Presidents of India – Untold Stories
Presidents of India – Untold Stories
ভারতের প্রধানমন্ত্রীর গল্প অংশে আমরা ভারতের প্রতি প্রধানমন্ত্রী নির্বাচনের অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট, প্রধানমন্ত্রীর কার্যকাল, কার্যকালে সম্পাদিত কার্যাবলী এবং প্রতি প্রধানমন্ত্রীর ব্যক্তিজীবন সম্পর্কে জেনেছি । ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুটি বিষয় ভারতীয়দের দৈনন্দিন জীবন থেকে শিক্ষাজীবন প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ । সাধারণ দৈনন্দিন জীবনে নূন্যতম চায়ের ঠেকেও রাজনৈতিক আলোচনার জন্য যেমন এই ঘটনাবলীগুলি জানা প্রয়োজন তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এই অংশ থেকে । ফলে মাতৃভূমি সম্পর্কে জানতে এবং মাতৃভূমির সেবায় নিজেকে নিযুক্ত করার জন্য অবশ্যই তথ্যগুলো জানতে হবে । সেই প্রেক্ষাপটেই আমাদের আরো একটি ক্ষুদ্রতম প্রয়াস ভারতের রাষ্ট্রপতি – অব্যক্ত গল্প বা Presidents of India – Untold Stories এর এই সিরিজ । আশাকরি এই সিরিজের প্রতিটি পোস্ট থেকে আপনি অনেক কিছুই জানতে সক্ষম হবেন ।
ভারতের রাষ্ট্রপতি – অব্যক্ত গল্প [Presidents of India – Untold Stories]

প্রাককথন : ভারতীয় সংবিধানের 52 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। 53 নম্বর ধারা অনুযায়ী ভারতের সমস্ত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র শাসক (Nominal Executive) এবং প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক (Real Executive)। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান।
ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত হন সংবিধানের 54 এবং 55 নম্বর ধারা অনুযায়ী একটি নির্বাচকমণ্ডলীর (Electoral College) দ্বারা। এই নির্বাচকমণ্ডলীতে থাকেন লোকসভা, রাজ্যসভা এবং সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরির বিধানসভার নির্বাচিত সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন হয় একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (Proportional Representation by means of Single Transferable Vote)। 57 নম্বর ধারা অনুযায়ী এক ব্যক্তি যতবার খুশি রাষ্ট্রপতি হতে পারেন।
Presidents of India – Untold Stories
▶ রাষ্ট্রপতি পদে নিযুক্তির জন্য সংবিধানের 58 নম্বর ধারায় যোগ্যতা উল্লেখ আছে –
i. তাঁকে ভারতের নাগরিক হতে হবে।
ii. তাঁর বয়স ন্যূনতম 35 বছর হতে হবে।
iii. তাঁকে লোকসভার সদস্য হওয়ার যোগ্য হতে হবে।
iv. তিনি ভারত সরকার বা কোনো রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে থাকতে পারবেন না।
▶ রাষ্ট্রপতির পূর্ণাঙ্গ কার্যকাল 5 বছর (56 নম্বর ধারা), তবে তিনি তার আগে উপ-রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে পদত্যাগ করতে পারেন। সংবিধান লঙ্ঘনের অপরাধে সংসদ তাঁকে 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট (Impeachment) পদ্ধতিতে অপসারণ করতে পারে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হয়।
▶ ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই। বর্তমানে রাষ্ট্রপতির বেতন হল ₹ 5,00,000 এবং এর সাথে বিনামূল্যে রাষ্ট্রপতি ভবনে বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুযোগসুবিধা পেয়ে থাকেন।
▶ ভারতের রাষ্ট্রপতি একাধারে তিন বাহিনীর সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের নিয়োগকর্তা, সংসদে পাশ হওয়া বিলে স্বাক্ষরকারী, ক্ষমা প্রদর্শনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী (72 নম্বর ধারা) এবং সংবিধানের রক্ষক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।
▶ স্বাধীন ভারতে 1950 থেকে বর্তমান সময় (2026) পর্যন্ত 15 জন ব্যক্তি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। এছাড়া 3 জন ব্যক্তি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন – ভি.ভি. গিরি, মহম্মদ হিদায়াতুল্লাহ এবং বি.ডি. জাত্তি।
▶ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ, তিনি 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1962 সালের 13ই মে পর্যন্ত দুইবার রাষ্ট্রপতি হিসাবে 12 বছর 107 দিন পদে ছিলেন – তিনিই দীর্ঘতম কার্যকালের রাষ্ট্রপতি। স্বল্প সময়ের রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন, তিনি মাত্র 2 বছর 11 দিন পদে ছিলেন এবং পদে থাকাকালীন মারা যান।
▶ ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন।
▶ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবীসিং পাটিল।
▶ সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি।
▶ ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি (64 বছর বয়সে) এবং বয়স্কতম রাষ্ট্রপতি ছিলেন আর. ভেঙ্কটরমন (76 বছর বয়সে)।
▶ প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন কে. আর. নারায়ণন এবং প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ছিলেন দ্রৌপদী মুর্মু।
▶ প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি ছিলেন এ.পি.জে. আব্দুল কালাম।
▶ প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জী।
▶ প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে বর্তমানে দুজন ব্যক্তি জীবিত রয়েছেন, এঁরা হলেন রামনাথ কোবিন্দ এবং প্রতিভা পাটিল।
▶ সাম্প্রতিক কালে প্রয়াত রাষ্ট্রপতি হলেন প্রণব মুখার্জী (31শে আগস্ট 2020)।
▶ ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, যিনি 2022 সালের 25শে জুলাই থেকে পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
➣পড়ুন : ভারতের মহারত্ন ও নবরত্ন সংস্থা
Presidents of India – Untold Stories
গভর্নর জেনারেল থেকে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন : 1947 সালের 15ই আগস্ট ভারত অর্জন করে স্বাধীনতা; কিন্তু ভারত তখনও পূর্ণ প্রজাতন্ত্র (Republic) হয়নি, ছিল ব্রিটিশ কমনওয়েলথের অধীনে একটি ডোমিনিয়ন (Dominion), যার প্রধান ছিলেন গভর্নর জেনারেল । 15ই আগস্ট 1947 – 25শে জানুয়ারি 1950 পর্যন্ত সময়কালে ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটিশ রাজার প্রতিনিধি গভর্নর জেনারেল। এই সময়কালে দুজন গভর্নর জেনারেল এর দ্বায়িত্ব অতিবাহিত করেন, যাদের একজন ব্রিটিশ এবং অন্যজন ভারতীয় । প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন (15 আগস্ট 1947 – 21 জুন 1948) এবং দ্বিতীয় ও শেষ তথা একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী (21 জুন 1948 – 25 জানুয়ারি 1950)। এই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, কিন্তু তিনি গভর্নর জেনারেলের অধীনে কাজ করতেন।
Presidents of India – Untold Stories
অস্থায়ী রাষ্ট্রপতি : 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং ভারত প্রজাতন্ত্ররুপে আত্মপ্রকাশ করে । ফলে সংবিধানবলে গভর্নর জেনারেল পদ তুলে দেওয়া হয় এবং রাষ্ট্রপতি পদ তৈরি হয়। কিন্তু তখনও লোকসভা-রাজ্যসভা তৈরি হয়নি, তাই রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব ছিল না। তাই সংবিধানের অস্থায়ী ব্যবস্থা অনুযায়ী গণপরিষদ (Constituent Assembly) 1950 সালের 24শে জানুয়ারি ডঃ রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম অস্থায়ী বা মনোনীত রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে। তিনি 26 জানুয়ারি 1950 থেকে 1952 সালের 12ই মে, প্রথম সাধারণ নির্বাচন পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনের পর নতুন সংসদ ও বিধানসভা গঠিত হলে, প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেখানেও রাজেন্দ্র প্রসাদই জিতে ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হন।
তাঁর এই সময়কালে : i. 1950 সালের 26 জানুয়ারি সংবিধান কার্যকর, রাষ্ট্রপতি ভবনে (তৎকালীন গভর্নমেন্ট হাউস) প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন প্রসাদ। ii. 28 জানুয়ারি: সুপ্রিম কোর্ট গঠনে স্বাক্ষর করেন। iii. 15ই মার্চ Planning Commission গঠনে অনুমোদন প্রদান করেন। iv. 31 জুলাই ভারত-নেপাল শান্তি ও মৈত্রী চুক্তিতে স্বাক্ষর হয়। তাঁর এই সময়কালের 1951 ছিল সবচেয়ে বিতর্কিত বছর । v. বিতর্কের অন্যতম বিষয় ছিল “হিন্দু কোড বিল” । নেহেরু ও আম্বেদকর চেয়েছিলেন হিন্দু বিবাহ, উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদে নারীদের সমান অধিকার। প্রসাদ অ্যাটর্নি জেনারেল এম.সি. সেতলবাদকে চিঠি লেখেন – “এই বিল হিন্দু ধর্মের মূল কাঠামো ভেঙে দেবে। আমি সই করব না।” শেষে নেহেরু বিলটিকে 4 ভাগে ভাগ করতে বাধ্য হন। v. 11ই মে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠা। নেহেরু মন্ত্রিসভাকে বলেন কেউ যাবে না। কিন্তু প্রসাদ নেহেরুকে বলেন, “এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, রাষ্ট্রপতি হিসেবে নয়, একজন হিন্দু হিসেবে যাচ্ছি।” তিনি যান এবং বলেন – “সোমনাথ ভারতের আত্মার প্রতীক।” vi. 21শে অক্টোবর দিল্লীতে ভারতীয় জনসংঘ (বর্তমান বিজেপির পূর্বসূরী) প্রতিষ্ঠা – শ্যামাপ্রসাদ মুখার্জীর নেতৃত্বে। প্রসাদ নিরপেক্ষ থাকেন। ➣ Next Part
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
Pingback: Rajendra Prasad – India’s First President » NIRYAS.IN