমাণবিক নাইট্রোজেন স্তর – পারমাণবিক অক্সিজেন স্তর – হিলিয়াম স্তর – হাইড্রোজেন স্তর।
Ans) D
Note : 1 নম্বর প্রশ্নের অনুরূপ।
22. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] 22 শে ডিসেম্বরের পর সূর্যের উত্তরায়ণ শেষ হয়।
[B] 22 শে জুন থেকে সূর্যের দক্ষিণায়ন আরম্ভ হয়।
[C] 22 শে জুন সূর্যের উত্তরায়ণ শেষ হয়।
[D] 22 শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়ন শেষ হয়।
Ans) A
Note : 21 শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থান করে এবং 22 শে জুন থেকে সূর্যের দক্ষিণায়ন আরম্ভ হয় এবং 22 শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপর অবস্থান করে বলে ঐ দিন সূর্যের দক্ষিণায়ন শেষ হয় এবং 23 শে ডিসেম্বর থেকে উত্তরায়ণ আরম্ভ হয়।
23. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] Hygrometer – দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়।
[B] Barometer – দ্বারা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়।
[C] Wind Vane – দ্বারা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর তাপমাত্রা নির্ণয় করা হয়।
[D] Anemometer – দ্বারা বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়।
Ans) C
Note : Maximum and Minimum Thermometer – দ্বারা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর তাপমাত্রা নির্ণয় করা হয় এবং Wind Vane – দ্বারা বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়।
24. নিম্নলিখিত কোন কুয়াশা আলাদা ?
[A] বিকিরণ জনিত কুয়াশা (Radiation Fog)
[B] পরিবাহিত কুয়াশা (Advection Fog)
[C] বায়ুপ্রাচীর জনিত কুয়াশা (Frontal Fog)
[D] ব্যারোমেট্রিক কুয়াশা (Barimetric Fog)
Ans) C
Note : A, B এবং D এই তিনপ্রকার কুয়াশা শীতল হাওয়ার ফলে উৎপন্ন হয় কিন্তু বায়ুপ্রাচীর জনিত কুয়াশা বাষ্পীভবনের ফলে সৃষ্টি হয়।
25. থর্নওয়েট কৃত জলবায়ুর শ্রেণীবিভাগে জলীয় পদার্থের সূচক >100 বলতে কোন জলবায়ু কে বোঝায় ?
[A] B2
[B] B3
[C] B4
[D] A
Ans) D
Note : থর্নওয়েট কৃত জলবায়ুর শ্রেণীবিভাগে জলীয় পদার্থের সূচক [A] জলবায়ু অঞ্চল বা (অতি আর্দ্র অঞ্চল/Perhumid) এ >100, B4. (আর্দ্র অঞ্চল 4/Humid 4) এ 80-100, B3. (আর্দ্র অঞ্চল 4/Humid 4) তে 60-80 এবং B2. (আর্দ্র অঞ্চল 2/Humid 2) তে 40-60 হিসাবে দেখানো হয়েছে।
26. নিম্নলিখিত কোন বায়ুপ্রবাহের চরিত্র আলাদা ?
[A] লেবেচ্চার
[B] বোরা
[C] ঘিবলি
[D] সিরোক্কো
Ans) B
Note : লেবেচ্চার :- পশ্চিম ভূমধ্যসাগরীয় শক্তিশালী উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ, ঘিবলি :- লিবিয়ার উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ এবং সিরোক্কো :- ভূমধ্যসাগরের উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ কিন্তু বোরা :- ইউরোপের অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল বায়ুপ্রবাহ।
27. নিচের কোনটি ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ নয় ?
[A] টাইফু
[B] ব্যাগুই
[C] ব্লিজার্ড
[D] হ্যারিকেন
Ans) C
Note : টাইফু :- জাপান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত, ব্যাগুই :- ফিলিপাইন দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাত এবং হ্যারিকেন :- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু ব্লিজার্ড :- আন্টার্কটিকার তুষার ঝড়।
28. এখনো পর্যন্ত জলবায়ু পরিবর্তনের উপর কয়টি বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
Ans) B
Note : এখনো পর্যন্ত জলবায়ু পরিবর্তনের উপর তিনটি বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে; প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় 1979 সালের 12-23 শে ফেব্রুয়ারি, দ্বিতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় 1990 সালের 29 শে অক্টোবর থেকে 7 ই নভেম্বর এবং তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় 2009 সালের 31 শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর এ। প্রসঙ্গত তিনটি বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভা তে যেখানে জলবায়ু পরিবর্তন খুব একটা বোঝা যায় না।
29. কে প্রথম সফল Climate Model তৈরি করেন ?
[A] Syukuro Manabe
[B] Kirk Brayn এবং Michael Cox
[C] Norman [A] Phillips
[D] Manabe এবং Brayn
Ans) C
Note : 1956 সালে আমেরিকান জলবায়ুবিদ Norman [A] Phillips প্রথম জলবায়ু সংক্রান্ত সফল গাণিতিক জলবায়ু মডেল তৈরি করেন। জাপানি জলবায়ুবিদ Syukuro Manabe Global Climate Change এবং Natural Climate Variation এর পথিকৃৎ। দুই আমেরিকান সমুদ্র বিজ্ঞানী Kirk Brayn এবং Michael Cox 1967 সালে 3 Dimension Circulation of The Ocean তত্ত্ব প্রবর্তন করেন। Manabe এবং Brayn 1969 সালে Ocean Atmosphere Model প্রস্তুত করেন।
SLST Geography MCQ Climatology Special
30. প্রথম সফল জলবায়ু সংক্রান্ত স্যাটেলাইটের নাম কি ?
[A] Vanguard 2
[B] TIROS 1
[C] Nimbus 1/Nimbus A
[D] Metasat 1/Kalpana 1
Ans) B
Note : প্রথম জলবায়ু সংক্রান্ত স্যাটেলাইট Vanguard 2, যা 1959 সালের 17 ফেব্রুয়ারী United States Navy দ্বারা উৎক্ষেপণ করা হয় এবং মাত্র 19 দিন এটি সচল থাকে। প্রথম সফল জলবায়ু সংক্রান্ত স্যাটেলাইট Television Infrared Observation Satellites Series এর প্রথম স্যাটেলাইট TIROS 1 যা 1960 সালের 1 লা এপ্রিল NASA দ্বারা উৎক্ষেপণ করা হয় এবং 78 দিন এটি সচল থাকে।
📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!
আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন
👇🏻
➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন
👇🏻
➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন
➣দেখুন : SLST Geography Mega Preparation
➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি
➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প
➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি
➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস
➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি
➣দেখুন : SLST Life science Preparation
➣দেখুন : SLST Bengali Preparation
➣দেখুন : SLST English Preparation
➣দেখুন : SLST History Preparation
➣দেখুন : SLST Sanskrit Preparation
➣দেখুন : SLST Education Preparation
➣দেখুন : SLST Philosophy Preparation
➣দেখুন : SLST Political Science Preparation
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.