NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

SLST Geography

SLST Geography MCQ Geomorphology Special-8

SLST Geography MCQ Geomorphology Special

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । SLST Geography MCQ Geomorphology Special এ থাকছে এরকম 30টি গুরুত্বপূর্ণ MCQ


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


SLST Geography MCQ Geomorphology Special

SLST Geography MCQ Geomorphology Special
SLST Geography MCQ Geomorphology Special

Climatology Special Set-8

⟽ Previous set

1. নিম্নের কোনটি রাসায়নিক আবহবিকারের উদাহরণ ?
[A] শল্কমোচন
[B] কার্বনেশন
[C] বরফ কীলক প্রক্রিয়া
[D] পাত খণ্ডীকরণ
Ans. [B]
Note : কার্বনেশন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড যুক্ত জল চুনাপাথরকে দ্রবীভূত করে। এটি উষ্ণ আর্দ্র জলবায়ুতে সর্বাধিক সক্রিয়।

2. Frost Wedging কোন জলবায়ুতে সর্বাধিক কার্যকর ?
[A] উষ্ণ মরু জলবায়ু
[B] হিম ও নাতিশীতোষ্ণ জলবায়ু
[C] নিরক্ষীয় জলবায়ু
[D] ভূমধ্যসাগরীয় জলবায়ু
Ans. [B]
Note : হিম ও নাতিশীতোষ্ণ জলবায়ুতে দিনে জল গলে ফাটলে প্রবেশ করে রাতে জমে বরফ হয়ে আয়তনে 9-10% বৃদ্ধি পায়, ফলে শিলা ভাঙে।

3. নিম্নের কোনটি ধীর প্রবাহ নয় ?
[A] Soil Creep
[B] Rock Creep
[C] Debris Avalanche
[D] Solifluction
Ans. [C]
Note : Debris Avalanche দ্রুত প্রবাহের অন্তর্গত। Soil Creep, Rock Creep, Solifluction ধীর প্রবাহ।

4. পুঞ্জিত ক্ষয়ের সক্রিয় কারণ হল –
[A] ঢালের প্রকৃতি
[B] শিলার প্রকৃতি
[C] অতিবৃষ্টি ও ভূমিকম্প
[D] অরণ্যের প্রকৃতি
Ans. [C]
Note : Sharp এর মতে অতিবৃষ্টি, ভূমিকম্প, তুষার গলন হল সক্রিয় কারণ, যা হঠাৎ ওজন বৃদ্ধি করে ধস ঘটায়।

5. ‘ঢালের উপরিভাগে আবহবিকার বেশি এবং নীচে পুঞ্জিত ক্ষয় বেশি’ – উক্তিটি কার ?
[A] Davis
[B] Penck
[C] Wood
[D] Young
Ans. [C]
Note : Wood তাঁর ঢালের একক মডেলে বলেন উপরের Waxing Slope এ আবহবিকার এবং নীচের Waning Slope এ সঞ্চয় বেশি হয়।

6. Free Face কোথায় দেখা যায় ?
[A] ঢালের শীর্ষে খাড়া অংশে
[B] ঢালের নীচে অবতল অংশে
[C] ঢালের মাঝে সরল অংশে
[D] সমভূমিতে
Ans. [A]
Note : Wood এর মতে Free Face হল ঢালের শীর্ষে খাড়া নগ্ন শিলা অংশ, যেখানে আবহবিকার ও পতন ঘটে।

7. Artesian Well কোথায় দেখা যায় ?
[A] প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার পর্যায়ক্রমে
[B] কেবল গ্রানাইট শিলায়
[C] কেবল বালুকা শিলায়
[D] মরু অঞ্চলে
Ans. [A]
Note : দুটি অপ্রবেশ্য শিলার মাঝে প্রবেশ্য শিলা অবনমিত হয়ে থাকলে জল চাপে উপরে উঠে আসে, তাকে আর্টেজীয় কূপ বলে।

8. জলচক্রে বাষ্পীভবনের প্রধান শক্তি হল –
[A] ভূ-তাপ
[B] সৌরশক্তি
[C] জোয়ার-ভাটা শক্তি
[D] বায়ু শক্তি
Ans. [B]
Note : সৌরশক্তির প্রভাবে সমুদ্র ও স্থলভাগের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায়। এটি জলচক্রের প্রধান চালিকা শক্তি।

9. নদীর নিম্নক্ষয়ের শেষ সীমা হল –
[A] নদীর উৎস
[B] সমুদ্রপৃষ্ঠ
[C] হ্রদ
[D] B ও C উভয়ই
Ans. [D]
Note : সমুদ্রপৃষ্ঠ হল প্রধান শেষ সীমা, কিন্তু পথে হ্রদ বা কঠিন শিলা থাকলে তা সাময়িক শেষ সীমা হিসাবে কাজ করে।

10. ধ্বংসাত্মক বদ্বীপ নয় –
[A] জোয়ার প্রভাবিত বদ্বীপ
[B] তরঙ্গ প্রভাবিত বদ্বীপ
[C] পাখির পায়ের ন্যায় বদ্বীপ
[D] A ও B উভয়ই ধ্বংসাত্মক
Ans. [C]
Note : পাখির পায়ের ন্যায় বদ্বীপ গঠনগত বদ্বীপ। জোয়ার ও তরঙ্গ প্রভাবিত বদ্বীপ ধ্বংসাত্মক।

SLST Geography MCQ Geomorphology Special

11. হিমবাহের ক্ষয়ে সৃষ্ট U আকৃতির উপত্যকা হল –
[A] হিমদ্রোণী
[B] সার্ক
[C] ফিয়র্ড
[D] A ও C উভয়ই
Ans. [D]
Note : হিমদ্রোণী হল পর্বতের মধ্যে U আকৃতির উপত্যকা এবং ফিয়র্ড হল সমুদ্রে নিমজ্জিত U আকৃতির উপত্যকা। উভয়ই হিমবাহের ক্ষয়জাত।

12. নিম্নের কোনটি হিমবাহের সঞ্চয়জাত নয় ?
[A] গ্রাবরেখা
[B] রসে মতানে
[C] ড্রামলিন
[D] টিল
Ans. [B]
Note : রসে মতানে ক্ষয়জাত ভূমিরূপ। গ্রাবরেখা, ড্রামলিন, টিল সঞ্চয়জাত।

13. নিম্নের কোন তথ্যটি ভুল ?
i. লোয়েস হলুদ বর্ণের।
ii. বার্খানের দুই বাহু বায়ু প্রবাহের দিকে।
iii. জিউগেন মরু অঞ্চলের ক্ষয়জাত।
[A] i ভুল ii ও iii ঠিক
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ভুল i ও iii ঠিক
[D] iii ভুল i ও ii ঠিক
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। লোয়েস হলুদ, বার্খানের বাহু Leeward Side এ এবং জিউগেন মরু ক্ষয়জাত।

14. মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়ে সৃষ্ট অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি হল –
[A] বার্খান
[B] সিফ
[C] অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
[D] নক্ষত্র বালিয়াড়ি
Ans. [A]
Note : বার্খান হল অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি, যার উত্তল ঢাল Windward Side এ। সিফ হল তরবারি আকৃতির।

15. কার্স্ট অঞ্চলে বৃহৎ গোলাকার অবনমি হল –
[A] ডোলাইন
[B] উভালা
[C] পোলজে
[D] সিঙ্ক হোল
Ans. [B]
Note : উভালা একাধিক ডোলাইন যুক্ত হয়ে গঠিত বৃহৎ গোলাকার অবনমি। পোলজে আরও বৃহৎ ও অনিয়তাকার।

16. কার্স্ট অঞ্চলে ভূগর্ভস্থ নদীর পুনরায় ভূপৃষ্ঠে নির্গমনকে বলে –
[A] ভকলুসিয়ান স্প্রিং
[B] কার্স্ট জানালা
[C] পোনর
[D] সিঙ্ক হোল
Ans. [A]
Note : ভূগর্ভস্থ নদী চুনাপাথর অঞ্চলে পুনরায় ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে ভকলুসিয়ান স্প্রিং বলে। ফ্রান্সের ভকলুস অঞ্চলে এটি দেখা যায়।

17. নিম্নের কোন তথ্যটি সঠিক ?
i. ক্লিন্ট চুনাপাথরের উচ্চ অংশ।
ii. গ্রাইক্স চুনাপাথরের ফাটল।
iii. পোনর ভূগর্ভে জল প্রবেশের পথ।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। ক্লিন্ট, গ্রাইক্স, পোনর কার্স্টের গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ভূমিরূপ।

18. Davis এর মতে ক্ষয়চক্রে বাধার কারণ –
[A] ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন
[B] জলবায়ু পরিবর্তন
[C] প্রাকৃতিক দুর্ঘটনা
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : Davis ক্ষয়চক্রে বাধার তিনটি কারণ উল্লেখ করেন – শেষ সীমার পরিবর্তন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্ঘটনা।

19. “ভূমিরূপের বিবর্তনে আকস্মিক পরিবর্তন ঘটে” – মতটি কার ?
[A] Davis
[B] Penck
[C] Schumm
[D] Hack
Ans. [C]
Note : S.[A] Schumm বলেন ভূমিরূপের বিবর্তন ধীর নয়, আকস্মিকভাবে Threshold অতিক্রম করলে হঠাৎ পরিবর্তন ঘটে।

20. স্থিতিশীল পুনর্যৌবন কী ?
[A] ভূমির উত্থানে পুনর্যৌবন
[B] সমুদ্রপৃষ্ঠের অবনমনে পুনর্যৌবন
[C] নদীতে বাঁধের ফলে পুনর্যৌবন
[D] কোনোটিই নয়
Ans. [C]
Note : Davis এর মতে নদীতে বাঁধ বা ভূমিধসে নদীর গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তার উজানে স্থিতিশীল পুনর্যৌবন ঘটে।

SLST Geography MCQ Geomorphology Special

21. নিম্নের কোনটি উদভেদী ও নিঃসারী উভয় প্রকার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট হতে পারে ?
[A] ডাইক
[B] সিল
[C] ক্যালডেরা
[D] ল্যাকোলিথ
Ans. [C]
Note : ক্যালডেরা অগ্ন্যুৎগমের পর জ্বালামুখ ধসে সৃষ্টি হয়, যা উভয় প্রকার অগ্ন্যুৎপাতে হতে পারে।

22. King এর মতে স্কার্পের পশ্চাৎ অপসারণ –
[A] সমান্তরালভাবে ঘটে
[B] উল্লম্বভাবে ঘটে
[C] ঘটে না
[D] অনিয়মিতভাবে ঘটে
Ans. [A]
Note : King এর মতে স্কার্প সর্বদা সমান্তরালভাবে পশ্চাৎ অপসারণ করে, ফলে পেডিমেন্ট বিস্তৃত হয়।

23. বৃক্ষরূপী নদী নকশা কোথায় দেখা যায় ?
[A] ভাঁজযুক্ত অঞ্চলে
[B] সমভূমি ও মালভূমি অঞ্চলে
[C] চ্যুতিযুক্ত অঞ্চলে
[D] গম্বুজাকৃতি অঞ্চলে
Ans. [B]
Note : সমভূমি ও মালভূমি অঞ্চলে শিলার প্রতিরোধ সমান থাকলে বৃক্ষরূপী বা Dendritic নদী নকশা গঠিত হয়।

24. নিম্নের কোন তথ্য ভুল ?
[A] গঙ্গা-যমুনার মিলিত প্রবাহ বৃক্ষরূপী নকশার উদাহরণ
[B] নর্মদা-তাপ্তি আয়তাকার নকশার উদাহরণ
[C] ছোটনাগপুরে জাফরীরূপী নকশা দেখা যায়
[D] ব্রহ্মপুত্রে জাফরীরূপী নকশা দেখা যায়
Ans. [D]
Note : ব্রহ্মপুত্রে বিনুনী বা Braided নকশা দেখা যায়। জাফরীরূপী ছোটনাগপুর ও আরাবল্লিতে দেখা যায়।

25. সমুদ্র তরঙ্গের সঞ্চয়ে সৃষ্ট বালুকা বাঁধকে বলে –
[A] বার
[B] স্পিট
[C] টম্বোলো
[D] উপরের সবকটি সঞ্চয়জাত
Ans. [D]
Note : বার, স্পিট, টম্বোলো, লেগুন, বালিয়াড়ি সবই তরঙ্গ ও স্রোতের সঞ্চয়ে গঠিত।

26. নিম্নের কোনটি সামুদ্রিক ক্ষয়জাত ভূমিরূপ ?
[A] ব্লো হোল
[B] জিও
[C] স্ট্যাক
[D] উপরের সবকটি
Ans. [D]
Note : ব্লো হোল, জিও, স্ট্যাক, স্টাম্প, তোরণ, ভৃগু, তরঙ্গ কর্তিত মঞ্চ সবই ক্ষয়জাত।

27. মেসা ও বিউট কোথায় দেখা যায় ?
[A] চুনাপাথর অঞ্চলে
[B] গ্রানাইট অঞ্চলে
[C] বেলেপাথর ও কাদাপাথরের পর্যায়ক্রমে
[D] ব্যাসল্ট অঞ্চলে
Ans. [C]
Note : কঠিন বেলেপাথর ও কোমল কাদাপাথরের পর্যায়ক্রমে ক্ষয়ে মেসা ও বিউট গঠিত হয়। মেসা বিউটের থেকে বড়।

28. নিম্নের সঠিক তথ্যটি চিহ্নিত করুন –
i. ভূমিকম্পের কেন্দ্রকে ফোকাস বলে।
ii. ভূমিকম্পের উপকেন্দ্রকে এপিসেন্টার বলে।
iii. সিসমোগ্রাফে ভূমিকম্প মাপা হয়।
[A] i ও ii ঠিক iii ভুল
[B] i, ii ও iii সব ঠিক
[C] ii ও iii ঠিক i ভুল
[D] i ও iii ঠিক ii ভুল
Ans. [B]
Note : তিনটি তথ্যই সঠিক। ফোকাস ভূগর্ভে এবং এপিসেন্টার ভূপৃষ্ঠে ফোকাসের ঠিক উপরে অবস্থিত।

29. দার্জিলিং পার্বত্যাঞ্চলে সর্বাধিক ধস ঘটে –
[A] জানুয়ারি মাসে
[B] জুন-সেপ্টেম্বর মাসে
[C] ডিসেম্বর মাসে
[D] মার্চ মাসে
Ans. [B]
Note : দার্জিলিং এ বর্ষাকালে (জুন-সেপ্টেম্বর) অতিবৃষ্টির কারণে সর্বাধিক ধস ঘটে। 1968, 2011 সালে ভয়াবহ ধস হয়েছিল।

SLST Geography MCQ Geomorphology Special

30. পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী হিমালয় কোন পাত সীমানায় গঠিত ?
[A] অভিসারী মহাদেশ-মহাদেশ সীমানা
[B] প্রতিসারী সীমানা
[C] নিরপেক্ষ সীমানা
[D] অভিসারী মহাসাগর-মহাদেশ সীমানা
Ans. [A]
Note : ভারতীয় ও ইউরেশীয় মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় সংঘর্ষে হিমালয় গঠিত হয়েছে।  ➣ Next set


📌 এক ক্লিকেই সব বিষয়ের সেরা প্রস্তুতি!

আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে Niryas.in-এ যুক্ত করা হয়েছে Academic, WBPSC, SSC, CTET, Static GK, মক টেস্ট ও ফ্রি PDF নোটস। এক জায়গা থেকেই সমস্ত বিষয়ের গাইড পেতে নিচের লিঙ্কে টাচ করুন

                                     👇🏻

​➣Niryas Online Preparation Portal – এক নজরে সমস্ত কিছু গাইড দেখতে ক্লিক/টাচ করুন

                                       👇🏻

➣মাধ্যমিক 2027 – সব বিষয়ের মডেল প্রশ্নপত্র ও উত্তরপত্র পড়তে ক্লিক/টাচ করুন

➣দেখুন : SLST Geography Mega Preparation

➣দেখুন: আপার প্রাইমারি TET পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী’র গল্প 

➣দেখুন : অঙ্গনওয়াড়ি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WBP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : ANM & GNM পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣দেখুন : WB KP পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : প্রাথমিক TET পরীক্ষার মহা প্রস্তুতি

➣পড়ুন : স্ট্যাটিক GK নির্যাস

➣পড়ুন : কুইজ ক্যাপসুল নির্যাস

➣দেখুন: WB SCC Group C & D পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি

➣ দেখুন : Central TET – CTET

➣দেখুন : WBPSC Clerkship পরীক্ষার সম্পূর্ণ পরিস্থিতি

➣দেখুন : SLST Life science Preparation

➣দেখুন : SLST Bengali Preparation

➣দেখুন : SLST English Preparation

➣দেখুন : SLST History Preparation

➣দেখুন : SLST Sanskrit Preparation

➣দেখুন : SLST Education Preparation

➣দেখুন : SLST Philosophy Preparation

➣দেখুন : SLST Political Science Preparation

 

 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading