NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

Pedagogy

Teaching Methods of Mathematics P-2

Teaching Methods of Mathematics P-2

প্যাডাগোজি (Pedagogy) হল এমন একটি বিষয়বস্তু যেটি শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষারর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় । প্রাথমিক টেট, উচ্চ প্রাথমিক টেট, সেন্ট্রাল টেট এমনকি স্কুল সর্ভিস টেট এর ক্ষেত্রে প্যাডাগোজি বিষয়টি থেকে বিষয় ভিত্তিক প্যাডাগোজি (Subject Pedagogy) এর উপর প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার । প্রতিযোগী শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য এবং প্রতিটি বিষয়ের বিষয় ভিত্তিক প্যাডাগোজি তুলে ধরতে আমরা আরম্ভ করেছি Pedagogy বিভাগটি । এই বিভাগের একটি উপ-বিভাগ হলঃ গণিত প্যাডাগোজি । গণিত প্যাডাগোজিতে এখন আমরা আলোচনা করবো “গণিত শিক্ষণ পদ্ধতি” [Teaching Methods of Mathematics P-2] নামক টপিকটি ।


➣ Join : Our Telegram Channel


Teaching Methods of Mathematics P-2

Teaching Methods of Mathematics
Teaching Methods of Mathematics

⟽ পূর্ববর্তী অংশ

26. গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির বিষয়বস্তুর নির্বাচনের গুরুত্ব কী ?
উত্তর : গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি শিখন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সমক্ষে উপস্থাপন করা হবে তা স্থির করতে হয় । এর ফলে আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছ ধারণা গঠিত হয় ।
যেমনঃ অঙ্কের ধারণা ও কথায় প্রকাশ আলোচ্য বিষয় হলে সেটি উল্লেখ করলে শিক্ষার্থীর সহজেই বুঝে যাবে যে কিছু সংখ্যা দেওয়া হবে, এবং তাদের সেগুলি একক, দশক, শতক ….এভাবে হিসেব করে কথায় লিখতে হবে বা কথায় দেওয়া হলে অঙ্কে লিখতে হবে । Teaching Methods of Mathematics

27. গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণের গুরুত্ব কী ?
উত্তর : গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণের মাধ্যমে শিক্ষার্থীর কাম্য আচরণ ও শিখন সামর্থ্য সমন্ধে জানা যায় ।
যেমনঃ নির্দিষ্ট সংখ্যার অঙ্ককে সঠিকভাবে শিক্ষার্থীর কথায় বা অঙ্কে প্রকাশ করতে পারছে কী না । তার উদাহরণ দিতে পারছে কী না ইত্যাদি ।

28. গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির নির্দিষ্ট পরিকল্পনা পর্যায়ের গুরুত্ব কী ?
উত্তর : গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির নির্দিষ্ট পরিকল্পনা পর্যায়ে শিক্ষক/শিক্ষিকা কিভাবে বিষয়কে শিখন-শিক্ষণ উপকরণ এর মাধ্যমে উপস্থাপন করবেন তার পরিকল্পনা করেন । এজন্য প্রয়োজনীয় চার্ট, টেবিল ইত্যাদি বোর্ডে আঁকবেন বা মডেল হিসাবে উপস্থাপন করবেন । শিক্ষার্থীর কথায় বা অঙ্কে প্রকাশ দক্ষতা লক্ষ্য করবেন ।

Teaching Methods of Mathematics P-2

29. গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির তথ্য সংগ্রহ পর্যায়ের গুরুত্ব কী ?
উত্তর : গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির তথ্য সংগ্রহ পর্যায়ের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক/শিক্ষিকার মধ্যে পারস্পরিক আলোচনা বা মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রদত্ত বা আলোচ্য বিষয়ের তথ্য অনুসন্ধান করা হয় । যেমনঃ নির্দিষ্ট অঙ্কের সংখ্যাকে শিক্ষার্থী কিভাব কথায় বা অঙ্কে প্রকাশ করছে তা দেখবেন । একটি সংখ্যা রাশি দিয়ে তা কত অঙ্কের সংখ্যা শিক্ষার্থীদের থেকে জানবেন ইত্যাদি ।

30. গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির ধারণা গঠন পর্যায়ের গুরুত্ব কী ?
উত্তর : গণিত শিক্ষাদানের পর্যবেক্ষণ পদ্ধতির ধারণা গঠন পর্যায়ে শিক্ষার্থী আলোচ্য বিষয়বস্তু সমন্ধে শিক্ষক/শিক্ষিকার থেকে সঠিক তথ্য ও পদ্ধতি জেনে সুনির্দিষ্ট ধারণা গঠন করতে পারবে ও বিষয়টি অনুধাবনে সক্ষম হবে । যেমনঃ চার অঙ্কের সংখ্যাকে ভাষায় প্রকাশ করতে পারলে এবং তা যদি হাজার, শতকদশক ও এককে কথায় লিখতে পারে তাহলে 8 অঙ্কের সংখ্যাকে কোটি, নিযুত, লক্ষ করে লিখতে পারবে ।

31. গণিত শিক্ষাদানে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলি কিকি ?
উত্তর : গণিত শিক্ষাদানে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলি হলঃ i) পর্যবেক্ষণ এর মাধ্যমে শিক্ষার্থী সক্রিয়ভাবে গাণিতিক তথ্য সংগ্রহ করতে পারে । ii) সক্রিয়তার মাধ্যমে পর্যবেক্ষণের ফলে শিক্ষার্থী কোন বিষয়ে যথাযথ জ্ঞানলাভ করতে সমর্থ হয় ফলে সুস্পষ্ট ধারণা জন্মায় । iii) পর্যবক্ষণের মাধ্যমে নিজস্ব অভিজ্ঞতায় বিষয়ের কার্যকরী সম্পর্ক সমন্ধে জ্ঞানলাভ করায় তা দীর্ঘস্থায়ী হয় ফলে শিক্ষার্থীর মানসিক উন্নয়ন ঘটে । iv) পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর বিছিন্ন জ্ঞান সুসংহত হয় এবং যুক্তিশীল মনোভাবের বিকাশ ঘটে ।

32. গণিত শিক্ষাদানে পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধাগুলি কিকি ?
উত্তর : গণিত শিক্ষাদানে পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধাগুলি হলঃ i) eরুপ পদ্ধতি সময় স্বাপেক্ষ ও শ্রমসাধ্য । ii) শিক্ষার্থীর হাতে কলমে কাজ করার সুযোগ কম থাকে । iii) সঠিকভাবে শ্রেণিকক্ষ পরিচালনা করতে না পারলে শিখন প্রক্রিয়া ব্যহত হয় । iv) সঠিকভাবে নির্দেশনা না করতে পারলে পদ্ধতিটি যথার্থ কার্যকর হয় না । Teaching Methods of Mathematics

33. পর্যবেক্ষণ কৌশল (Observation Techniques) কয় প্রকারের হয়ে থাকে ?
উত্তর : পর্যবেক্ষণ কৌশল কে মূলতঃ দুই ভাগে ভাগ করা যায়, যথাঃ i) প্রতক্ষ্য পর্যবেক্ষন (Direct observation) :- যে পর্যবেক্ষণ কালে পর্যবেক্ষণকারী সশরীরে উপস্থিত থেকে কোন ক্ষেত্র থেকে তথ্য আহরণ করে তাকে প্রতক্ষ্য পর্যবেক্ষন বলে । পর্যবেক্ষণকারীর সক্রিয় ভূমিকার উপর নির্ভর করে প্রতক্ষ্য পর্যবেক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়, যথাঃ a) সক্রিয় প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও b) নিষ্ক্রিয় প্রত্যক্ষ পর্যবেক্ষণ । এবং ii) পরোক্ষ পর্যবেক্ষণ (Indirect observation) :- সরাসরিভাবে আলোচ্যক্ষেত্রে উপস্থিত না থেকে দূরবর্তী মাধ্যমে অন্যের পর্যবেক্ষণের উপর নির্ভর করে বা নথি আকারে অতীতের ঘটনাগুলির রেকর্ডিং-মেন্টেশন, ভিডিও ইত্যাদি পর্যবেক্ষণ করে তথ্য আহরণ প্রক্রিয়াকে অপ্রত্যক্ষ পর্যবেক্ষণ বলে ।

34. গণিত শিক্ষায় পরীক্ষামূলক পদ্ধতি (Experimentation Method) বলতে কী বোঝায় ?
উত্তর : যে পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহন করে বিভিন্নরকম গাণিতিক পরীক্ষানিরীক্ষার মাধ্যমে গাণিতিক নীতি ও সূত্রগুলিকে অধিগ্রহণ করে মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় নিয়ে যেতে সক্ষম হয় সেরূপ পদ্ধতিকে পরীক্ষামূলক পদ্ধতি বলা হয় । মূলতঃ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এই পদ্ধতি অধিক কার্যকর ।

35. গণিত শিক্ষায় পরীক্ষামূলক পদ্ধতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত ?
উত্তর : গণিত শিক্ষায় পরীক্ষামূলক পদ্ধতি ‘কাজের মাধ্যমে শেখার’ নীতির উপর প্রতিষ্ঠিত ।

36. গণিত শিক্ষার পরীক্ষামূলক পদ্ধতি কয়টি পর্যায়ে সম্পন্ন হয় ?
উত্তর : গণিত শিক্ষার পরীক্ষামূলক পদ্ধতি মূলতঃ পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয়, যথাঃ i) ব্যবহারিক লক্ষ্য উপস্থাপন (Presenting Practical Aim), ii) প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি প্রদান (Provide Necessary Materials and Equipments), iii) নির্দিষ্ট নির্দেশনা (Specific Instructions), iv) পরীক্ষণ (Experimentation) এবং v) সিদ্ধান্ত গ্রহণ (Decision Making) ইত্যাদি ।

37. প্রকল্প পদ্ধতি (Project Method) এর প্রবক্তা কে ?
উত্তর : John Dewey এর শিক্ষা দর্শনের ভিত্তিতে আমেরিকান শিশুবিজ্ঞানী Prof. William Heard Kilpatrick 1918 সালে এই পদ্ধতির উদ্ভাবন করেন তার মতে – “A purposeful activity which proceeds in a social environment.” Dr. J.A. Stevenson প্রকল্প পদ্ধতি সম্পর্কে বলেন – “It is a problematic act carried to completion in its natural setting”. C.V. Good এর মতে – “A project is a significant unit of activity, having educational value and aimed at one or more definite goals of understanding.”

38. প্রকল্প পদ্ধতির সাধারণ নীতিগুলি কিকি ?
উত্তর : প্রকল্প পদ্ধতির সাধারণ নীতিগুলি হলঃ i) প্রকল্পটি অবশ্যই শিক্ষার্থীর মানসিক বা সঞ্চালনমূলক কার্যকলাপের উপর ভিত্তি করে হওয়া উচিত। ii) এটি অবশ্যই উদ্দেশ্যমূলক ক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হবে । iii) প্রকল্পের আওতায় শিশুদের অবশ্যই অভিজ্ঞতা কংক্রিট বা মানসিকভাবে সংগ্রহ করতে হবে । iv) এটি অবশ্যই বাস্তব অভিজ্ঞতা প্রদান করবে ।

39. প্রকল্প পদ্ধতি কয়টি স্তরে সম্পাদিত হয় ?
উত্তর : প্রকল্প পদ্ধতি চারটি স্তরে সম্পাদিত হয়, যথাঃ i) উদ্দেশ্য নির্ধারণ স্তর, ii) পরিকল্পনা স্তর, iii) কর্ম সম্পাদন স্তর এবং iv) বিচারকরণ বা সিদ্ধান্তগ্রহণ স্তর ইত্যাদি ।

40. গণিত শিক্ষার প্রকল্প পদ্ধতি কয়টি পর্যায়ে সম্পন্ন হয় ?
উত্তর : গণিত শিক্ষার প্রকল্প পদ্ধতি মূলতঃ পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয়, যথাঃ i) পরিবেশ রচনা, ii) প্রকল্প নির্বাচন, iii) প্রকল্প পরিকল্পনা, iv) প্রকল্প সম্পাদন এবং v) প্রকল্পের মূল্যায়ন ।

41. প্রকল্প কয় প্রকার ?
উত্তর : প্রকল্পকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যথাঃ A) অংশগ্রহণের দিক থেকে প্রকল্প দুই প্রকার, যথাঃ i) ব্যক্তিগত প্রচেষ্টায় প্রকল্প ও ii) দলগত প্রকল্প ।
B) কিলপ্যাট্রিক এর মতে প্রকল্প চার প্রকার, যথাঃ i) সৃজনশীল বা গঠনমূলক প্রকল্প, ii) শিক্ষামূলক প্রকল্প, iii) সমস্যামূলক প্রকল্প ও iv) ড্রিল প্রকল্প ।
C) উদ্দেশ্যের ভিত্তিতে প্রকল্প আবার চার প্রকার, যথাঃ i) উপাদানমূলক প্রকল্প, ii) ভোক্তামূলক প্রকল্প, সমস্যামূলক প্রকল্প এবং iv) ড্রিল প্রকল্প ।
D) সক্রিয়তার ভিত্তিতে প্রকল্প দুই প্রকার, যথাঃ দৈহিক সক্রিয়তামূলক প্রকল্প এবং ii) মানসিক সক্রিয়তামূলক প্রকল্প ।

42. গণিত বিষয়ে কয়েকটি প্রজেক্টের উদাহরণ দিন ।
উত্তর : গণিত বিষয়ে প্রকল্প পদ্ধতির কয়েকটি প্রয়োগ ক্ষেত্রের উদাহরণ হলঃ i) একটি পিকনিক ব্যবস্থার হিসাব, ii) রান্নাঘরে গণিত, iii) খেলায় গণিত, v) বিজ্ঞাপনে গণিত, v) পোস্ট অফিসে গণিত, vi) কৃষিকাজে গণিত ইত্যাদি ।

43. সমস্যা সমাধান পদ্ধতি বলতে কী বোঝায় ?
উত্তর : কোন সমস্যাকে যখন শিক্ষক ও শিক্ষার্থী মিলিতভাবে সমাধান করার কাজে নিযুক্ত হয় তখন সেই পরস্পর নির্ভর শিখন-শিক্ষণ পদ্ধতিকে সমস্যা সমাধান পদ্ধতি বলা যায় । স্কিনারের মতে ‘লক্ষ্যে পৌঁছানোর পথে বাধাগুলি অতিক্রম করাকেই সমস্যা সমাধান পদ্ধতি বলা হয় ।’ আর এই বাধা অতিক্রমের কাজে সহায়তা করে শিক্ষক/শিক্ষিকা ।

44. সমস্যা সমাধান পদ্ধতির উদ্দেশ্যগুলি কীকী ?
উত্তর : সমস্যা সমাধান পদ্ধতির উদ্দেশ্যগুলি হলঃ i) শিক্ষার্থীর দ্বন্দ্ব, কিংকর্তব্যবিমূঢ়তা জটিলতা প্রভৃতি প্রাক্ষোভীক দিকগুলোর অবসান ঘটানো । ii) একটি সমস্যা সমাধানের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীকালে একই ধারণের সমস্যা সমাধানের ক্ষেত্র প্রস্তুত করা ইত্যাদি । Teaching Methods of Mathematics

Teaching Methods of Mathematics P-2

45. সমস্যা সমাধান পদ্ধতির পর্যায়গুলি কীকী ?
উত্তর : Gagne (1985) এর মতে, সমস্যা সমাধান পদ্ধতির পর্যায়গুলি হলঃ i) সমস্যার সম্মুখীন হওয়া, ii) সমাধান খোঁজা, iii) সমস্যা সমাধান এবং iv) সমস্যার যথার্থতা নিরুপন ।
এছাড়া সাধারণ ধাপগুলি হলঃ i) সমস্যার শনাক্তকরণ এবং নির্ধারণ, ii) সমস্যার বিশ্লেষণ, iii) তথ্যের সজ্জিতকরণ, iv) সমাধান সূত্র প্রণয়ন এবং v) ফলাফলের সত্যতা যাচাই ইত্যাদি ।

46. সমস্যা সমাধান পদ্ধতির সুবিধাগুলি কীকী ?
উত্তর : সমস্যা সমাধান পদ্ধতির সুবিধাগুলি হলঃ i) এই পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত যা শিক্ষার্থীদের মধ্যে অধ্যয়নের অভ্যাস গঠনে সহায়ক । ii) এই পদ্ধতিতে শিক্ষার্থীর চিন্তা, যুক্তি, মৌলিকত্ব ও সৃজনশীলতার বিকাশ ঘটে । iii) শিক্ষার্থীদের মধ্যে দলগতভাবে সমস্যা সমাধানের মানসিকতার বিকাশ ঘটাতে এই পদ্ধতি কার্যকর । iv) এই পদ্ধতিতে শিক্ষার্থী নিজের মতামত প্রকাশের যেমন সুযোগ পায় তেমনি ‘কাজের মাধ্যমে শিক্ষা’ দ্বারা প্রভাবিত হয় । Teaching Methods of Mathematics

47. সমস্যা সমাধান পদ্ধতির অসুবিধাগুলি কীকী ?
উত্তর : সমস্যা সমাধান পদ্ধতির অসুবিধাগুলি হলঃ i) এই পদ্ধতি খুব দীর্ঘ ও সময়সাপেক্ষ । ii) নিম্নশ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পদ্ধতি অধিক কার্যকরী হয় না । iii) এই পদ্ধতিতে গণিতের সমস্ত অধ্যায় এবং টপিকের বিষয়গুলি সম্পাদন সম্ভব হয় না । iv) নিম্ন মেধাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই পদ্ধতি সঠিকভাবে বোধগম্য নাও হতে পারে । Teaching Methods of Mathematics

48. প্রদর্শন পদ্ধতি বলতে কী বোঝায় ?
উত্তর : যে পদ্ধতিতে শিক্ষক/শিক্ষিকা কোন পাঠ্য বিষয়বস্তুকে উপযুক্ত শিক্ষণ উপকরণের মাধ্যমে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে শিখন সঞ্চালন ঘটায় তাকে বলা হয় প্রদর্শন পদ্ধতি । এই পদ্ধতিতে শিক্ষার্থী এক দিকে যেমন মডেল, চার্ট, টেবিল দেখতে পায় তেমনি শিক্ষক/শিক্ষিকা সেগুলিকে মৌখিকভাবে বর্ণনা প্রদান করে আলোচনা করায় শিক্ষার্থী সজাগ ও সক্রিয় থেকে বিষয় উপলব্ধি করতে পারে । Teaching Methods of Mathematics

49. প্রদর্শন পদ্ধতির ধাপগুলি কীকী ?
উত্তর : প্রদর্শন পদ্ধতির ধাপগুলি হলঃ i) বিষয়বস্তুর ব্যখ্যাদান, ii) প্রতিপাদন উপস্থাপন, iii) শিক্ষার্থীদের কার্যকরী সক্ষমতা পর্যবেক্ষণ, iv) শিক্ষার্থীদের তত্বাবধান করা, v) শিখন এর অগ্রগতি মূল্যায়ন করা ইত্যাদি ।

Teaching Methods of Mathematics P-2

50. বিজ্ঞান শিক্ষার জন্য আবিষ্কার পদ্ধতি (Heuristic Method) প্রথম কে প্রয়োগ করেন ?
উত্তর : বিজ্ঞান শিক্ষার জন্য আবিষ্কার পদ্ধতি প্রথম প্রয়োগ করেন Henry Edward Armstrong .


➣ हिंदी में पढ़ें        ➣ Read in English


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading