NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

NIRYAS.IN

শিক্ষাদান বাগানের মালির মতো

প্রবন্ধ নির্যাস

UN General Assembly

UN General Assembly

লমান যুদ্ধ, জলবায়ু সংকট এবং বৈশ্বিক বৈষম্যের জটিল প্রেক্ষাপটে শুরু হয়েছে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশন (UN General Assembly)। বিশ্বজুড়ে আস্থা পুনরুদ্ধার ও জাতিসংঘ সংস্কারের এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ড. খলিলুর রহমান। বিশ্বনেতাদের আলোচনা, বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং অধিবেশনে নির্ধারিত 6টি মূল অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে নিবন্ধটি পড়ুন।


➣ Join : Our Telegram Channel

➣ Join : Our Whats App Group


প্রবন্ধ: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন – আস্থা পুনরুদ্ধারের আহ্বান

UN General Assembly
UN General Assembly

➣পূর্ববর্তী প্রবন্ধ: আগুন উদ্গীরণ করছে ক্রাকাতোয়ার সন্তান

ভূমিকা:1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে সংস্থাটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, 2026 সালে তার 81তম অধিবেশনে এসে সেই সংস্থাই আজ এক গভীর সংকটের মুখোমুখি। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈষম্য, প্রযুক্তিগত বিপ্লব এবং বহুপাক্ষিকতার উপর ক্রমবর্ধমান অবিশ্বাসের প্রেক্ষাপটে 8ই সেপ্টেম্বর 2016 নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে 81তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। সাধারণ বিতর্ক সংঘটিত হবে 22–26শে সেপ্টেম্বর এবং 28শে সেপ্টেম্বর, 2026; এসডিজি মুহূর্ত 18ই সেপ্টেম্বর, 2026 । এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. খলিলুর রহমান।

UN General Assembly

সভাপতি নির্বাচন ও তাৎপর্য: গত 2রা জুন 2026 তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান 190টি ভোটের মধ্যে 99টি ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে নির্বাচিত হন। তিনি এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত এবং জাতিসংঘের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি যিনি এই মর্যাদাপূর্ণ পদে আসীন হলেন। বিদায়ী সভাপতি জার্মানির আনালেনা বেয়ারবকের কাছ থেকে ঐতিহ্যবাহী আইসল্যান্ডের কাঠের হাতুড়ি গ্রহণের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তার নির্বাচন শুধু বাংলাদেশের জন্যই নয়, সমগ্র গ্লোবাল সাউথের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়।

অধিবেশনের মূলমন্ত্র: 81তম অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো – “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All” অর্থাৎ “আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: এমন একটি জাতিসংঘ যা সকলের জন্য কাজ করে”। উদ্বোধনী ভাষণে ড. রহমান অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “This is not 1945. This is the 81st session. The world has moved on. The organization must move on”। অর্থাৎ এটি 1945 সাল নয়, বিশ্ব অনেক এগিয়ে গেছে, তাই সংস্থাকেও এগোতে হবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বক্তব্যে বর্তমান বিশ্বের চিত্র তুলে ধরে বলেন, বিশ্ব আজ সংঘাত, বিভাজন, ক্রমবর্ধমান বৈষম্য ও জলবায়ু বিশৃঙ্খলার মুখোমুখি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর অগ্রগতি শ্লথ হয়ে গেছে, মানবিক সহায়তার তহবিল কমছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি এখনও 1945 সালের বিশ্বব্যবস্থায় আটকে আছে, আজকের বিশ্বে নয়।

UN General Assembly

ছয়টি অগ্রাধিকার: নতুন পথের দিশা : ড. রহমান তার সভাপতিত্বকালীন সময়ের জন্য ছয়টি সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করেছেন, যা বর্তমান বিশ্বের সবচেয়ে জরুরি সমস্যাগুলিকে চিহ্নিত করে:

প্রথমত, শান্তি ও নিরাপত্তা। তার স্লোগান “Silence the Guns, Amplify the Voices”। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে দুই লক্ষেরও বেশি শান্তিরক্ষী পাঠিয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রতিরোধমূলক কূটনীতি, শান্তি বিনির্মাণ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার উপর জোর দিতে চান।
দ্বিতীয়ত, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা। তার মূলমন্ত্র “No One Left Behind” বা কাউকে পিছনে ফেলে নয়। উন্নয়ন অর্থায়নের বিশাল ঘাটতি পূরণ এবং 2023 এজেন্ডা বাস্তবায়নে তিনি কাজ করবেন।
তৃতীয়ত, জলবায়ু ও পরিবেশ রক্ষা। “Our Planet, Our Pact” শীর্ষক এই অগ্রাধিকারে Loss and Damage Fund কে কার্যকর করা এবং সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা প্রধান লক্ষ্য।
চতুর্থত, মানবাধিকার ও মানবিক সুরক্ষা। বাংলাদেশ 12 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সেই মানবিক অভিজ্ঞতা থেকে তিনি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হবেন।
পঞ্চমত, প্রযুক্তির সুশাসন। “Innovation with Inclusion” অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল বিশ্বের সুশাসনের জন্য Global Digital Compact বাস্তবায়ন তার অন্যতম লক্ষ্য, যাতে প্রযুক্তি মানুষের কল্যাণে কাজ করে।
ষষ্ঠত, জাতিসংঘ সংস্কার। “We the Peoples Reimagined” শীর্ষক এই অগ্রাধিকারে তিনি UN80 সংস্কারের কথা বলেছেন। নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার আজ সময়ের দাবি। তিনি বলেন, সংস্কার লোক দেখানো নয়, অর্থপূর্ণ হতে হবে।

UN General Assembly

উপসংহার: 81তম সাধারণ পরিষদের অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব একদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন সংকট, জলবায়ু বিপর্যয়ে জর্জরিত, অন্যদিকে BRICS এর মতো বিকল্প মঞ্চ শক্তিশালী হচ্ছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের প্রাসঙ্গিকতা প্রমাণের জন্য আস্থা পুনরুদ্ধারের চেয়ে বড় কোনো চ্যালেঞ্জ নেই। ড. খলিলুর রহমানের নেতৃত্বে “Bridge-builder” বা সেতুবন্ধনকারী হিসাবে জাতিসংঘ যদি সত্যিই সকল সদস্য রাষ্ট্রের মধ্যে ঐক্যমত তৈরি করে “এমন একটি জাতিসংঘ যা সকলের জন্য কাজ করে” তা গড়ে তুলতে পারে, তবেই এই 81তম অধিবেশন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়াও এই অধিবেশনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।  ➣Read in English ➣Read in Hindi


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

2 thoughts on “UN General Assembly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading