NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

SLST Geography MCQ Geomorphology Special-7

SLST Geography MCQ Geomorphology Special

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geomorphology Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


SLST Geography MCQ Geomorphology Special

SLST Geography MCQ Geomorphology Special
SLST Geography MCQ Geomorphology Special

Climatology Special Set-7

⟽ Previous set

1. নিম্নের কোনটি যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকারের ফলে সৃষ্ট ?
[A] শল্কমোচন
[B] গোলাকার আবহবিকার (Spheroidal Weathering)
[C] তুষার চাড় প্রক্রিয়া
[D] পাত খণ্ডীকরণ
Ans. [B]
Note : গোলাকার আবহবিকারে প্রথমে যান্ত্রিকভাবে ফাটল সৃষ্টি হয়, পরে জল প্রবেশ করে রাসায়নিকভাবে কোণগুলি ক্ষয় পেয়ে শিলা গোলাকার হয়। গ্রানাইট ও ব্যাসল্টে এটি দেখা যায়।

2. Granular Disintegration কোন শিলায় বেশি দেখা যায় ?
[A] গ্রানাইট
[B] বেলেপাথর
[C] চুনাপাথর
[D] স্লেট
Ans. [A]
Note : গ্রানাইটের মতো অসমসত্ত্ব শিলায় বিভিন্ন খনিজের তাপীয় প্রসারণের পার্থক্যে শিলা বালুকণায় পরিণত হয়, একে Granular Disintegration বলে।

3. নিম্নের কোনটি পতন বা Fall এর অন্তর্গত ?
[A] Soil Creep
[B] Rock Fall
[C] Mud Flow
[D] Solifluction
Ans. [B]
Note : Rock Fall, Earth Fall, Debris Fall সবই পতন বা Fall এর অন্তর্গত। এটি দ্রুত পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ।

4. পুঞ্জিত ক্ষয়ের নিষ্ক্রিয় কারণ নয় –
[A] শিলার প্রকৃতি
[B] ঢালের প্রকৃতি
[C] বৃষ্টিপাত বৃদ্ধি
[D] অরণ্য হ্রাস
Ans. [C]
Note : বৃষ্টিপাত বৃদ্ধি হল সক্রিয় কারণ, যা ওজন বৃদ্ধি করে ধস ঘটায়। শিলার প্রকৃতি, ঢাল, অরণ্য হ্রাস নিষ্ক্রিয় কারণ।

5. ‘ঢালের বিবর্তনে গঠন ও প্রক্রিয়ার ভূমিকা সমান’ – মতটি কার ?
[A] Davis
[B] Penck
[C] Young
[D] King
Ans. [C]
Note : [A] Young ঢালের বিবর্তনে গঠন, প্রক্রিয়া ও সময় তিনটির ভূমিকা সমান বলে মনে করেন। তিনি ঢালকে 7 টি এককে ভাগ করেন।

6. Waning Slope কী ?
[A] উত্তল ঢাল
[B] অবতল ঢাল
[C] সরলরেখাবৎ ঢাল
[D] খাড়া ঢাল
Ans. [B]
Note : Wood এর মতে ঢালের নীচের অবতল অংশকে Waning Slope বলে, যা ক্ষয়জাত পদার্থ সঞ্চয়ে গঠিত। উপরের উত্তল অংশকে Waxing Slope বলে।

7. ভূগর্ভস্থ জলের উৎস নয় –
[A] Meteoric Water
[B] Connate Water
[C] Juvenile Water
[D] Glacial Water
Ans. [D]
Note : Glacial Water ভূগর্ভস্থ জলের উৎস নয়। Meteoric (বৃষ্টি), Connate (সহজাত) ও Juvenile (ম্যাগমা) হল ভূগর্ভস্থ জলের তিনটি উৎস।

8. জলচক্রে কোন প্রক্রিয়ায় মাটি থেকে জল বাষ্পে পরিণত হয় ?
[A] বাষ্পীভবন
[B] বাষ্পীয় প্রস্বেদন
[C] ঘনীভবন
[D] অধঃক্ষেপণ
Ans. [B]
Note : উদ্ভিদের প্রস্বেদন ও মাটি থেকে বাষ্পীভবন একসাথে Evapotranspiration নামে পরিচিত। এর মাধ্যমে স্থলভাগ থেকে জল বায়ুমণ্ডলে যায়।

9. নদীর ক্ষয়ের প্রধান হাতিয়ার হল –
[A] নদীর জল
[B] নদী বাহিত প্রস্তর খণ্ড
[C] নদীর গতিবেগ
[D] নদীর গভীরতা
Ans. [B]
Note : নদী বাহিত প্রস্তর খণ্ড ক্ষয়ের প্রধান হাতিয়ার হিসাবে কাজ করে, একে Corrasion বলে। জল কেবল মাধ্যম।

10. বদ্বীপে নদীর শাখাগুলিকে কী বলে ?
[A] Distributary
[B] Tributary
[C] Consequent
[D] Subsequent
Ans. [A]
Note : বদ্বীপ অঞ্চলে প্রধান নদী থেকে বেরিয়ে আসা শাখাগুলিকে Distributary বলে, যেমন ভাগীরথী-হুগলি গঙ্গার শাখা। Tributary হল উপনদী।

SLST Geography MCQ Geomorphology Special

11. হিমবাহের ক্ষয়ে সৃষ্ট অর্ধচন্দ্রাকার গর্ত হল –
[A] সার্ক
[B] এরেট
[C] কল
[D] টার্ন
Ans. [A]
Note : হিমবাহের ক্ষয়ে পর্বতের গায়ে অর্ধচন্দ্রাকার গর্ত সৃষ্টি হয়, তাকে সার্ক বা করি বা সার্ক বলে। এর মেঝেতে টার্ন হ্রদ গঠিত হয়।

12. নিম্নের কোন ভূমিরূপটি হিমবাহের ক্ষয় ও সঞ্চয় উভয়ের ফলে সৃষ্ট নয় ?
[A] ক্র্যাগ ও টেল
[B] রসে মতানে
[C] হিমবাহ উপত্যকা
[D] ফিয়র্ড
Ans. [C]
Note : হিমবাহ উপত্যকা কেবল ক্ষয়জাত। ক্র্যাগ ও টেল, রসে মতানে, ফিয়র্ড ক্ষয় ও সঞ্চয়ের মিলিত প্রভাবে গঠিত হতে পারে।

13. নিম্নের কোন তথ্যটি ভুল ?
i. জিউগেন ক্ষয়জাত ভূমিরূপ।
ii. বার্খান সঞ্চয়জাত ভূমিরূপ।
iii. ইনসেলবার্গ ক্ষয়ের অবশিষ্ট পাহাড়।
[A] i ভুল ii ও iii ঠিক
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ভুল i ও iii ঠিক
[D] iii ভুল i ও ii ঠিক
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। জিউগেন ও ইনসেলবার্গ ক্ষয়ের অবশিষ্ট এবং বার্খান সঞ্চয়জাত।

14. মরু অঞ্চলে বায়ুর ক্ষয়ে সৃষ্ট সমতল শিলাস্তরকে বলে –
[A] হামাদা
[B] রেগ
[C] আর্গ
[D] ওয়াদি
Ans. [A]
Note : মরু অঞ্চলে বায়ুর ক্ষয়ে কঠিন শিলা উন্মুক্ত হয়ে যে শিলাময় মরুভূমি গঠিত হয়, তাকে হামাদা বলে। বালুকাময় মরুভূমিকে আর্গ বলে।

15. কার্স্ট অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তরকে কী বলে ?
[A] Water Table
[B] Karst Water Table
[C] Artesian Water
[D] Perched Water Table
Ans. [B]
Note : কার্স্ট অঞ্চলে চুনাপাথরের মধ্যে যে জলস্তর থাকে, তাকে Karst Water Table বলে। এটি সাধারণ Water Table থেকে আলাদা।

16. কার্স্ট অঞ্চলে শুষ্ক নদী উপত্যকাকে বলে –
[A] Dry Valley
[B] Blind Valley
[C] Polje
[D] Uvala
Ans. [A]
Note : কার্স্ট অঞ্চলে ভূগর্ভে জল প্রবাহিত হলে উপরের উপত্যকা শুষ্ক হয়ে যায়, তাকে Dry Valley বলে।

17. নিম্নের কোন তথ্যটি সঠিক ?
i. হামস পোলজেতে অবস্থিত টিলা।
ii. গ্রাইক্স চুনাপাথরের ফাটল।
iii. ল্যাপিস ক্ষুদ্রতম কার্স্ট ভূমিরূপ।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। হামস, গ্রাইক্স, ল্যাপিস সবই কার্স্টের গুরুত্বপূর্ণ ভূমিরূপ।

18. Davis এর মতে ক্ষয়চক্রের যৌবন অবস্থায় ভূমিরূপের বৈশিষ্ট্য –
[A] মৃদু ঢাল ও প্রশস্ত উপত্যকা
[B] খাড়া ঢাল ও সংকীর্ণ V উপত্যকা
[C] প্লাবন সমভূমি ও মিয়েন্ডার
[D] পেডিপ্লেন ও ইনসেলবার্গ
Ans. [B]
Note : যৌবন অবস্থায় নিম্নক্ষয় বেশি, ফলে খাড়া ঢাল, সংকীর্ণ V উপত্যকা, জলপ্রপাত, খরস্রোত দেখা যায়।

19. “ভূমিরূপের বিবর্তনে সময়ের ভূমিকা গৌণ” – উক্তিটি কার ?
[A] Davis
[B] Hack
[C] Penck
[D] King
Ans. [B]
Note : Hack এর মতে ভূমিরূপ সময়ের উপর নির্ভরশীল নয়, এটি বর্তমান প্রক্রিয়া ও প্রতিরোধের ভারসাম্যের ফল। Davis সময়কে গুরুত্ব দেন।

20. ক্ষয়ের শেষ সীমার অবনমনে কী ঘটে ?
[A] নদীতে সঞ্চয় বৃদ্ধি
[B] পুনর্যৌবন লাভ ও নিম্নক্ষয় বৃদ্ধি
[C] বন্যা বৃদ্ধি
[D] বদ্বীপের ক্ষয়
Ans. [B]
Note : সমুদ্রপৃষ্ঠ নেমে গেলে বা ভূমি উত্থিত হলে ক্ষয়ের শেষ সীমা নেমে যায়, ফলে নদী পুনর্যৌবন লাভ করে নিম্নক্ষয় শুরু করে।

SLST Geography MCQ Geomorphology Special

21. নিম্নের কোনটি নিঃসারী আগ্নেয় ভূমিরূপ ?
[A] ব্যাথোলিথ
[B] ডাইক
[C] পাহোহো লাভা
[D] সিল
Ans. [C]
Note : পাহোহো ও আ-আ লাভা নিঃসারী লাভা প্রবাহের উদাহরণ। ব্যাথোলিথ, ডাইক, সিল উদভেদী।

22. King এর মতে পেডিপ্লেনের সৃষ্টি হয় –
[A] যৌবন অবস্থায়
[B] পরিণত অবস্থায়
[C] বার্ধক্য অবস্থায়
[D] যৌবন ও পরিণতের মাঝে
Ans. [C]
Note : King এর মতে বার্ধক্য অবস্থায় পেডিমেন্টগুলি যুক্ত হয়ে পেডিপ্লেন গঠিত হয়। এটি তাঁর পাদসমতলীকরণ চক্রের শেষ পর্যায়।

23. কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী কোথায় দেখা যায় ?
[A] গম্বুজাকৃতি পাহাড়ে
[B] কড়াই আকৃতির অবনমিত অঞ্চলে
[C] ভাঁজযুক্ত অঞ্চলে
[D] চ্যুতিযুক্ত অঞ্চলে
Ans. [B]
Note : কড়াই আকৃতির অবনমিত অঞ্চলে চতুর্দিক থেকে নদী কেন্দ্রের দিকে প্রবাহিত হলে কেন্দ্রমুখী বা Centripetal Drainage গঠিত হয়। কাঠমান্ডু উপত্যকা এর উদাহরণ।

24. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] গঙ্গা নদীতে বৃক্ষরূপী নকশা দেখা যায়
[B] যমুনা নদীতে বৃক্ষরূপী নকশা দেখা যায়
[C] দামোদর নদীতে জাফরীরূপী নকশা দেখা যায়
[D] ব্রহ্মপুত্রে জাফরীরূপী নকশা দেখা যায়
Ans. [D]
Note : ব্রহ্মপুত্র নদীতে বিনুনী বা Braided নকশা দেখা যায়, জাফরীরূপী নয়। জাফরীরূপী ভাঁজযুক্ত অঞ্চলে দেখা যায়।

25. সমুদ্র উপকূলে তরঙ্গের ক্ষয়ে সৃষ্ট মঞ্চকে বলে –
[A] তরঙ্গ কর্তিত মঞ্চ
[B] বালুকা মঞ্চ
[C] প্রবাল মঞ্চ
[D] প্লাবন মঞ্চ
Ans. [A]
Note : তরঙ্গের ক্ষয়ে ভৃগুর পাদদেশে যে মঞ্চ গঠিত হয়, তাকে তরঙ্গ কর্তিত মঞ্চ বা Wave Cut Platform বলে।

26. নিম্নের কোন ভূমিরূপটি সামুদ্রিক সঞ্চয়জাত ভূমিরূপ নয় ?
[A] লেগুন
[B] বালিয়াড়ি
[C] স্পিট
[D] জিও
Ans. [D]
Note : জিও হল সামুদ্রিক গুহার ছাদ ধসে সৃষ্ট সংকীর্ণ খাঁড়ি, এটি ক্ষয়জাত। লেগুন, বালিয়াড়ি, স্পিট সঞ্চয়জাত।

27. গ্রানাইট শিলায় গঠিত ছোট ছোট শিলাখণ্ডের স্তূপকে বলে –
[A] টর
[B] বোর্নহার্ড
[C] ইনসেলবার্গ
[D] মেসা
Ans. [A]
Note : গ্রানাইটে আবহবিকারের ফলে ছোট ছোট গোলাকার শিলাখণ্ড স্তূপাকারে অবস্থান করে টর গঠন করে।

28. নিম্নের সঠিক তথ্যটি চিহ্নিত করুন –
i. হিমালয় নবীন ভঙ্গিল পর্বত।
ii. দাক্ষিণাত্য মালভূমি লাভা গঠিত।
iii. থর মরুভূমি বায়ুর কাজে গঠিত।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। হিমালয় নবীন ভঙ্গিল, দাক্ষিণাত্য লাভা এবং থর বায়ুর কাজে গঠিত।

29. দার্জিলিং এ ধসের প্রধান শিলাগত কারণ –
[A] গ্রানাইট শিলা
[B] ডালিং ও দামুদা শিলাস্তরের ভঙ্গুরতা
[C] চুনাপাথর
[D] ব্যাসল্ট
Ans. [B]
Note : দার্জিলিং এ ডালিং ও দামুদা শিলাস্তর অত্যন্ত ভঙ্গুর ও ফাটলযুক্ত, ফলে জল প্রবেশ করে ধস ঘটায়।

SLST Geography MCQ Geomorphology Special

30. মহীঢালের গড় ঢাল কত ?
[A] 1°-2°
[B] 4°-5°
[C] 10°-15°
[D] 30°-40°
Ans. [B]
Note : মহীঢালের গড় ঢাল 4°-5° এবং গড় গভীরতা 200-3000 মিটার। মহীসোপানের ঢাল 1° এর কম।

➣ Next set


📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!

আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন

                                     👇🏻

​➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন

                                       👇🏻

➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন

➣দেখুন : SLST Geography Mega Preparation

➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প 

➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি

➣পড়ুন : স্ট্যাটিক GK নির্যাস

➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস

➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : Central TET – CTET

➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি

➣দেখুন : SLST Life science Preparation

➣দেখুন : SLST Bengali Preparation

➣দেখুন : SLST English Preparation

➣দেখুন : SLST History Preparation

➣দেখুন : SLST Sanskrit Preparation

➣দেখুন : SLST Education Preparation

➣দেখুন : SLST Philosophy Preparation

➣দেখুন : SLST Political Science Preparation

 

 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading