SLST Geography MCQ Geomorphology Special-6
SLST Geography MCQ Geomorphology Special
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geomorphology Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ
SLST Geography MCQ Geomorphology Special

Climatology Special Set-6
1. নিম্নের কোন প্রক্রিয়াটি জৈবিক আবহবিকারের উদাহরণ ?
[A] তাপজনিত প্রসারণ
[B] লাইকেনের দ্বারা শিলা ক্ষয়
[C] লবণ কেলাস বৃদ্ধি
[D] জলযোজন
Ans. [B]
Note : লাইকেন শিলার উপর জন্মে জৈব অ্যাসিড নির্গত করে শিলাকে দুর্বল করে, একে জৈবিক আবহবিকার বলে। বাকিগুলি যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার।
2. Block Disintegration কোন শিলায় বেশি কার্যকর ?
[A] গ্রানাইট
[B] বেলেপাথর
[C] চুনাপাথর
[D] কাদাপাথর
Ans. [A]
Note : গ্রানাইটের মতো অসমসত্ত্ব শিলায় বিভিন্ন খনিজের তাপ প্রসারণের পার্থক্যে বড় বড় খণ্ডে শিলা ভাঙে, একে Block Disintegration বলে।
3. নিম্নের কোনটি মৃত্তিকা প্রবাহ নয় ?
[A] Gelifluction
[B] Frost Heaving
[C] Debris Flow
[D] Solifluction
Ans. [C]
Note : Debris Flow দ্রুত প্রবাহের অন্তর্গত। Gelifluction, Frost Heaving, Solifluction সবই ধীর মৃত্তিকা প্রবাহের উদাহরণ।
4. পুঞ্জিত ক্ষয়ের প্রধান সক্রিয় শক্তি হল –
[A] বায়ু
[B] মধ্যাকর্ষণ শক্তি
[C] জল
[D] হিমবাহ
Ans. [B]
Note : পুঞ্জিত ক্ষয় বা Mass Wasting এর প্রধান শক্তি হল মধ্যাকর্ষণ শক্তি। জল ও বরফ সহায়ক শক্তি হিসাবে কাজ করে।
5. ‘ঢালের বিবর্তনে ভূমির উত্থান ও ক্ষয়ের অনুপাত গুরুত্বপূর্ণ’ – মতটি কার ?
[A] Davis
[B] Penck
[C] King
[D] Hack
Ans. [B]
Note : Penck তাঁর ঢালের বিবর্তন তত্ত্বে বলেন উত্থানের হার ক্ষয়ের হারের থেকে বেশি হলে উত্তল এবং কম হলে অবতল ঢাল গঠিত হয়।
6. ঢালের উপর সর্বাধিক ক্ষয় হয় –
[A] উত্তল অংশে
[B] সরলরেখাবৎ অংশে
[C] অবতল অংশে
[D] শীর্ষদেশে
Ans. [B]
Note : Wood এর মতে ঢালের সরলরেখাবৎ বা Rectilinear অংশে সর্বাধিক ক্ষয় হয়। উত্তল অংশে আবহবিকার বেশি হয়।
7. ভূগর্ভস্থ জলের স্তরকে বলে –
[A] Aquifer
[B] Water Table
[C] Aquiclude
[D] Aquifuge
Ans. [B]
Note : ভূগর্ভস্থ জলের উপরের তলকে Water Table বলে। Aquifer হল জলবাহী স্তর, Aquiclude জল ধরে রাখে কিন্তু প্রবাহিত করে না।
8. জলচক্রে মোট জলের কত শতাংশ মহাসাগরে সঞ্চিত ?
[A] 96.5%
[B] 2.5%
[C] 1.7%
[D] 0.8%
Ans. [A]
Note : পৃথিবীর মোট জলের 96.5% মহাসাগরে লবণাক্ত জল হিসাবে সঞ্চিত। মাত্র 2.5% মিষ্টি জল, তার মধ্যে 68.7% হিমবাহে সঞ্চিত।
9. নদীর ক্ষয় ক্ষমতা নির্ভর করে –
[A] নদীর বেগ ও জলের পরিমাণের উপর
[B] কেবল নদীর দৈর্ঘ্যের উপর
[C] কেবল নদীর প্রস্থের উপর
[D] সমুদ্রের লবণতার উপর
Ans. [A]
Note : নদীর ক্ষয় ক্ষমতা = নদীর বেগ × জলের পরিমাণ × বাহিত পদার্থের পরিমাণ। বেগ বেশি হলে ক্ষয় বেশি হয়।
10. নদীর মোহনায় বদ্বীপ গঠিত না হওয়ার কারণ –
[A] নদীতে পলি কম
[B] মোহনায় তীব্র স্রোত ও গভীর সমুদ্র
[C] নদীর দৈর্ঘ্য কম
[D] বৃষ্টিপাত কম
Ans. [B]
Note : মোহনায় তীব্র জোয়ার-ভাটা, শক্তিশালী সমুদ্রস্রোত ও গভীর সমুদ্র থাকলে পলি সঞ্চিত হতে পারে না, ফলে বদ্বীপ গঠিত হয় না। ভারতের পশ্চিম উপকূলের নদীগুলিতে বদ্বীপ নেই।
SLST Geography MCQ Geomorphology Special
11. হিমবাহের ক্ষয়ে সৃষ্ট পিরামিড চূড়া হল –
[A] ম্যাটারহর্ন
[B] এরেট
[C] কল
[D] সার্ক
Ans. [A]
Note : সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন হল পিরামিড চূড়া বা Horn এর আদর্শ উদাহরণ। তিন বা চারটি সার্ক মিলিত হয়ে Horn গঠন করে।
12. নিম্নের কোন ভূমিরূপটি হিমবাহের প্রত্যক্ষ সঞ্চয় নয় ?
[A] টিল
[B] ড্রামলিন
[C] কেম
[D] গ্রাবরেখা
Ans. [C]
Note : কেম হল হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়। টিল, ড্রামলিন, গ্রাবরেখা হিমবাহের প্রত্যক্ষ সঞ্চয়।
13. নিম্নের কোন তথ্যটি ভুল ?
i. বার্খানের দুই শিং বায়ু প্রবাহের দিকে থাকে।
ii. লোয়েসে স্তরায়ন থাকে না।
iii. ধান্দ সাহারায় দেখা যায়।
[A] i ভুল ii ও iii ঠিক
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ভুল i ও iii ঠিক
[D] iii ভুল i ও ii ঠিক
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। বার্খানের শিং Leeward Side এ বায়ু প্রবাহের দিকে, লোয়েসে স্তরায়ন থাকে না এবং ধান্দ সাহারার Blowout।
14. বায়ুর সঞ্চয়জাত সমভূমিকে বলে –
[A] লোয়েস সমভূমি
[B] বহিঃধৌত সমভূমি
[C] প্লাবন সমভূমি
[D] পেডিপ্লেন
Ans. [A]
Note : বায়ুবাহিত সূক্ষ্ম বালি ও পলি সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গঠিত হয়। বহিঃধৌত সমভূমি হিমবাহের জলধারায় গঠিত।
15. কার্স্ট অঞ্চলে দ্রবণ গর্তের তলদেশের ছিদ্রকে বলে –
[A] সিঙ্ক হোল
[B] সোয়ালো হোল
[C] পোনর
[D] ডোলাইন
Ans. [B]
Note : ডোলাইনের তলদেশের সরু ছিদ্র দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে, তাকে সোয়ালো হোল বা Swallow Hole বলে। পোনর হল বড় ছিদ্র।
16. মেরো কার্স্ট কী ?
[A] সম্পূর্ণ গঠিত কার্স্ট
[B] অসম্পূর্ণভাবে গঠিত কার্স্ট
[C] শীতল জলবায়ুর কার্স্ট
[D] লাভা গঠিত কার্স্ট
Ans. [B]
Note : Jovan Cvijic এর মতে অনুকূল অবস্থার অভাবে অসম্পূর্ণভাবে গঠিত কার্স্টকে মেরো কার্স্ট বলে।
17. নিম্নের কোন তথ্যটি সঠিক ?
i. পোলজে বৃহত্তম কার্স্ট অবনমি।
ii. উভালা একাধিক ডোলাইন যুক্ত হয়ে গঠিত।
iii. টেরারোসা লাল কাদা।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। পোলজে > উভালা > ডোলাইন আকার অনুযায়ী।
18. Davis এর ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় নদীর কাজ –
[A] নিম্নক্ষয়
[B] পার্শ্বক্ষয় ও সঞ্চয়
[C] কেবল বহন
[D] কোনো কাজ নেই
Ans. [B]
Note : বার্ধক্য অবস্থায় নদীতে পার্শ্বক্ষয় ও সঞ্চয় প্রধান হয়, ফলে প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠিত হয়।
19. “ভূমিরূপের বিবর্তন উন্মুক্ত প্রণালী” – ধারণাটি কার ?
[A] Davis
[B] Strahler
[C] Hack
[D] Chorley
Ans. [B]
Note : Strahler ভূমিরূপকে উন্মুক্ত প্রণালী হিসাবে বর্ণনা করেন যেখানে শক্তি ও পদার্থের আদান-প্রদান ঘটে।
20. ক্ষয়ের শেষ সীমার উত্থানে কী ঘটে ?
[A] পুনর্যৌবন লাভ
[B] নদীতে সঞ্চয় বৃদ্ধি
[C] বদ্বীপ গঠন
[D] বন্যা
Ans. [A]
Note : ক্ষয়ের শেষ সীমা বা সমুদ্রপৃষ্ঠ উত্থিত হলে বা ভূমি উত্থিত হলে নদী পুনর্যৌবন লাভ করে, ফলে নিম্নক্ষয় বৃদ্ধি পায়।
SLST Geography MCQ Geomorphology Special
21. নিম্নের কোনটি উদভেদী আগ্নেয় ভূমিরূপ ?
[A] ক্যালডেরা
[B] ল্যাকোলিথ
[C] হর্নিটো
[D] লাভা মালভূমি
Ans. [B]
Note : ল্যাকোলিথ ভূগর্ভে গম্বুজাকৃতি উদভেদী ভূমিরূপ। ক্যালডেরা, হর্নিটো, লাভা মালভূমি নিঃসারী।
22. King এর মতে ইনসেলবার্গের সৃষ্টি হয় –
[A] যৌবন অবস্থায়
[B] পরিণত অবস্থায়
[C] বার্ধক্য অবস্থায়
[D] যৌবন ও পরিণতের মাঝে
Ans. [B]
Note : King এর মতে যৌবনে স্কার্প, পরিণত অবস্থায় ইনসেলবার্গ ও পেডিমেন্ট, বার্ধক্যে পেডিপ্লেন গঠিত হয়।
23. আয়তাকার নদী নকশা কোথায় দেখা যায় ?
[A] সমভূমিতে
[B] চ্যুতি ও ফাটল যুক্ত অঞ্চলে
[C] ভাঁজযুক্ত অঞ্চলে
[D] আগ্নেয়গিরি অঞ্চলে
Ans. [B]
Note : চ্যুতি ও ফাটল যুক্ত অঞ্চলে নদী আয়তাকার বা Rectangular নকশা গঠন করে। নর্মদা উপত্যকায় এটি দেখা যায়।
24. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] হেরিংবোন নকশা হিমবাহ অঞ্চলে দেখা যায়
[B] বৃক্ষরূপী নকশা সমভূমিতে দেখা যায়
[C] জাফরীরূপী নকশা ভাঁজযুক্ত অঞ্চলে দেখা যায়
[D] সমান্তরাল নকশা মালভূমিতে দেখা যায়
Ans. [A]
Note : হেরিংবোন নকশা ভাঁজযুক্ত পার্বত্য অঞ্চলে দেখা যায়, যেখানে প্রধান নদীতে উপনদী তীক্ষ্ণ কোণে মিলিত হয়। কাশ্মীর উপত্যকায় ঝিলমে এটি দেখা যায়।
25. সমুদ্র তরঙ্গের ক্ষয়ে সৃষ্ট গুহাকে বলে –
[A] সামুদ্রিক গুহা
[B] কার্স্ট গুহা
[C] লাভা গুহা
[D] হিমবাহ গুহা
Ans. [A]
Note : সমুদ্র তরঙ্গের আঘাতে ভৃগুর পাদদেশে সামুদ্রিক গুহা গঠিত হয়। কার্স্ট গুহা চুনাপাথরে দ্রবণে গঠিত।
26. নিম্নের কোনটি সামুদ্রিক সঞ্চয়জাত নয় ?
[A] স্পিট
[B] বার
[C] টম্বোলো
[D] ভৃগু
Ans. [D]
Note : ভৃগু ক্ষয়জাত। স্পিট, বার, টম্বোলো, লেগুন সবই সঞ্চয়জাত।
27. গ্রানাইট অঞ্চলে গোলাকার শিলাখণ্ডের স্তূপকে বলে –
[A] টর
[B] বোর্নহার্ড
[C] কোর স্টোন
[D] ইনসেলবার্গ
Ans. [C]
Note : গ্রানাইটে গোলাকার শিলাখণ্ডের স্তূপকে কোর স্টোন বলে, যা পরে টর গঠন করে।
28. নিম্নের সঠিক তথ্যটি চিহ্নিত করুন –
i. দার্জিলিং এ ডালিং শিলাস্তরে ধস বেশি।
ii. নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি।
iii. বার্খান মরু অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপ।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] iii ঠিক i ও ii ভুল
Ans. [A]
Note : বার্খান বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ, ক্ষয়জাত নয়। বাকি দুটি ঠিক।
29. সান আন্দ্রিয়াস চ্যুতি কী ধরনের পাত সীমানা ?
[A] অভিসারী
[B] প্রতিসারী
[C] নিরপেক্ষ বা ট্রান্সফর্ম
[D] কোনোটিই নয়
Ans. [C]
Note : সান আন্দ্রিয়াস চ্যুতি প্রশান্ত ও উত্তর আমেরিকা পাতের নিরপেক্ষ বা ট্রান্সফর্ম সীমানায় অবস্থিত।
SLST Geography MCQ Geomorphology Special
30. পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত ?
[A] আর্কটিক মহাসাগরে
[B] বঙ্গোপসাগরে
[C] আরব সাগরে
[D] ভূমধ্যসাগরে
Ans. [A]
Note : আর্কটিক মহাসাগরে সাইবেরিয়া উপকূলে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত, যার বিস্তার 1500 কিমি পর্যন্ত।
📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!
আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন
👇🏻
➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন
👇🏻
➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন
➣দেখুন : SLST Geography Mega Preparation
➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি
➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প
➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি
➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস
➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি
➣দেখুন : SLST Life science Preparation
➣দেখুন : SLST Bengali Preparation
➣দেখুন : SLST English Preparation
➣দেখুন : SLST History Preparation
➣দেখুন : SLST Sanskrit Preparation
➣দেখুন : SLST Education Preparation
➣দেখুন : SLST Philosophy Preparation
➣দেখুন : SLST Political Science Preparation
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.