NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

Competitive Miscellaneous Info.

Third Term of Modi

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Third Term of Modi থাকছে ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


নরেন্দ্র মোদী 3.0

Third Term of Modi
Third Term of Modi

⟽ পূর্ববর্তী অংশ : নরেন্দ্র মোদী (দ্বিতীয় কার্যকাল)

💠 নরেন্দ্র মোদী (Narendra-Modi) – অষ্টাদশ লোকসভা ও Modi 3.0 : 2024 সালের 19শে এপ্রিল থেকে 1লা জুন এর মধ্যে ভারতের অষ্টাদশ তম লোকসভা নির্বাচন সাত দফায় গৃহীত হয় এবং 4ঠা জুন ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনের ফলাফল হিসাবে ভারতীয় জনতা পার্টি পূর্বের লোকসভা ভোটের নিরিখে 63টি কম আসনে জয়লাভ করে একক ভাবে মোট 240টি আসন দখল করে। অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস পূর্বের থেকে 47টি অধিক আসনে জয়লাভ করে 99টি আসন দখল করে। অন্যান্যদের মধ্যে সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, DMK 22টি আসনে জয়লাভ করে। বিজেপি এই নির্বাচনে 36.56 শতাংশ জনমত এবং 44.2 শতাংশ আসন নিয়ে বৃহত্তম দল হিসাবে উঠে আসে। বিজেপির অন্যান্য সহযোগী দলের আসন মিলিয়ে NDA এর মোট আসন সংখ্যা দাঁড়ায় 293টি। অন্যদিকে INDIA জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় 234টি। এই নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী থেকে তৃতীয়বারের জন্য 1,52,513 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এবং রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনাদ ও উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় কেন্দ্রেই জয়লাভ করেন, পরবর্তীতে তিনি ওয়েনাদ আসনটি ছেড়ে দিয়ে রায়বরেলি আসনটি ধরে রাখেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য 272 আসন প্রয়োজন হলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে NDA জোটের সমর্থনে সরকার গঠন করে এবং পূর্বনির্ধারিতভাবে তৃতীয়বারের জন্য 2024 সালের 9ই জুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করে “Modi 3.0” এর সূচনা করেন এবং তা বর্তমান সময়েও অব্যাহত ………

Third Term of Modi

তার এই সময়কালে : i) 9ই জুন 2024 – রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে 71 জন মন্ত্রীকে নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হন। ii) 10ই জুন 2024 – প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ফাইল স্বাক্ষর – PM কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি, 9.3 কোটি কৃষককে ₹20,000 কোটি বিতরণ। এখন পর্যন্ত এই প্রকল্পে মোট 3 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। iii) 14-15ই জুন 2024 – ইতালিতে 50তম G7 শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসাবে আমন্ত্রিত হয়ে যোগদান। iv) জুলাই 2024 2024-25 বাজেটে আয়কর ছাড় – 7 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত এবং বেতনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ₹75,000 করা হয়। v) জুলাই-আগস্ট 2024 – প্রথম 100 দিনের কর্মসূচিতে ₹3 লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প অনুমোদন – মহারাষ্ট্রে ওয়াধওয়ান মেগা পোর্ট (₹76,200 কোটি); PMGSY-IV এর অধীনে 25,000 অসংযুক্ত গ্রামে 62,500 কিমি রাস্তা; 8টি হাই-স্পিড রোড করিডর। vi) আগস্ট 2024 – 70 বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা এবং PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা (1 কোটি বাড়িতে সোলার) সম্প্রসারণ। vii) ডিসেম্বর 2024 – লোকসভায় Waqf (Amendment) Bill এবং One Nation One Election বিল নিয়ে আলোচনা শুরু। viii) 22শে জানুয়ারি 2024 – অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তি উদযাপন। ix) 22শে এপ্রিল 2025 – জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটক নিহত। x) 7ই মে 2025 – পহেলগাঁও হামলার প্রতিশোধে ভারতীয় সেনা “Operation Sindoor” পরিচালনা করে পাকিস্তান ও PoK-তে 9টি জঙ্গি পরিকাঠামো ধ্বংস করে। xi) 30শে এপ্রিল 2025 – কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জনগণনায় জাতিভিত্তিক গণনার (Caste Census) অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করে। xii) 9ই জুন 2025 – তৃতীয় কার্যকালের এক বছর পূর্তিতে “Gyan Bharatam Mission” চালু – 1 কোটির বেশি প্রাচীন পাণ্ডুলিপি ডিজিটাইজ করার প্রকল্প। xiii) 10ই জুন 2026 – তিনি জওহরলাল নেহরুর টানা 4,398 দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অতিক্রম করে ভারতের দীর্ঘতম মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী হন। xiv) 8ই সেপ্টেম্বর 2026 – মুম্বাইতে Global Fintech Fest 2026 উদ্বোধন করেন এবং ঘোষণা করেন যে 2026-27 এর প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের GDP বৃদ্ধি 7.8% হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। xv) 12-13ই সেপ্টেম্বর 2026 – নয়াদিল্লির ভারত মণ্ডপমে  অষ্টাদশতম ব্রিকস শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং (7 বছর পর ভারত সফরে) যোগ দেন। De-Dollarization ও Local Currency Trade নিয়ে মূল আলোচনা হয়।

পড়ুনঃ ✒ প্রশ্নোত্তরের 18তম ব্রিকস সম্মেলন


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading