NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

Competitive Miscellaneous Info.

Second Term of Modi

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Second Term of Modi থাকছে ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


নরেন্দ্র মোদী 2.0

Second Term of Modi
Second Term of Modi

⟽পূর্ববর্তী অংশ : নরেন্দ্র মোদী (প্রথম কার্যকাল)

2019 সালের 11 ই এপ্রিল থেকে 19 শে মে এর মধ্যে ভারতের সপ্তদশ তম লোকসভা জনমত গৃহীত হয় এবং 23 শে মে ফলাফল ঘোষণা করা হয় । এই নির্বাচনের ফলাফল হিসাবে ভারতীয় জনতা পার্টি পূর্বের লোকসভা ভোটের নিরিখে 21 টি অধিক আসনে জয়লাভ করে একক ভাবে মোট 303 টি আসন দখল করে । অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস পূর্বের থেকে 8 টি অধিক আসনে জয়লাভ করে 52 টি আসন দখল করে । অন্যান্যদের মধ্যে DMK 23 টি আসনে জয়লাভ করে । বিজেপি এই নির্বাচনে 37.6 শতাংশ জনমত এবং 55.8 শতাংশ আসন নিয়ে ক্ষমতায় আসে । বিজেপির অন্যান্য সহযোগী দলের আসন মিলিয়ে NDA এর মোট আসন সংখ্যা দাঁড়ায় 353 টি । এই নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী থেকে জয়লাভ করে । এবং রাজনৈতিক প্রতিপক্ষ দলের অধ্যক্ষ রাহুল গাঁধী কেরালার ওয়েনাদ ও উত্তর প্রদেশের আমেঠি থেকে প্রতিদ্বন্ধীতা করলেও আমেঠি তে পরাজিত হন । সপ্তদশ লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য 172 আসন প্রয়োজন হলেও বিজেপি 303 টি আসন জয়লাভ করে এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পূর্বনির্ধারিতভাবে দ্বিতীয়বারের জন্য 2019 সালের 26 শে মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করে “Modi 2.0” এর সূচনা করেন ।

Second Term of Modi

তার এই সময়কালে : i) 2019 সালের 30 শে মে দ্বিতীয় বারের জন্য তিনি প্রধানমন্ত্রী দপ্তরের দ্বায়িত্ব প্রারম্ভ করেন । ii) 19 শে জুলাই বিদিশা বালিয়ান ভারতের প্রথম বধির নারী হিসাবে Miss Deaf World-2019 জয় করেন । iii) 23 শে জুলাই ISRO দ্বিতীয় চন্দ্রায়ন অভিযান এর জন্য সফলভাবে যান উৎক্ষেপন করেন । iv) 30 শে জুলাই ভারতে মুসলিম সম্প্রদায়ের প্রচলিত “তিন তালাক” অবৈধ ঘোষণা করা হয় । v) 5 ই আগস্ট ভারতীয় সংবিধান থেকে Article 370 ও Article 35A এর অপসারণ ঘটিয়ে জম্মু-কাশ্মির কে দুটি অংশে বিভক্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামক দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের গঠন করার কথা ঘোষণা করা হয় । vi) 27 শে আগস্ট প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম INX Media Scam এর জন্য CBI দ্বারা গ্রেফতার হয় । vii) 6 ই সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্রায়ন অভিযান সফল হয় এবং কিন্তু বিক্রম নামক ল্যান্ডার চন্দ্র পৃষ্ঠে আছড়ে পড়ে । viii) 16 ই সেপ্টেম্বর Jammu & Kashmir National Conference এর অধ্যক্ষ ফারুক আব্দুল্লা Public Safety Act (PSA) আইনে গ্রেফতার হয় । ix) 22 শে সেপ্টেম্বর আমেরিকার টেক্সস প্রদেশের হাউসটনে অবস্থিত NRG স্টেডিয়ামে “Howdy, Modi: Shared Dreams Bright Futures rally” তে 50,000 প্রবাসী ভারতীয় কে প্রধানমন্ত্রী সম্বোধিত করেন । x) 31 শে অক্টোবর জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে । xi) 9 ই নভেম্বর ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বহু বিতর্কিত রাম জন্মভূমি মামলার নিষ্পত্তি করে হিন্দুদের পক্ষে রায় দেন । xii) 11 ই ডিসেম্বর Citizenship (Amendment) Act, 2019 পাস হয় । xiii) 2020 সালের জানুয়ারি মাসে Citizenship Amendment Act এর বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় এবং দিল্লিতে সাম্প্রদায়িক অশান্তি দেখা দেয়।
xiv) 30শে জানুয়ারি 2020 কেরালায় ভারতের প্রথম COVID-19 আক্রান্তের সন্ধান পাওয়া যায় এবং 24শে মার্চ 2020 থেকে সারাদেশে 21 দিনের জন্য প্রথম লকডাউন ঘোষণা করা হয়।
xv) 15ই জুন 2020 লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন।
xvi) 29শে জুলাই 2020 ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য জাতীয় শিক্ষানীতি (NEP 2020) ঘোষণা করা হয়, যা 34 বছর পর প্রথম বড় পরিবর্তন।
xvii) 5ই আগস্ট 2020 অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন সম্পন্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
xviii) সেপ্টেম্বর 2020 সংসদে তিনটি কৃষি আইন পাস হয়, যার বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষক আন্দোলন শুরু হয়।
xix) 16ই জানুয়ারি 2021 ভারতে বিশ্বের বৃহত্তম COVID-19 টিকাকরণ অভিযান শুরু হয়।
xx) 19শে নভেম্বর 2021 প্রধানমন্ত্রী তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন।
xxi) 9-10ই সেপ্টেম্বর 2023 নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের সভাপতিত্বে 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ভারতে প্রথম G20 সম্মেলন।
xxii) 19শে সেপ্টেম্বর 2023 নতুন সংসদ ভবনে প্রথম কার্যদিবসে নারী সংরক্ষণ বিল (Nari Shakti Vandan Adhiniyam) পাস হয়, যাতে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়।
xxiii) 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন।
xxiv) 2024 সালে G7 (ইতালি), রাশিয়া ও ইউক্রেন সফর করে ভারতের ভারসাম্য নীতির বার্তা দেন।
xxv) 2024 সালের প্রথম 100 দিনে 3 লক্ষ কোটি টাকার প্রকল্প অনুমোদন – মহারাষ্ট্রে ওয়াধওয়ান মেগা পোর্ট (₹76,200 কোটি), PMGSY-IV (25,000 গ্রামে রাস্তা)।

➣পড়ুন: BRICS 2026: ভারতে বিশ্ব শক্তির মহামঞ্চ – ইতিহাস, বিস্তার ও তাৎপর্য


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “Second Term of Modi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading